উচ্চাকাঙ্ক্ষা আপনাকে গিলে খায়, একেবারে জ্যান্ত খেয়ে ফেলে। অল্পস্বল্প উচ্চাকাঙ্ক্ষায় অবশ্য অনেকদূর যাওয়া যায়।[...]

উচ্চাকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা আপনাকে গিলে খায়, একেবারে জ্যান্ত খেয়ে ফেলে। অল্পস্বল্প উচ্চাকাঙ্ক্ষায় অবশ্য অনেকদূর যাওয়া যায়। জীবনের লড়াইয়ে শুধু একটি বিষয়ে গোঁ ধরে রাখলে চলে না, চলার পথে এতে নানাভাবে ছাড় দিতে হয়। অসাধ্য সাধন করা আমাদের কাজ নয়, যেটা আমরা সবচেয়ে ভালো পারি সেটুকু করে গেলেই হলো। আমি উচ্চাকাঙ্ক্ষার দানব ও সাফল্যের সংগ্রাম দ্বারা তাড়িত ছিলাম। ঘোরতর নাস্তিক হওয়া স্বত্বেও আমি হাঁটু গেড়ে বসে করজোড়ে প্রার্থনা করতাম "হে ঈশ্বর আমাকে লেখক বানিয়ে দাও, যেনতেন কোন লেখক নয়, একজন বড় লেখক।" আমি লিখতে শুরু করার আগে থেকেই আমার সাহিত্যিক সক্ষমতা সম্পর্কে নিঃসন্দেহ ছিলাম। অন্তত আমার নিজের বিবেচনায় আমি তখনই বিখ্যাত সব লেখকদের সমকক্ষ ছিলাম। যখন কেউ জিজ্ঞাসা করতেন আমি কী লিখেছি তখন আমি কল্পনা থেকে একগাদা বানানো গল্পের শিরোনাম বলে যেতাম এবং সেগুলো জনপ্রিয় সব পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে দাবি করতাম। আমি জন্মাবধিই ছিলাম বানিয়ে বলায় ওস্তাদ। এতসব কিছুর ভিতর দিয়েই আমি বিনয়ে ছাই ও ধুলোর সমান হতে পারার মূল্য শিখেছিলাম। সবারই সেই অভিজ্ঞতা হওয়া উচিৎ। নিজেকে কেউ একজন বলে স্বীকৃতি দেবার আগে আপনাকে জানতে হবে যে আপনি কেউ নন। প্রজাপতির জন্ম জীববিদ্যার জগতে একটি অন্যতম রহস্যময় ও বিস্ময়ের বিষয়। 'ছাই থেকে ফিনিক্স পাখির জন্ম' কিংবা 'অশুভ থেকে শুভ-র উদয়' জাতীয় আপ্তবাক্যের প্রকৃষ্ট দৃষ্টান্ত হতে পারে তা। শুরুতে প্রজাপতি থাকে খুবই দীনহীন অবস্থায়। সেই গুটিপোকা প্রতি মুহূর্তে পাখা মেলে উড়াল দেবার স্বপ্নে বিভোর থাকে না। সে একটা কার্যকর ও উপকারী পোকার জীবন যাপন করে। এবং তাকে পোকা হিসাবেই মৃত্যুবরণ করতে হয়, পরীরূপে জন্ম নেওয়ার জন্য। গুটিপোকার সুতোবোনা নিজেই একটি অবিশ্বাস্য গুরুত্বপূর্ণ ঘটনা। সেটি প্রজাপতির উদ্ভব ও প্রথম উড্ডয়নের মতই সমান বিস্ময়জাগানিয়া। ভক্তবৃন্দ ভক্তেরা চুলের খুসকির মত, অনেকটা গোঁদের ওপর বিষফোঁড়া গোছের। অবশ্য ভক্তদের মধ্য থেকে আমি দুয়েকজন ভাল বন্ধুও পেয়েছি, যদিও তাদের সংখ্যা আঙুলে গোণা যায়। তারা একসময় পঙ্গপালের মত ভিড় করে আসত। আমি যখন বিগ সুর-এ থাকতাম তখন প্রায় প্রতিদিনই সকালে উঠে দেখতাম কেউ না কেউ গাছের ডালে কিংবা বেড়ার ওপর পা ঝুলিয়ে বসে আছে আমাকে দেখার আশায়। তাদের মধ্যে কখনো কখনো পাগলাগারদ থেকে পালিয়ে আসা বদ্ধ উন্মাদ যেমন থাকত,…

