'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গিকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। [...]

মুক্তাঙ্গনের পক্ষ থেকে 'আমার ব্লগ'এর মতো স্বাধীন ব্লগ প্লাটফর্ম ব্লক করে দেয়ার তীব্র প্রতিবাদ জানাই। কথিত ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগ এনে যে তিন ব্লগারকে গ্রেপ্তার করা হয়েছে তা মত প্রকাশের স্বাধীনতার উপর ভয়ঙ্কর আঘাত। এই ন্যাক্কারজনক দৃষ্টান্ত ভবিষ্যতে আরো আরো জটিল সংকট সৃষ্টি করবে এবং ধর্মানুভুতিতে আঘাত বা ধর্মের অবমাননার অভিযোগের অপব্যবহারের অবাধ সুযোগ সৃষ্টি হবে। 'আমার ব্লগ' স্বাধীনতা, মুক্তিযুদ্ধের ইতিহাস অনুসন্ধান ও যুদ্ধাপরাধীর বিচারের অগ্রযাত্রায় অনুসরনীয় অবদান রাখা সবচেয়ে সচল ব্লগ প্লাটফর্মের অন্যতম এবং গ্রেপ্তারকৃত ব্লগাররাও বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও যুদ্ধাপরাধের বিচারের সপক্ষের সোচ্চার কণ্ঠ। কারো ঢালাও অভিযোগের ভিত্তিতে সরকারের এরকম আত্মঘাতী সিদ্ধান্তের পরিণাম হবে ভয়াবহ এবং সরকারের মত প্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধতা হবে নিষ্করুণভাবে প্রশ্নবিদ্ধ। আমরা 'আমার ব্লগ' ও আটক তিন ব্লগারের পাশে আছি, ব্লগ ও ব্লগারদের হয়রানি বন্ধ করে অবিলম্বে 'আমার ব্লগ'এর একসেস পুনর্বহাল ও ব্লগারদের নিঃশর্ত মুক্তি দাবী করছি। আমরা একই সাথে বাংলাদেশের সকল স্বাধীন ব্লগ প্লাটফর্মের কাছে এই আবেদন করব, এই কঠিন সময়ে আমরা যেন একে অপরের পাশে থাকি, আমরা যেন মত প্রকাশের স্বাধীনতার পক্ষে আমাদের অবস্থান সমুন্নত রাখি।

এটা খুবই দুঃখজনক, সন্ত্রাসহীন মতপ্রকাশের পথে বাধা সৃষ্টি করে, ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় উপযোগ 'ব্লগ'এর গলা টিপে ধরে সরকার তার নিজস্ব অবস্থানকে টালমাটাল করে দিচ্ছে এবং সত্যিই এক অচিন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। [...]

আমার পরিমণ্ডলে আমিই একমাত্র ব্যক্তি যে কখনো ব্যাঙ্গাত্মকভাবে একবারের জন্যও 'ডিজিটাল বাংলাদেশ' বাগধারা ব্যবহার করিনি, এমনকি যখন আমার খুবই প্রিয় ও খুবই প্রয়োজনের 'ইউটিউব' বন্ধ করে দেয়া হল তখনো আমি প্রতিবাদ করেছি কিন্তু দেশের ডিজিটাল অগ্রযাত্রা নিয়ে কোনো ব্যঙ্গ করিনি। আর গতকাল যখন 'আমার ব্লগ' বন্ধ করে দেয়া হল ঠিক তখনও বন্ধুদের মধ্যে শ্লেষাত্মক 'ডিজিটাল বাংলাদেশ' খিস্তি ওঠার পরও আমি নিজেকে সংযত রেখেছি, কিন্তু মাথায় 'ডিজিটাল' শব্দের জার্মান উচ্চারণটা ঘুরতে লাগল, হ্যাঁ, সরকারের তাই হয়েছে ব্লগের প্রশ্নে, সরকারের 'ডিগি টাল' হয়েছে। এবং এটা খুবই দুঃখজনক, সন্ত্রাসহীন মতপ্রকাশের পথে বাধা সৃষ্টি করে, ইন্টারনেটের সবচেয়ে জনপ্রিয় উপযোগ 'ব্লগ'এর গলা টিপে ধরে সরকার তার নিজস্ব অবস্থানকে টালমাটাল করে দিচ্ছে এবং সত্যিই এক অচিন পক্ষাঘাতে আক্রান্ত হয়েছে। আশা করি, সরকার দ্রুত তার এই অবস্থান থেকে সরে আসবে। সরকার অনেক বেশি মনোনিবেশ করবে সন্ত্রাসী ও অপরাধীচক্র কিভাবে ইন্টারনেটের সহায়তায় জঙ্গি হামলা ও অপরাধ সংঘটিত করছে তার মোকাবেলা করতে সেসব সাইট ও যোগাযোগ বিচ্ছিন্ন করতে। সরকারকে স্বাধীন মত প্রকাশের 'ব্লগ' মাধ্যমের পেছনে সুকৌশলে তারাই লেলিয়ে দিয়েছে যারা খুব পরিকল্পিতভাবে সরকারের ইন্টারনেটের উপর নাশকতাবিরোধী নজরদারিকে দুর্বল করে দিতে চায় এবং সরকারও 'ইসলাম'এর মতো স্পর্শকাতর বিষয়ে তার কঠোর অবস্থান ঘোষণা করতে তোড়জোড় করে নেমে পড়েছে। সরকারের এখনকার চূড়ান্ত সতর্কতার সময় নাশকতার বিরুদ্ধে সদাসতর্ক 'ব্লগ' মাধ্যমের সাথে বৈরিতা সৃষ্টি হবে সবচেয়ে আত্মঘাতী পদক্ষেপ। আমরা সরকারকে উপদ্রুত দেখতে চাই না, আমরা চাই সরকার তার অচিন পক্ষাঘাত থেকে মুক্তি লাভ করুক -- একমাত্র সেপথেই সৃষ্টিশীল হতে পারে 'ডিজিটাল বাংলাদেশ'।

