ফেব্রুয়ারী ২০২৬ এর গণভোট অত্যন্ত অনিশ্চিত অবস্থা তৈরী করেছে এবং এ আয়োজনের পেছনে রয়েছে জুলাই সনদ ও ১৯৭১-এর মহতী জনযুদ্ধ থেকে জাত বাংলাদেশ নামক রাষ্ট্র বিরোধী গোষ্ঠীসমূহের আগামী পরিকল্পনা। রাষ্ট্রের কাঠামো বদলানো, রাজনৈতিক ব্যবস্থার মৌলিক দিক নির্ধারণ করা বা দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া সাধারণত অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। গণভোটের মাধ্যমে এ জাতীয় বড় ধরণের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার নিতে যাচ্ছে জামায়াত ও তার নিয়োগপ্রাপ্ত মুহাম্মদ ইউনুস। এ ধরণের পদক্ষেপ গৃহীত হবে সাংবিধানিক সীমা অতিক্রম করে। বিশ্বের উদাহরণ থেকে বলা যায়, এ ধরণের আয়োজন সরকারের ও রাষ্ট্রের জন্য এক বা একাধিক ঝুঁকি তৈরি করে—বিশেষ করে যখন সংসদ অনুপস্থিত বা দূর্বল থাকে (বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ৭ ও ১১)। ঠিক এই সীমাটিই অতিক্রম করেছে মুহাম্মদ ইউনুস ও তার পাপেট সরকার। গণভোটে হাঁ দেয়ার অর্থ সাংবিধানিক সীমা অতিক্রমে তার অনৈতিক ও বেআইনী পদক্ষেপগুলোকে দায়মুক্তি দেয়ার সুযোগ। তা এক কূ-দৃষ্টান্ত স্থাপন করবে। এ সরকারকে এসব পদক্ষেপগ্রহণে ছাড় দেয়ার মানে, এরপর যে কেউ তার একক সিদ্ধান্তে সংবিধান, রাষ্ট্র ও দেশ নিয়ে ’যা খুশী, তাই’ করতে পারবে। রাষ্ট্রবিরোধী চক্র দেশের সার্বভৌমত্ব বিলিয়ে দিতে পারবে, গণতান্ত্রিক দেশের সংবিধান ধ্বংসের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র-কাঠামোর মৌলিক চরিত্র সম্পূর্ণ পরিবর্তন করতে সক্ষম হবে। বাংলাদেশ কি এ ঝুঁকি নিতে চায়?  

বাংলাদেশ পর্ব এক. বাংলাদেশে এখন “গণভোট” শব্দটি শুনতে কারু কারু কাছে আকর্ষণীয় বোধ হতে পারে। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা, চরম অবিশ্বাস, মাসের পর মাস ক্রমবনতির দিকে যেতে থাকা অর্থনৈতিক অচলাবস্থা এবং কষ্ট-ক্লান্তির মধ্যে গণভোটকে কেউ কেউ হয়তো এক ধরণের শর্টকাট সমাধান হিসেবে দেখছেন। কিন্তু এ ভাবনাটি ভুল। এই মুহূর্তে গণভোট সমস্যার সমাধান নয়, সমস্যাকে আরো জটিল ও ঘণীভূত করার পায়তাড়া। এ কথা গণ্য—গণভোট গণতান্ত্রিক পদ্ধতি। কিন্তু সব গণতান্ত্রিক পদ্ধতি সব পরিস্থিতিতে কার্যকর হয় না। ইতিহাস বলছে, বিভক্ত সমাজে, দুর্বল প্রতিষ্ঠানে, আর অনির্বাচিত শাসনের অধীনে গণভোট প্রায়ই নতুন সংকট তৈরি করে (IDEA, 2022)। বাংলাদেশে ফেব্রুয়ারীতে যে “গণভোট“ সংঘটনের তোড়জোড় চলছে, তা ভালো না খারাপ সে বিতর্কে না গিয়েও বলা যায় দেশের বিরাজমান বাস্তবতায় গণভোট একটি Worst case Scenario. গণভোটের প্রয়োজনীয়তা ও গণভোটের কার্যকারিতা, যে বিষয়েই কথা বলুন না কেন, প্রেক্ষাপটই সবকিছু নির্ধারণ করে। দুই. কীভাবে এটি Worst case Scenario? পাঁচটি দিক থেকে বিচার করা যায় যে আগামী গণভোট গোটা দুনিয়ার গণভোটের ইতিহাস বিচারে একটি মন্দতম পদক্ষেপ। শুরু করা যাক এই মৌলিক প্রশ্ন