কখনো চাণক্য ছিলাম না। এ ছিল আমার নামে সবসময়ের ভুল প্রচারণা। জীবনে খুব সহজসূত্র মেনে চলেছি। দায়িত্ব নিয়েছি, দায়িত্ব পালন করেছি।[..]

আমার রাজনৈতিক জীবনটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে আমি বেশ বুঝতে পারছি – আমাকে আর কেন্দ্রের প্রয়োজন নেই – দলের হাইকমান্ডের যেটুকু প্রয়োজন – তা আমি আমার জীবনের শেষ দিন পর্যন্ত পালন করতে পারব, এতই আত্মস্থ আমার কাছে আমার দল। কিন্তু ২০১৪-এর পর অবসরের কথা ভাবছিলাম, ভাবছিলাম সংসদ সদস্যপদ, মন্ত্রীত্ব এসব থেকে বিদায় নেব। অবশ্য এই কিছু দিন ধরে ভাবছি ২০১৪টাকে ২০১৬ পর্যন্ত যদি নিয়ে যাই, তাহলে ভাল হয় – ভাবছি যদি আমি কেন্দ্রকে ছেড়ে ২০১১তে নিজের রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারি, তাহলে সেদায়িত্ব পালন করে ২০১৬তে একেবারে রাজনীতি থেকে অবসর নিতে পারি। মমতার রাজনৈতিক জীবনটা এখন যেখানে এসে দাঁড়িয়েছে, তাতে এটা স্পষ্ট পশ্চিমবঙ্গে ভোটের রাজনীতি এখন তার হাতের মুঠোয়। ২০১১তে মহাস্থবির বামফ্রন্ট সরকারের পতন সে ঘটাতে পারবে – কিন্তু যা সে পারবে না – তা ওই মুখ্যমন্ত্রীত্বের দায়িত্ব পালন। এর মধ্যেই রেলমন্ত্রী হিসেবে ওর যে ব্যর্থতা, তাতে সামনের দিনগুলোতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীত্বের মতো জটিল ও কঠিন দায়িত্ব পালন করা ওর জন্য হবে এককথায় অসম্ভব। ঠিক সেখানেই যদি কেউ ভাবে , কে

হবে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী? – তাহলে সবদিক বিবেচনায় তাকে এই ‘প্রণব মুখার্জি’র নামের উপর এসেই ভরসা করতে হবে, রাখতে হবে। এবং আমার ভাবনা এখন যেভাবে এগুচ্ছে তাতে করে এই ভরসা রাখা মানুষগুলো নিরাশ হবে না, আমি নিজের রাজনীতির শেষ দিনগুলো রাজ্যকে দিতে চাই। ইন্দিরার হাত ধরে সেই যে রাজ্য খেকে কেন্দ্রে চলে গিয়েছিলাম, কেন্দ্রে আমার বহুবিধ কাজের অভিজ্ঞতা ও প্রভাবের উপর ভিত্তি করে আমি এবার আমার রাজ্যের জন্য আমার প্রশাসনিক উৎকর্ষের নির্যাসটুকু দিতে চাই। আমি বাংলার জন্য ফলপ্রসূ ও সুদৃঢ় এমন এক অবস্থান নিশ্চিত করতে চাই, যেন আমার মুখ্যমন্ত্রীত্বের পাঁচ বছর বাংলাকে এগিয়ে নিয়ে এক নিয়ত সম্ভাবনার পরিকল্পিত রাজ্যের নিশানা হাতে স্থিতধী করে তুলতে পারি। একথা খুবই ঠিক রাজনীতির সবদিক সামলালেও ভোটের রাজনীতির দিকে আমাকে খেয়াল রাখতে হয়নি। ভারতীয় ‘রাজ্যসভা’ আমাকে সেসুযোগ দিয়েছে, ভোটে না দাঁড়িয়েও রাজনৈতিক জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলো ‘রাজ্যসভা’ সদস্য হয়েই তাৎপর্যপূর্ণ অবস্থান নিয়ে কাটিয়েছি। ২০০৪ এবং ২০০৯ এই দুবারই আমি লোকসভা সদস্যপদে সরাসরি ভোটের রাজনীতিতে সক্রিয় অবস্থান নিয়েছিলাম, দুবারই বেশ ভালভাবেই সেই পরীক্ষা উত্তীর্ণ হয়েছি। আজ…