আজকে যে প্রক্রিয়ায় জামায়াতিদের ফেইসবুক ব্লগ নিষিদ্ধ করতে বলা হচ্ছে, কালকে তো সেই একই প্রক্রিয়ায় আমার ফেইসবুক ব্লগও সরকার নিষিদ্ধ করতে পারে। তাই আমি প্রথমেই জানান দিয়ে রাখি, নির্বাহী আদেশ, কিংবা মত প্রকাশের অধিকার নিষিদ্ধ করবার দাবি আমার নাই। তবে এই যে রুমী স্কোয়াড আওয়াজ তুলেছে, জামায়াত শিবিরকে নিয়ে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেবে না তারা, নিজেরাই তাদের বাপারে সিদ্ধান্ত নেবে — এটা ভীষণ আশাবাদী হবার মতো দিক। আমি এই স্পিরিটের প্রতি আমার নিরঙ্কুশ সমর্থন জানাচ্ছি। [...]

এবার কিন্তু ফেঁসে গেছে আওয়ামী লীগ। সত্যিই ফেঁসে গেছে। তাদের নেতৃত্বাধীন মহাজোট সরকার কিন্তু ধরেই নিয়েছিলো; তাদের ভাষ্য অনুযায়ী তরুণ প্রজন্মের সূর্যসন্তান যারা, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিদার যেসব ছেলেমেয়ে দেশব্যাপী শাহবাগ বানিয়ে তুলেছে, সেই তারা সবাই আওয়ামী লীগের স্বার্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ নরম নরম কর্মসূচিই দিতে থাকবে। সরকারের সাথে সুর মিলিয়ে চলবে। সবমিলে এদের সবাইকে ‘যুদ্ধাপরাধীদের বিচার’জনিত নির্বাচনী ইস্যুর মধ্যে গিলে খাওয়া যাবে। মোটকথা, দেশব্যাপী গণজাগরণ মঞ্চের সব তরুণদের নিজেদের ভোটের রাজনীতির অঙ্গীভূত করবার স্বপ্ন দেখেছিলো আওয়ামী-নেতৃত্বাধীন জোট। ব্যাপারটা এমন; সরকার আন্তজাতিক চাপ-ঠাপ দেখবে, দেশের মধ্যেকার রাজনৈতিক অবস্থা দেখবে, ভোটের রাজনীতির পক্ষ-বিপক্ষ দেখবে আর সেই মাফিক সিদ্ধান্ত নেবে; ওদিকে শাহবাগ-সহ দেশব্যপী যারা জড়ো হয়েছে, তারা সরকারের সাথেই তাল মিলিয়ে আওয়ামী লীগের নির্বাচনী পারপাজ সার্ভ করবে। এমনটাই চেয়েছিলো তো সরকার। কে না জানে, যুদ্ধাপরাধীরা সরকারের এখনকার নির্বাচনী অঙ্গীকার পূরণের একমাত্র রাজনৈতিক হাতিয়ার, যুদ্ধাপরাধীদের কাঙ্ক্ষিত বিচারটা এইখানে আওয়ামী লীগের কাছে ভোটের রাজনীতির থেকে বেশি কিছু নয়। কিন্তু রাজনীতির বাইরে থাকা হাজারো তরুণতো যুদ্ধাপরাধীদের বিচার কিংবা জামায়াত নিষিদ্ধকরণের দাবিকে নিছক ভোট উৎরাবার হাতিয়ার হিসেবে দেখে না। এটা সত্যিইতো তাদের প্রাণের দাবি। সে-কারণেই আবির্ভাব রুমী স্কোয়াডের আমরণ অনশনের। সে-কারণেই আমার ফেইসবুক বন্ধু স্টেটাস লেখেন: নির্বাচনের আগে `যুদ্ধাপরাধ‘ নামে একটি সেনসেশনাল প্রোডাক্ট বাজারে ছেড়েছে মুক্তিযুদ্ধ ব্যবসায়ী আওয়ামী লীগ, তবে রুমী স্কোয়াডের জন্য সুবিধা করতে পারছে না। জয় শাহবাগ, জয় বাংলা!-- সাঈফ ইবনে রফিক একটা বিভেদ তবে শুরু হয়েছে এবার সত্যিই। শুরু হয়েছে এমন না। প্রকট হয়েছে। দৃশ্যমান হয়েছে। এই বিভেদ আগে থেকেই ছিলো। সেটা হলো, যুদ্ধাপরাধের বিচার ও জামায়াতি রাজনীতি নিষিদ্ধের প্রাণের দাবির সাথে যুদ্ধাপরাধ ইস্যুতে রাজনীতির বিভেদ। এই বিভেদই দৃশ্যমান হয়ে রুমি স্কোয়াডের আমরণ অনশনের নামে হাজির হয়েছে দৃশ্যপটে। রুমী স্কোয়াডের সোজা কথা, ভোটের রাজনীতিতে জামায়াত-নিষিদ্ধের হিসেব-নিকেশ করার সুযোগ তারা দেবে না সরকারকে, জামায়াতকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করতে হবে এটাই তাদের দাবি। নইলে তারা অনশন করেই মরে যাবে! এখানে রাজনীতির নামগন্ধও নেই। এখানে ভোট জেতা-হারার হিসেব-নিকেশও নেই। এখানে আছে পরিচ্ছন্ন আবেগ। মানবতাবিরোধী শক্তির বিরুদ্ধে আপাত-মানবিক এক আবেগ। এই আবেগের তাৎপর্য যাই হোক না কেন, এই আবেগের গুরুত্ব বিশাল। এই আবেগ সোজা কথায় ঘোষণা করেছে, সরকারকে আর…