দিয়ে—কে গণভোট আয়োজন করছে , কোন ক্ষমতাবলে এবং জনগণের সাথে তার কি সম্পর্ক? গণভোট আয়োজন করছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তী সরকার এক ধরণের ট্রানজিশনাল বা ক্ষমতার পালাবদলকালের সহায়ক সরকার। এ সরকারের মূল দায়িত্ব হচ্ছে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা, ক্ষমতার ভারসাম্য বজায় রাখা এবং রাজনৈতিক প্রতিযোগিতার জন্য এমন একটি পরিবেশ তৈরী করা যেখানে সব দল অংশগ্রহণ করে নির্বাচন সুসম্পন্ন করতে পারে। অন্য কথায়, এ সরকার মাঠ তৈরী করবে, সব খেলোয়াড়ের অংশগ্রহণ নিশ্চিত করবে, সবার নিরাপত্তা নিশ্চিত করবে এবং নিরপেক্ষ থাকবে। রাষ্ট্রের কাঠামো বদলানো, রাজনৈতিক ব্যবস্থার মৌলিক দিক নির্ধারণ করা বা দীর্ঘমেয়াদি সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটের মধ্যে পড়ে না। গণভোটের মাধ্যমে বড় ধরণের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হলে সেটি সাংবিধানিক সীমা অতিক্রম করে। এটা সরকারের ও রাষ্ট্রের জন্য এক বা একাধিক ঝুঁকি তৈরি করে—বিশেষ করে যখন সংসদ অনুপস্থিত বা দূর্বল থাকে (বাংলাদেশের সংবিধান, অনুচ্ছেদ ৭ ও ১১)। ঠিক এই সীমাটিই অতিক্রম করেছেন মুহাম্মদ ইউনুস ও তার পাপেট সরকার। গণভোটে হাঁ দেয়ার অর্থ সাংবিধানিক সীমা অতিক্রমে তার অনৈতিক ও বেআইনী পদক্ষেপগুলোকে দায়মুক্তি দেয়া।…

১৯৬৫ সালের পাঁচই আগস্ট পাকিস্তান তাদের সেনাবাহিনী দ্বারা ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়ে ভারতের কাশ্মির দখল করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি আর ২০২৪ সালের পাঁচই আগস্টে পাকিস্তানি রাজাকারি ট্রেনিং দেয়া গণজঙ্গি আর আমেরিকান ডিপস্টেট সিলমারা লাল এনজিওদের দ্বারা ঠিকই বাংলাদেশের দখল নিয়ে নিল।