ঠিক সাড়ে দশটায় ধীরপায়ে আদালত-কক্ষে প্রবেশ করলেন চার অভিযুক্ত। তাদের চেহারা ভাবলেশহীন, এক বিষন্নতার ছায়াপাত দুর্লক্ষ্য নয়। আমি তাদের চোখের ভাষা পড়বার জন্য উদগ্রীব হই, কিন্তু ঘাতক-মানসের পাঠোদ্ধার আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না [...]

(মফিদুল হক এর জবানীতে আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় দিনের অধিবেশন) আন্তর্জাতিক অপরাধ আদালতের দ্বিতীয় দিনের অধিবেশনে শুনানি কক্ষ ভরে উঠেছিল অনেক আগে থেকে। দুই সারিতে আঠারোটি বেঞ্চ পাতা আছে আইনজীবী, কৌঁসুলি, পর্যবেক্ষক, দর্শক ও সাংবাদিকদের জন্য। আজ অভিযুক্ত পক্ষের আইনজীবীরাও উপস্থিত। সবার স্থান না হওয়াতে অনেককেই দাঁড়িয়ে থাকতে হয়েছে। গাদাগাদি করে বেঞ্চে চারজনের আসনে সাত-আটজন করে বসেছেন। ঠিক সাড়ে দশটায় ধীরপায়ে আদালত-কক্ষে প্রবেশ করলেন চার অভিযুক্ত। তাদের চেহারা ভাবলেশহীন, এক বিষন্নতার ছায়াপাত দুর্লক্ষ্য নয়। আমি তাদের চোখের ভাষা পড়বার জন্য উদগ্রীব হই, কিন্তু ঘাতক-মানসের পাঠোদ্ধার আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বোঝার চেষ্টা নেই কী তাদের মনোভাব আজ যখন তারা এসে দাঁড়ালেন কাঠগড়ার সামনে? ছোটলাট ভবনের শ্বেতপাথরের প্রশস্ত সিঁড়ি বেয়ে যখন তারা ল্যান্ডিংয়ে উঠে পথ ঘুরেছেন তখন নিশ্চয় দেখেছেন কালো বোর্ডে সাদা হরফে সেই জ্বলজ্বলে লেখা, বাংলা ও ইংরেজিতে পরিচিতি আন্তর্জাতিক অপরাধ আদালত, ইন্টারন্যাশনাল ক্রাইম্স্ ট্রাইব্যুনাল। একাত্তর সালে মানবতার বিরুদ্ধে যে চরম অপরাধ সংঘটিত হয়েছিল বাংলাদেশে সেই অপরাধের ভয়ঙ্কর মাত্রা জন্ম দিয়েছে এই অভিধান ‘আন্তর্জাতিক অপরাধ’ বা ইন্টারন্যাশনাল ক্রাইমস। কোনো বিশেষ ধর্ম, নৃ, জাতিগত বা রাজনৈতিক মতাদর্শের গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে চিরতরে নির্মূল বা উৎখাতের লক্ষ্যে পরিচালিত হত্যা ও নৃশংসতা কেবল মামুলি হত্যার ব্যাপকতা নয়, এ-ভিন্নতর মাত্রার অপরাধ, যে অপরাধ গোটা মানবজাতির বিরুদ্ধে, মানবসত্তার বিরুদ্ধে, আর তাই এর জন্য দরকার পড়ে ভিন্নতর আইন, ভিন্নতর আদালত। সেই আইন বাংলাদেশ প্রণয়ন করেছিল ১৯৭৩ সালে, ইন্টারন্যাশনাল ক্রাইম্স্ ট্রাইব্যুনাল অ্যাক্ট, অপরদিকে সেই আদালত গঠন করা বাংলাদেশের আর হয়ে ওঠেনি। বাকি ইতিহাস আমাদের সবার জানা, বুড়িগঙ্গা দিয়ে বয়ে গেছে কত না জল, মুছে গেছে রক্তধারা, অস্বীকার করা হয়েছে ইতিহাস, বর্বরতার আস্ফালনে দীর্ণ হয়েছে স্বজনহারা অযুত বুক। কতোকাল পর আজ চার অভিযুক্ত সিঁড়ি বেয়ে পায়ে পায়ে এগিয়েছেন আদালত কক্ষের দিকে, সেই জ্বলজ্বলে পরিচিতির দিকে তাকিয়ে তাদের কী মনে হয়েছে জানি না, তবে আদালত-কক্ষে প্রবেশকারী চার অভিযুক্তের চেহারা দেখে মনে হচ্ছিল বিচারের বার্তা তারা পেয়ে গেছেন। পুলিশ প্রহরায় তাদের ঢোকার সাথে সাথে অভিযুক্তপক্ষের আইনজীবীরা উঠে দাঁড়িয়ে এক ধরনের অশিষ্ট আচরণের পরিচয় রাখলো। আদালতে আসামি প্রবেশ করলে যে উঠে দাঁড়াতে হয়, এমন উদ্ভট আচরণের শিক্ষা নিশ্চয় আইনের বিদ্যালয়…

