সকল দিক বিবেচনা করে এই যুদ্ধে আমরা, বাংলা কমিউনিটি ব্লগগুলোকে জোটবদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক-আউটে অংশগ্রহণকারী পরীক্ষিত ব্লগগুলোকে নিয়েই সুচনা হচ্ছে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” এর। তবে পর্যায়ক্রমে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অন্য সকল মুক্তচিন্তার কমিউনিটি ব্লগগুলোকেও অন্তর্ভুক্ত করবার [..]

সুদীর্ঘ সময় ধরে অনেক ঘাত-প্রতিঘাতের ভেতর দিয়ে বাংলা ব্লগমণ্ডল শত ফুল ফুটিয়েছে। বহু মত, বহু ভাবনা আমাদের অনলাইন জগতকে মুখর করে রেখেছে। কিন্তু সম্প্রতি বাংলাব্লগ যে আন্দোলনের সূতিকাগার সেই, শাহবাগ আন্দোলনের সূত্র ধরেই বাংলা ব্লগ আক্রান্ত হয়েছে তার নেমেসিস, রুদ্ধচিন্তা ও মৌলবাদের নখরের নিচে। রাজনৈতিক প্রজ্ঞাহীন শক্তি, নির্লিপ্ত সামাজিক গোষ্ঠী, চিন্তারহিত বুদ্ধিজীবী, স্বার্থসন্ধানী মিডিয়া, সকলেরই চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে আমাদের ভাবনার খেরোখাতা। এই আক্রমণকে একা রুখবার দিন ফুরিয়েছে। এখন সময় কাঁধে কাঁধ মেলাবার। তাই আসুন, লেখার খাতাকে রক্ষা করি। রক্ষা করি হাতের কলমকে। আমাদের কণ্ঠ, আমাদের চিন্তা আমরা অন্ধকারের শক্তির পায়ে সমর্পণ করবো না। গত ৪ এপ্রিল,২০১৩ তারিখে, আমাদের সহব্লগারদের অবান্তর অভিযোগে গ্রেফতারের প্রতিবাদে, বাংলা কমিউনিটি ব্লগের সম্মিলিত ব্ল্যাকআউটের অভূতপূর্ব ঘটনাটি আমাদের মধ্যে জোটবদ্ধতার একটি ধারণার জন্ম দিয়েছে। আমাদের এই বিশ্বাস জন্মেছে যে, এই ঐক্য আক্রমণের মুখে আমাদের কৌশলগত অবস্থানকে দৃঢ়ই করবে। তাই ভবিষ্যতে যেসব সম্ভাব্য আক্রমণ বাংলা ব্লগকে দুর্বল বা নিশ্চিহ্ন করে দিতে পারে, তার মুখোমুখি হওয়ার জন্যে একটি অভিন্ন কৌশল আমাদের অবলম্বন করতে হবে। জোটবদ্ধ না হয়ে সে কৌশল আমরা কাজে লাগাতে পারবো না। তাই সকল দিক বিবেচনা করে এই যুদ্ধে আমরা, বাংলা কমিউনিটি ব্লগগুলোকে জোটবদ্ধ করবার প্রক্রিয়া শুরু করেছি। প্রাথমিক পর্যায়ে ব্ল্যাক-আউটে অংশগ্রহণকারী পরীক্ষিত ব্লগগুলোকে নিয়েই সুচনা হচ্ছে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” এর। তবে পর্যায়ক্রমে আমাদের চেষ্টা থাকবে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে অন্য সকল মুক্তচিন্তার কমিউনিটি ব্লগগুলোকেও অন্তর্ভুক্ত করবার। এই জোটের সক্রিয় ও ফলপ্রসূ পরিচালনার জন্যে অত্যন্ত মৌলিক কিছু নীতিমালা ও কর্মপন্থা গৃহীত হয়েছে যেগুলোর ভিত্তিতে এই জোট শক্তিবৃদ্ধি করবে এবং তার কার্যাবলি চালিয়ে যাবে। যে সকল বৃহত্তর নীতি, লক্ষ্য ও কর্মপন্থা নিয়ে “বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA)” যাত্রা শুরু করছে, সেগুলো হলোঃ চিন্তা ও মত প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার উদ্দেশ্যকে সামনে রেখে ব্লগ প্লাটফর্মগুলোকে নিয়ে সম্মিলিত প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার লক্ষ্যে গঠিত বাংলা কমিউনিটি ব্লগ এলায়েন্স (BCBA): ১) ব্লগারদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার্থে- ১ক) একজন ব্লগারের কী কী তথ্য সংরক্ষণ করা হচ্ছে সেটা পরিষ্কারভাবে জানিয়ে দেবে, ১খ) তথ্য প্রকাশে কোনো তৃতীয় পক্ষ থেকে অনুরোধ বা চাপ এলে তা নিয়ে আলোচ্য ব্লগারের সাথে আলোচনা করবে, ১গ) এককভাবে…

'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গিকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। [...]