আমার এক কাকা, কলকাতায়, ১৯৭১এ বাংলাদেশের বিজয় দিবসের পর থেকে, আমও গেল ছালাও গেল, এই বাংলা প্রবাদ আর বলতেন না, তিনি তখন থেকে সারা জীবন বলেছেন, কাশ্মিরও গেল বাংলাদেশও গেল, যা উহ্য রাখতেন বা যা বলতে হতো না, যা সবাই জানতেন – পাকিস্তানের কাশ্মিরও গেল বাংলাদেশও গেল। সেই কথা আবার আমার মনে পড়ল এই ২০২৪এ বাংলাদেশে বাংলাদেশ বিরোধী শক্তির ক্ষমতা দখল ও তার পরের বিকট সব সংবাদ-পরিক্রমায়। ১৯৬৫ সালের পাঁচই আগস্ট পাকিস্তান তাদের সেনাবাহিনী দ্বারা ট্রেনিংপ্রাপ্ত সন্ত্রাসবাদীদের ঢুকিয়ে দিয়ে ভারতের কাশ্মির দখল করতে চেয়েছিল কিন্তু শেষ পর্যন্ত পারেনি আর ২০২৪ সালের পাঁচই আগস্টে পাকিস্তানি রাজাকারি ট্রেনিং দেয়া গণজঙ্গি আর আমেরিকান ডিপস্টেট সিলমারা লাল এনজিওদের দ্বারা ঠিকই বাংলাদেশের দখল নিয়ে নিল। এই দখল কত দূর পর্যন্ত যাবে এখনই কিছু বলা যাচ্ছে না। কিন্তু এই দখল বাংলাদেশকে এমন নির্মমভাবে বর্বর করে তুলেছে যা বাংলাদেশের বাইরে থেকে কেউ আমরা ঠিক বুঝতে পারছি না বা বুঝতে পারবও না। জঙ্গি ইসলাম ও লাল এনজিও মিলে যে কী বিভৎস কী নিষ্ঠুর সমাজবাস্ততা তৈরি হতে পারে এবং

সেই সমাজবাস্তবতায় শুধুমাত্র দঙ্গলের রাজত্বের তলায় একটা রাষ্ট্রশক্তির সমস্ত কিছু ভুলুণ্ঠিত হয়ে যেতে পারে তাই দেখতে হচ্ছে প্রতিনিয়ত এই বাংলাদেশকে। ১৯৬৫ সালের কথায় আবার এও মনে পড়ল, এটা কোথাও পড়েছিলাম বা ওই কোনো আত্মীয়ের কাছে শুনেছিলাম যে, তখন কলকাতার সাথে সকল যোগাযোগ ছিন্ন হয়ে গিয়েছিল – মানে পাকিস্তান সরকার ঘোষণা দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। এবং এই ২০২৪এ এবার বাধ্য হয়েই ভারত সরকারকে বাংলাদেশের সাথে প্রায় সব ধরনের ভিসা সম্পর্কে স্থগিত করতে হয়েছে। আমি সবসময়েই এটা লক্ষ্য করেছি ওই ভারত পাকিস্তান কাশ্মির বাংলাদেশ হিন্দু মুসলমান এই সবকিছুর উত্তেজনার মধ্যে সবচেয়ে বড় ক্ষতিটা হয় আমাদের বাংলার – বড় অর্থে আমাদের বাংলা ভাষার। মানে ১৯৬৫তেও সবচেয়ে বড় ক্ষতি হয়েছিল বাংলা ভাষার আর ওই ২০২৪ সালেও সবচেয়ে বড় ক্ষতিটা হয় বাংলা ভাষার। সম্পর্কটা তো এখন সবচেয়ে বড় হুমকির সামনে পড়েছে, বলছি এই ভাষা সম্পর্কটা, যা আমরা লালন করছিলাম দুই বাংলা মিলে, তার উপর বিভৎসতম হামলাটা হল এবার ২০২৪এ এসে – বাংলাদেশে যারা ক্ষমতা দখল করল এরা বাংলা ভাষাটাকেই এখন চরম হিংসাত্মক…