মুক্তাঙ্গন-এ উপরোক্ত শিরোনামের নিয়মিত এই সিরিজটিতে থাকছে দেশী বিদেশী পত্রপত্রিকা, ব্লগ ও গবেষণাপত্র থেকে পাঠক সুপারিশকৃত ওয়েবলিন্কের তালিকা। কী ধরণের বিষয়বস্তুর উপর লিন্ক সুপারিশ করা যাবে তার কোনো নির্দিষ্ট নিয়ম, মানদণ্ড বা সময়কাল নেই। পুরো ইন্টারনেট থেকে যা কিছু গুরত্বপূর্ণ, জরুরি, মজার বা আগ্রহোদ্দীপক মনে করবেন পাঠকরা, তা-ই তাঁরা মন্তব্য আকারে উল্লেখ করতে পারেন এখানে। ধন্যবাদ।

পশ্চিমা সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিতান্তই গুরুত্বহীন একটি দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, আগুন পুড়ে বা পানিতে ডুবে প্রচুর সংখ্যক মানুষ মারা না গেলে বাংলাদেশ সাধারণত পশ্চিমা সংবাদ মাধ্যমে আসে না [..]

পশ্চিমা সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিতান্তই গুরুত্বহীন একটি দেশ। বন্যা, ঘূর্ণিঝড়, আগুন পুড়ে বা পানিতে ডুবে প্রচুর সংখ্যক মানুষ মারা না গেলে বাংলাদেশ সাধারণত পশ্চিমা সংবাদ মাধ্যমে আসে না। তবে বিশ্বের বৃহত্তম সংবাদ মাধ্যম বিবিসি (BBC) এই ক্ষেত্রে ব্যতিক্রম, বাংলাদেশে বিবিসির স্থায়ী প্রতিনিধি আছে, বাংলা ভাষাতে বিবিসি রেডিও এবং বিবিসি ওয়েবসাইট আছে। গত কয়েক দশক ধরেই বিবিসি বাংলাদেশের বিভিন্ন খবর গুরুত্বের সাথে প্রচার করে আসছে। কিন্তু কোন এক কারণে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুটি, যা গত দেড় বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অন্যতম প্রধান ইস্যু, তা বিবিসিতে তেমন কোন গুরুত্বই পাচ্ছে না। আমি কাজের ফাঁকে প্রতিদিনই বিবিসির ইংরেজী ওয়েবসাইটে একবার হলেও যাই, তবে সেটা প্রধানত বিদেশের খবর জানার জন্য (দেশের খবর তো বিভিন্ন বাংলা সংবাদপত্র থেকেই জানা যায়)। তাই এই ব্যাপারটা সেভাবে চোখে পড়েনি। কিন্তু