মুক্তাঙ্গনের পক্ষ থেকে 'আমার ব্লগ'এর মতো স্বাধীন ব্লগ প্লাটফর্ম ব্লক করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। কথিত ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগ এনে যে তিন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে তা মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত। এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত ভবিষ্যতে আরো আরো জটিল সংকট সৃষ্টি করবে এবং ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগের অপব্যবহারের অবাধ সুযোগ সৃষ্টি হবে। 'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। আমরা 'আমার ব্লগ' ও আটক তিন ব্লগারের পাশে আছি, ব্লগ ও ব্লগারদের হয়রানি বন্ধ করে অবিলম্বে 'আমার ব্লগ'এর একসেস পুনর্বহাল ও ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। আমরা একই সাথে বাংলাদেশের সকল স্বাধীন ব্লগ প্লাটফর্মের কাছে এই আবেদন করব, এই কঠিন সময়ে আমরা যেন একে অপরের পাশে থাকি, আমরা যেন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সমুন্নত রাখি।

সামাজিক-যোগাযোগ সাইটের মাধ্যমে লগ-ইন/নিবন্ধন সুবিধা, বর্ধিত প্রোফাইল-তথ্য পাতা, এবং দ্রুততর মন্তব্য-প্রদান সুবিধার বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কারিগরি পরিবর্তন করা হয়েছে সাইটে। কোনো ত্রুটি বা bug যদি আপনাদের চোখে পড়ে তবে তা দয়া করে এই পোস্টের নিচে মন্তব্যাকারে লিখে জানান। আপনাদের সুচিন্তিত মতামত এবং পরামর্শ সাইটটির ব্যবহার সহজতর করতে আমাদের সহায়তা করবে।

মুক্তাঙ্গন ব্লগসাইটে সম্প্রতি যে কারিগরি সংযোজনগুলো করা হয়েছে সেগুলো হল: ১. বিকল্প লগ-ইন/রেজিস্ট্রেশন পদ্ধতি: সামাজিক যোগাযোগ সাইট (যেমন: ফেসবুক, টুইটার, লিনক্ড-ইন) এবং অন্যান্য আইডি (যেমন: গুগল) ব্যবহার করে সাইটে নিবন্ধন এবং লগ-ইন এর সুবিধা যুক্ত করা হয়েছে। যাদের মুক্তাঙ্গনে কোনো একাউন্ট নেই, তারাও এই আইডিগুলো ব্যবহার করে সাইটে লগ-ইন করলে তাদের নামে এই ব্লগে 'সাবস্ক্রাইবার' পর্যায়ের নতুন একটি একাউন্ট তৈরী হয়ে যাবে। সাইটে নিবন্ধন সবার জন্য উন্মুক্ত। আর যাদের আগে থেকেই মুক্তাঙ্গনে একাউন্ট রয়েছে, তারাও তাদের বর্তমান লগ-ইন তথ্য ব্যবহার করে সাইটে প্রবেশ করে স্ব স্ব প্রোফাইলে গিয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলোর সাথে লগ-ইন তথ্য বিষয়ক সংযোগ স্থাপন করে নিতে পারবেন। একবার সবগুলো আইডি এবং লগ-ইন তথ্য সংযুক্ত হয়ে গেলে এর পর সরাসরি ফেসবুক-টুইটার-গুগল ইত্যাদি সাইটের লগ-ইন তথ্য ব্যবহার করে সরাসরি সাইটে প্রবেশ করা যাবে। ২. ব্লগার প্রোফাইলে আরও তথ্য সংযুক্তির সুবিধা: সাইটের প্রোফাইল অংশে নতুন আরও তথ্য সংযুক্ত করার সুবিধা যুক্ত হয়েছে, যাতে ফ্রন্ট-এন্ডে লেখক/ব্যবহারকারীর 'সংক্ষিপ্ত পরিচিতি' অংশে এখন থেকে উক্ত ব্যবহারকারীর ফেসবুক-টুইটার এবং অন্যান্য সাইটে একাউন্টগুলোর লিংক এর ব্যাপারে তথ্য প্রদর্শিত হয়। ফলে উক্ত ব্যবহারকারীকে ফেসবুক-টুইটার ইত্যাদি সামাজজিক যোগাযোগ সাইটগুলোতেও 'অনুসরণ' করা সহজতর হবে। যাদের ইতোমধ্যেই মুক্তাঙ্গনে একাউন্ট রয়েছে, তাদের প্রতি অনুরোধ থাকবে নিজের প্রোফাইল পাতায় গিয়ে ফেসবুক-টুইটার একাউন্ট সংক্রান্ত আপনার তথ্যগুলো সেখানে যথাস্থানে সংযুক্ত করবার। যেমন: -- টুইটারের ঘরে আপনি বসাবেন: http://www.twitter.com/(your twitter user ID) [বন্ধনী বাদ দিয়ে] -- ফেসবুকের ঘরে আপনি বসাবেন: http://www.facebook.com/(your facebook user ID) [বন্ধনী বাদ দিয়ে] -- গুগল‌+ এর ঘরে আপনি বসাবেন: https://plus.google.com/(your profile number) [বন্ধনী বাদ দিয়ে। নম্বরটি আপনার গুগল প্লাস এর প্রোফাইল থেকে দেখে নিন] ৩. মন্তব্য প্যানেলে উন্নয়ন সাধন: মন্তব্য আরও দ্রুত সাবমিট হওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে পেজ রিলোড ছাড়াই মন্তব্য পেশ করা সম্ভব হয়। এই নতুন ফিচার এবং সংযোজনগুলোর প্রতি ধাপেই আমরা বেশ কিছু কারিগরি চ্যালেঞ্জের সম্মূখীন হয়েছি। কিন্তু সে সবের প্রতিটির সমাধানে পাশে পেয়েছি প্রোগ্রামার সাইফুর রহমান মিশুকে, যিনি বর্তমানে সুইডেনে কর্মরত আছেন। মুক্তাঙ্গন এর পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ, মিশু। ব্যবহারকারীদের প্রতি বিশেষ অনুরোধ/আহ্বান এই ফিচারগুলো যুক্ত করার সময় আমরা চেষ্টা করেছি যতটা সম্ভব ত্রুটিমুক্তভাবে তা…

বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ সম্বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন র‌্যাপের দেয়া সাম্প্রতিক পরামর্শগুলোর বিষয়ে আই.সি.এস.এফ. তার অবস্থান তুলে ধরেছে নীচের এই অবস্থানপত্রে। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আগ্রহীমাত্রেরই অবস্থানপত্রটি অভিনিবেশ সহকারে পড়া অবশ্যকর্তব্য বলে আমরা মনে করি। [...]

বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (ICT) ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ (ICTA) সম্বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন র‌্যাপের দেয়া সাম্প্রতিক পরামর্শগুলোর বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF) তার অবস্থান তুলে ধরে গত ১৫ মে ২০১১ তারিখে একটি ‘পজিশন পেপার’ বা অবস্থানপত্র প্রকাশ করেছে। এটি তৈরি করেছে ICSF-এর লিগ্যাল রিসার্চ টিম। (প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়াকে সহায়তা দানের লক্ষ্যে ICSF-এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় ২১টি সক্রিয় টিমের মাধ্যমে।) পূর্ণাঙ্গ অবস্থানপত্রটি ডাউনলোড করা যাবে এখান থেকে। এর একটি আংশিক ও রেফারেন্সবিহীন সংস্করণ ছাপা হয়েছে bdnews24.com-এ, এখানে। স্টিফেন র‌্যাপের ২১ মার্চ ২০১১-এ তারিখে বাংলাদেশ সরকারকে দেয়া পরামর্শগুলোর মানের উপরই মূলত আলোকপাত করা হয়েছে এই অবস্থানপত্রে। সেইসঙ্গে এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (ICT) ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ (ICTA)-এর নীতিগত ও ধারণাগত অবস্থানের অনুপুঙ্খ বিশ্লেষণ ও সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করা হয়েছে। The rationale behind this paper is based on the realization that criticisms of the ongoing war crimes trial process in Bangladesh in the form of suggestions, especially when exposed before the public domain, must be based on correct factual and legal premises. The citizens of the People‟s Republic of Bangladesh, as well as the international community at large, deserve to be made aware of the issues that are pertinent to fairness in the justice process. At the same time, criticisms or suggestions from any quarter need to be fair, well-informed, and carefully construed so they are not based consciously or unconsciously upon misconceptions about a justice process that is purely domestic in every sense. অবস্থানপত্রটিতে আরো বলা হয়েছে : Undoubtedly, it is necessary to ensure that the proceedings against persons alleged to have committed crimes under the jurisdiction of the ICT are carried out in a manner that is free and fair. However, it is also important to ensure that the justice process initiated by the ICTA and the ICT does not become a victim to misconceived and unrealistic demands. What must be remembered is that the objective of…

খানিক আগে আমাদের হাতে হাউজ অব লর্ডস-এর প্যাডে লর্ড অ্যাভবেরির একটি বিবৃতি এসে পৌঁছেছে, যেটি গত ২৩ জুন বুধবার যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের আয়োজিত সেমিনার সংক্রান্ত [...]