মুক্তিযুদ্ধ একটি সেকুলার ধারণা, আত্ম-নিয়ন্ত্রণাধিকার একটা সেকুলার ধারনা, অর্থ নৈতিক স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা সেকুলার চিন্তা থেকে বেরিয়ে এসেছে। সব মানুষের সাম্য একটি সেকুলার বাস্তববাদী ভাবনা। মূলতঃ যা জুলাইতে ঘটেছে, তা দেশে গত তিরিশ বছরে ধরে গড়ে ওঠা জঙ্গী তৎপরতার এক চরম ফলাফল।শিক্ষার্থীদের আড়ালে লুকিয়ে ইসলামী স্টেট কায়েমের স্বপ্ন দেখা চরম ইসলামিক গোষ্ঠী জামাত-শিবির, তাদের গুপ্ত সশস্ত্র জঙ্গী দল এবং তাদের রাজনৈতিক সহযাত্রী দল বি এনপি, কোটা আন্দোলনটিকে পাঁচ তারিখ পর্যন্ত নিয়ে গেছে। খুব সামান্য মার্জিনে ভীড়ের ভেতর লূকিয়ে থাকা জিহাদী জঙ্গীরা ক্ষমতাসীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পর্শ করতে পারে নি। একটি প্রশ্ন স্বতঃই মনে জাগছে, বত্রিশ নম্বর বাড়ি এদের এত ভীতির উৎস কেন? কারণ এই যে, এ বাড়ি স্বাধীন বাংলার সূতিকাগার। যেমন ১৯৭১ এ মায়ের জরায়ূতে বেয়নেট ঠুকে ঠুকে লক্ষ লক্ষ নারীকে হত্যা করা হয়েছিল, তেমনি ৫ ফেব্রুয়ারীর কালরাতে ধানমণ্ডির বত্রিশে, বাংলার জন্মের ঘরে হাতুড়ির ঠকঠক আওয়াজ সারারাত শোনা গেছে। বুলডোজার গর্জে এসে তার বুকের ওপর উঠে পড়েছিল। তারপর দেখা গেলো কিছু ইট কাঠ ও পাথর থেকে বত্রিশের প্রাণ মিশে গেলো বাংলার মাটিতে, দেশ-বিদেশে, স্বাধীন বাংলাকে ভালোবাসা প্রতিটি সন্তানের হৃদপিণ্ডে। বত্রিশের মাটির ঘ্রাণ ছড়িয়ে গেল বিশ্বময়। কাল এক অন্তহীন গাঢ় অমানিশা ছেয়ে ছিল বাংলাকে।

ধ্বংসপ্রাপ্ত ৩২ নম্বর

ধানমণ্ডির বত্রিশ নম্বর বাড়িটি শরিয়াবাদীদের আমরণ ভীতির উৎস । রাষ্ট্রীয় মদদে জঙ্গী হামলায় ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাদুঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং কালেমা লেখা সাদা পতাকা ওড়ানোর অত্যন্ত উদ্বেগজনক কর্মকাণ্ড স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলো ছাত্র আন্দোলনের ছদ্মাবরণে তাদের কার্যক্রম পরিচালনা করেছে ও করছে। একটি প্রশ্ন স্বতঃই মনে জাগছে, বত্রিশ নম্বর বাড়ি জঙ্গীদের আমরণ ভীতির উৎস কেন? কারণ এই যে এ বাড়ি স্বাধীন বাংলার সূতিকাগার। মায়ের জরায়ূতে বেয়নেট ঠুকে ঠুকে কতো নারীকে হত্যা করা হয়েছে ১৯৭১ এ। ৫ ফেব্রুয়ারীর কালরাতে ধানমণ্ডির বত্রিশে, বাংলার জন্মের ঘরে হাতুড়ির ঠকঠক আওয়াজ সারারাত শোনা গেছে। বুলডোজার গর্জে এসে তার বুকের ওপর উঠে পড়েছিল। তারপর দেখা গেলো কিছু ইট কাঠ ও পাথর থেকে বত্রিশের প্রাণ মিশে গেলো বাংলার মাটিতে, দেশ-বিদেশে, স্বাধীন বাংলাকে ভালোবাসা প্রতিটি সন্তানের হৃদপিণ্ডে। বত্রিশের মাটির ঘ্রাণ ছড়িয়ে গেল বিশ্বময়। কাল এক অন্তহীন গাঢ় অমানিশা ছেয়ে ছিল বাংলাকে। ২০২৪ সালের জুলাই মাসে যে হামলা চোরগুপ্তা শুরু হয়েছিল, তার ধারাবাহিকতায় গত ৫ ফেব্রয়ারী ৩২ নম্বরে বুলডোজার নিয়ে হামলা, বাড়ি বাড়ি ঐ ভবনের