গতকাল (২৭ জুলাই, ২০১০) যুদ্ধাপরাধী বিষয়ক ট্রাইব্যুনাল শুরুর খবর বিবিসিতে না দেখে বেশ অবাক লেগেছিল। গতকাল বিবিসিতে বাংলাদেশ বিষয়ে দুটো পোস্ট ছিল। প্রথমটি গার্মেন্টস কর্মীদের ন্যূনতম বেতন বাড়ানোর খবর, দ্বিতীয়টি ডঃ ইউনুসের মার্কিন টিভি সিরিজ ‘সিম্পসন’ এ কন্ঠ দেওয়ার একটা নিতান্তই গুরুত্বহীন খবর। এমনকি বিবিসি বাংলা ওয়েবসাইট, যেটি মূলতঃ বাংলাদেশের পাঠকদের জন্য তৈরি করা হয়েছে, সেখানেও মুল পাতাতে যুদ্ধাপরাধী বিচার বিষয়ে কোন পোস্ট নেই। বিডিআর সৈনিকদের বিচার, গার্মেন্টস কর্মীদের বেতন বাড়ানো নিয়ে পোস্ট আছে। এছাড়াও আয়ুব বাচ্চু এবং হাবিব ওয়াহিদের রেডিও ইন্টারভিউর লিঙ্ক আছে। বাংলাদেশের আখ চাষীদের ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মত রিপোর্টের লিঙ্কও আছে। বিবিসির ইংরেজী ওয়েবপেজের আর্কাইভে সার্চ দিয়ে বাংলাদেশ নিয়ে অসংখ্য পোস্ট পাওয়া যায়, বিডিআর বিদ্রোহ, শৈতপ্রবাহে মানুষের কষ্ট, ঢাকার যানজট, ফেসবুক বন্ধ করা, ডিজ়িটাল বাংলাদেশ সবই আছে। বাংলাদেশের চলতি ঘটনাপ্রবাহ সম্পর্কে খুব দ্রুত জানতে চাইলে বিবিসির ওয়েবসাইটে সার্চ দিলেই জানতে পারা সম্ভব। স্বভাবতই বাংলা পড়তে পারেন না এমন কেউ বাংলাদেশের চলতি ঘটনা সম্পর্কে জানতে চাইলে তাঁর পক্ষে বিবিসির ওয়েবসাইটে যাওয়াটাই স্বাভাবিক (বিবিসির ইংরেজী ওয়েবসাইট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর একটি)। কিন্তু এই সমৃদ্ধ ওয়েবসাইটে যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে সরাসরি একটা মোটে পোস্ট পাওয়া গেল (ট্রাইবুন্যাল শুরুর খবর, যে খবর ২৬ জুলাই প্রকাশিত হয়ে অতিদ্রুত আর্কাইভে চলে গেছে)। এছাড়া মওদুদীর বই নিষিদ্ধ করা বিষয়ক সংবাদে এই বিচার বিষয়ে…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.