খানিক আগে আমাদের হাতে হাউজ অব লর্ডস-এর প্যাডে লর্ড অ্যাভবেরির একটি বিবৃতি এসে পৌঁছেছে (এখানে দেখুন), যেটি গত ২৩ জুন বুধবার যুক্তরাজ্যের অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপের আয়োজিত সেমিনার সংক্রান্ত। বিবৃতিটির উল্লেখযোগ্য দিকগুলি হলো, লর্ড অ্যাভবেরির পক্ষ থেকে সেখানে বলা হয়েছে : ১. অল পার্টি পার্লামেন্টারি হিউম্যান রাইটস গ্রুপ-এর অনুরোধে ওয়ার ক্রাইমস কমিটি অব দ্য ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন সংক্ষেপে আই বি এ বাংলাদেশে ১৯৭১-এর মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধসমূহ বিচারের জন্যে যে আইন অনুসরণ করছে তার উপযোগিতা মূল্যায়ন করে দেখেছে। ২. এর উদ্দেশ্য এই নয় যে, বাংলাদেশে সংগঠিত যুদ্ধাপরাধকে খাটো করে দেখা হচ্ছে- বরং ১৯৭৩-এর অধ্যাদেশের আওতায় বিচার সংগঠিত হলে তার আইনী যৌক্তিকতা যেন গত ৩৭ বছরে উন্নীত আইনি স্ট্যান্ডার্ডের বিচারে প্রশ্নবিদ্ধ না হয় সেটি নিশ্চিত করা। ৩. গত ২০০৯-এর শেষের দিকে পার্লামেন্টারী হিউম্যান রাইটস গ্রুপ (পিএইচআরজি)-এর কাছে ওয়ার ক্রাইমস কমিটি তাদের প্রাপ্তি বা ফাইন্ডিংগুলি পাঠায়। প্রাপ্তিসমূহ নিজেদের মধ্যে মূল্যায়নের পর পিএইচআরজি-এর চেয়ার মিস অ্যান ক্লুয়েড বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলির মন্তব্যের জন্যে যুক্তরাজ্যের দায়িত্বে নিয়োজিত বাংলাদেশ হাই কমিশনারের কাছে হস্তান্তর করেন। ৪. আইবিএ-র এ রিপোর্ট পর্যালোচনার জন্যে ২৪ জুন হাউজ অব লর্ডস-এ সেমিনারের আয়োজন করা হয় এবং ২১ জুন যুক্তরাজ্যের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ হাই কমিশনার তাদের মন্তব্য পাঠান। তবে তিনি বা তাঁর কোনও প্রতিনিধি সেমিনারে উপস্থিত ছিলেন না। ৫. সেমিনারের প্রধান বক্তা হিসেবে যাদের নাম উল্লেখ করা হয়েছে, তাদের মধ্যে একজন বাংলাদেশের- সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রেসিডেন্ট খন্দকার মাহবুব হোসেন। ৬. আইবিএ-র প্রতিনিধিরা তাদের বক্তব্যে বার বার বলেছেন যে বাংলাদেশের আইনটির উন্নতিসাধনে বা সংশোধনের ক্ষেত্রে পরামর্শ দিতে তারা প্রস্তুত রয়েছেন, যাতে এ আইনটি আন-র্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধি, অধুনালুপ্ত যুগোশ্লাভিয়ার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, রুয়ান্ডাসংক্রান- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ পূর্ব তিমুর ও সিয়েরা লিয়েনের জাতীয় ট্রাইব্যুনালগুলির মতোই আন্তর্জাতিক মানসম্মত হয়ে ওঠে। ৭. বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ সংক্রান্ত সংলাপ অনুষ্ঠানের লক্ষ্যে বাহকের দায়িত্ব পালন করছেন লর্ড অ্যাভবেরি। এবার লর্ড অ্যাভবেরি, আপনি আমাদের এই কথাগুলি মনোযোগ দিয়ে পড়ুন, শুনুন : ১. বাংলাদেশে মুক্তিযুদ্ধের পরপরই যুদ্ধাপরাধের বিচার শুরু হয়েছিল ১৯৭২ সালে, দালাল আইনের আওতায়। এর মান নিয়ে কোনও আপত্তিই ওঠেনি তখন, বরং…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.