ইট খুলে নিয়ে যাওয়া এবং অগ্নিসংযোগ শেষে অনেক রাততক আগুন জ্বলছিল বত্রিশে, লক্ষ লক্ষ জনতার বুকে। এ আগুন জ্বলতে থাকুক। প্রধান উপদেষ্টার তরফ থেকে যমুনার টিভির ভাষ্য জানানো হয়েছে: জনগণ অত্যন্ত রেগে আছে তাই এমন ঘটেছে, আট অগাস্ট পর্যন্ত তো কিছু ঘটে নি। জনগণের ব্যক্তিগত সম্পত্তি লুট হচ্ছে, ভাঙ্গা হচ্ছে; রাষ্ট্রীয় সম্পদ বিনাশ করা হচ্ছে। একটা ক্ষমতাসীন সরকার থাকলে এটা হতে পারতো না। সুতরাং বাংলাদেশে বাস্তবে কোনো সরকার নেই। এই নৈরাজ্য ইউনুস সাহেবের প্রতিহিংসার নৈরাজ্য। তবে হিংসাটা আওয়ামী লীগ ও শেখ-হাসিনাকে করতে গিয়ে তিনি গোটা দেশের সেকুলার জনগনকে হিংসা দেখিয়ে চলেছেন। এবং যতদূর বোঝা যাচ্ছে, তিনি ও তার জঙ্গী অনুসারীরা চাইছে, জনগণ নেমে পড়ুক। তাহলে দেখানো সম্ভব বাংলাদেশে যা ঘটছে তা নিছক নিজেদের মধ্যে মারামারি। তখন সরকারকে বৈধ করে নিতে দেশবিদেশের তাবড় তাবড় নেতা এগিয়ে আসবে, ‘ সেভ ইউনুস’ ক্যাম্পেইন নিয়ে। এসব এখন সুদূরপরাহত! মুহাম্মাদ ইউনুসের ভাগ্য তাকে নিয়ে বড়ো হৃদয়বিদারক খেলা খেলিয়ে নিচ্ছে। তার এক সুপ্ত স্বপ্ন ছিলো হয়তো, মুজিবের মতো জাতির পিতা হবার। নোবেল পেয়েছেন না। জাতির পিতার…

এখনও তাড়াহুড়ার কিছু নেই। প্রস্তুতি নিতে হবে গভীরে গোপনে। প্রস্তুতির প্রথম পর্যায় হলো আদর্শিক অবস্থান শক্তিশালী করা। দ্বিতীয় পর্যায়টি হলো অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া, কেন এদের পুনরুত্থান হলো তা খতিয়ে দেখা। আর তৃতীয় পর্যায় হলো প্রতিরোধের। আসুন, শুরু করা যাক।

আজ ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি। ছয় মাস আগে সেনাসমর্থিত জঙ্গি গোষ্ঠির সংগঠিত সশস্ত্র হামলা থেকে নিজের জীবন বাঁচাতে আওয়ামী লীগের সভাপতি ও তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করেছেন। আজ সন্ধ্যার পর তিনি দেশের ছাত্র সমাজের প্রতি অনলাইনে বক্তব্য রাখছেন। আর একই সময়ে সেনাসমর্থিত ওই জঙ্গি গোষ্ঠি ড. ইউনুসের অসাংবিধানিক সরকারের মদদে ধানমন্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আবারও ধ্বংসযজ্ঞ পরিচালনা করছে। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগারে আটকে রেখেছিল। সারা বাংলাদেশে তারা যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ সংঘটিত করছিল বিরতিহীনভাবে; কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটিতে তারা হামলা করেনি বা কোনো ধ্বংসযজ্ঞ পরিচালনা করেনি। ২০২৪ সালের ৫ আগস্ট ও ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি সুপরিকল্পিতভাবে বঙ্গবন্ধুর বাড়িতে হামলা করা হলো। ২০২৪ ও ২০২৫ সালের এই হামলাকারিরা ১৯৭১ সালের গণহত্যাকারি ও গণহত্যাকারিদের দোসরদের চেয়েও হিংস্র না হলেও অন্তত সমকক্ষ। ২০২৪ সালের ৫ আগস্ট এই জঙ্গি গোষ্ঠি ১৯৭১ সালের পরাজয়ের প্রতিশোধ নিতে কোটা আন্দোলনের ছদ্মবেশে ছাত্রজনতাকে মিথ্যা বলে প্রতারিত করে ক্ষমতা দখল করে। ক্ষমতা দখলের আগে পরে তারা ব্যাপক অন্তর্ঘাত, নাশকতা

ও হত্যাযজ্ঞ চালায়। এই অব্যাহত অন্তর্ঘাত-নাশকতা-হত্যাযজ্ঞের ধারাবাহিতার অংশ হিসেবে পরিচালিত হলো বঙ্গবন্ধুর বাড়িতে ৫ ফেব্রুয়ারির হামলা। মনে রাখা প্রয়োজন যে এই জঙ্গি গোষ্ঠি ১৯৭১ সালের সকল অর্জন ধ্বংস করে দেয়ার লক্ষ্যে ক্ষমতা দখল করেছে। তারা প্রকাশ্যে বলে রেখেছে প্রয়োজনে তাদের তথাকথিত বিপ্লবের দ্বিতীয় পর্যায় সংঘটিত করবে। তার অংশ হিসেবে তারা ছাত্র-যুব-রাজনীতিকদের পাশাপাশি ব্যাপক সংখ্যক পুলিশ হত্যা করেছে আর প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদ দখল করছে। এদের বিরুদ্ধে সাধারণ প্রচলিত রাজনৈতিক নীতি ও কৌশল কাজ করবে না। এরা খুনি। এদের হাতে খুন হওয়া যাবে না। ১৯৪৭ সালে পাকিস্তান প্রতিষ্ঠার ছয় মাসের মধ্যে বাঙালি জাতি রুখে দাঁড়ালেও ষড়যন্ত্রমূলক পাকিস্তান রাষ্ট্র ধ্বংস করতে তাদের সময় লেগেছিল আরো ২৩ বছর। সেজন্য এখনও তাড়াহুড়ার কিছু নেই। প্রস্তুতি নিতে হবে গভীরে গোপনে। প্রস্তুতির প্রথম পর্যায় হলো আদর্শিক অবস্থান শক্তিশালী করা। দ্বিতীয় পর্যায়টি হলো অতীতের ভুল থেকে শিক্ষা নেয়া, কেন এদের পুনরুত্থান হলো তা খতিয়ে দেখা। আর তৃতীয় পর্যায় হলো প্রতিরোধের। আসুন, শুরু করা যাক।

গতকাল হোলি আর্টিজান হত্যাকাণ্ডের এক বছর পূর্তি হল, গত বছরের পহেলা জুলাই (ঈদের কয়েকদিন আগে) পাঁচজন জঙ্গি রেস্তোরাটির অতিথিদের জিম্মি করে এবং দেশি বিদেশি মিলিয়ে বাইশ জনকে হত্যা করে [..]

গতকাল হোলি আর্টিজান হত্যাকাণ্ডের এক বছর পূর্তি হল, গত বছরের পহেলা জুলাই (ঈদের কয়েকদিন আগে) পাঁচজন জঙ্গি রেস্তোরাটির অতিথিদের জিম্মি করে এবং দেশি বিদেশি মিলিয়ে বাইশ জনকে হত্যা করে। এই হত্যাকাণ্ডটির নৃশংসতার মাত্রা দেশবাসীকে স্তম্ভিত করে দেয়। এই একই দলের জঙ্গিরা এর আগে প্রায় দেড় বছর ধরে নিয়মিতভাবে হত্যাকাণ্ড চালিয়ে আসছিল। সেসব হত্যাকাণ্ডের শিকার ছিলেন মূলত প্রগতিশীল ব্লগার, প্রকাশক, সমকামী এক্টিভিস্ট, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রমুখ। এই হত্যাকাণ্ডগুলোর পরপর সাধারণ লোকজন, বুদ্ধিজীবী এবং আইন শৃঙ্খলা বাহিনীর রি-একশনে একটা কমন প্যাটার্ন লক্ষ্য করা গিয়েছিল। সমমনা অনলাইন এক্টিভিস্টরা এসব হত্যাকাণ্ডের পরে তীব্র নিন্দা জানিয়েছিলেন ঠিকই, রাস্তাঘাটেও নেমে এসেছিলেন, কিন্তু একই সাথে ফেসবুকে এবং অন্যান্য অনলাইন মাধ্যমে সাধারণ লোকজনের অসংখ্য মন্তব্যের মাঝে একটা প্রছন্ন সন্তুষ্টিও লক্ষ্য করা গিয়েছিল। নাস্তিকদের ধর্মকে আঘাত করে লেখা আর প্রকাশ্যে কেউকে চাপাতি দিয়ে খুন করার মধ্যে কোনটা বড় অপরাধ এটা নিয়ে ফেসবুকে নানা আলাপও জমে উঠেছিল। মানে ব্যাপারটা এমন যে অভিজিৎ রায় এবং অন্যান্য ব্লগাররা 'নাস্তিকতা পূর্ণ লেখা অনলাইনে দিয়ে প্রথম আঘাতটা করেন, এখন এই জঙ্গিরা পাল্টা আঘাত করছে, জঙ্গিদের খুন করাটা উচিত হয়নি, কিন্তু ধর্মকে আঘাত করে লিখলে কারো কারো মাথা গরম হয়ে খুনও করে ফেলতে পারে। মুল ধারার বুদ্ধিজীবীরাও এই হত্যাকাণ্ডগুলোর নিন্দা করেছেন বটে, তবে তাঁরা 'নিরাপত্তার অভাব' নিয়েই বেশী চিন্তিত ছিলেন বলে মনে হয়েছে, মানে অভিজিৎ রায় যে খুন হয়েছেন তার চেয়েও বড় চিন্তার বিষয় হচ্ছে কি করে পুলিশের এত কাছে খুন করে খুনিরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে, যেন অভিজিৎ রায় নির্জনে খুন হলে তাঁরা ততটা চিন্তিত হতেন না। আইন শৃঙ্খলা বাহিনীও জঙ্গিদের গ্রেপ্তারের চাইতে নিহত ব্লগাররা তাঁদের লেখার মাধ্যমে কতখানি 'উস্কানি' দিয়েছেন এই নিয়ে গবেষণা করতেই বেশি ব্যস্ত ছিলেন, প্রতিটি খুনের পর পরই শোনা যাচ্ছিল তারা ব্লগারদের লেখা 'খতিয়ে দেখবেন'। এছাড়াও তখনো বেঁচে থাকা ব্লগারদের 'সীমা লঙ্ঘন' না করতে পুলিশ-কর্তা উপদেশ দিয়েছিলেন। অবশ্য নিহত ব্লগারদের লেখা খতিয়ে দেখে তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছেন সেটা আমরা কখনো জানতে পারিনি। পুলিশ কর্তা একটা 'নাস্তিকতা পূর্ণ' লেখা সংশোধন করে অনলাইনে দিয়ে দিতে পারতেন, এতে ব্লগাররা কি করে সীমার ভেতরে থাকা যায় সে ব্যাপারে একটা নির্দেশনা পেতেন, সেটাও ঘটেনি। এই…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.