সিনেমা চর্চার মানুষ - তাই হয়তো পুরো পৃথিবীকে সিনেমা’র চোখ দিয়ে দেখতে ভালোবাসি। গত শতাব্দীর শেষদিক থেকে পৃথিবীর সিনেমা জগতের কর্মী, কলা-কুশলীরা একদিকে যেমন চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে মানুষকে বিনোদিত করেছেন, তেমনি পৃথিবীর অতীত বর্তমান ও ভবিষ্যতের সমাজ বাস্তবতার অনেক দৃশ্যগত ধারনা, ভাবনা বা প্রশ্নের অভিজ্ঞতাও দিয়েছেন। বাস্তবতার ত্রিমাত্রিক জগতে কোন মানুষের পক্ষে অনেক কিছুর আস্বাদ নেয়ার সুযোগ না থাকলেও, সিনেমার জগতে মোটামুটি সবই পাওয়া যায়। প্রাগৈতিহাসিক সময় নির্ভর ছবি থেকে ভবিষ্যতের কল্পবিজ্ঞান - আমাদের অভিজ্ঞতার ভাণ্ডার পূরণে সিনেমার ভুমিকা অনেক। এমনকি কিছুক্ষেত্রে তো দিক-নির্দেশনাও পেয়ে যাই আমরা। তাই, আধুনিক বিশ্বের দার্শনিক, চিন্তাবিদ, লেখক, মনোবিজ্ঞানী, রাজনীতিবিদ, সমাজবিদ - যে কোনো মানুষের জন্য চলচ্চিত্র অনেক গুরুত্বপূর্ণ শিল্পমাধ্যম। তবে আজকের আলোচনা এই বিষয়ে নয় । আমি ভারতের সত্তর দশকে নির্মিত ‘শোলে’ (১৯৭৫) ছবিটির একটি বিশেষ দৃশ্য মনে করিয়ে দেবার চেষ্টা করবো। রমেশ সিপ্পি পরিচালিত এই ছবিটি নিয়ে আমাদের দেশে নতুন করে কিছু বলার নেই। আমরা জানি এর কাহিনী’র থিম বিশ্বের অনেক ছবি থেকে নেয়া । আমাদের দেশেও পরবর্তীতে এই ছবির অনুকরনে ‘দোস্ত-দুশমন’ নামে একটি ছবি নির্মিত হয়। কিন্তু অনেক কারণে ‘শোলে’ সারা ভারতে তো বটেই, সারা পৃথিবীর সিনেমা জগতে একটি উল্লেখযোগ্য স্থান দখল করে নিয়েছে । ‘শোলে’ ছবিতে ঠাকুর বলদেভ সিংহ ‘রামগর’ গ্রামের একজন জমিদার লোক। তিনি নিজে বিপদ মোকাবেলায় সাহসী একজন মানুষ বলে দেশ ও আইন রক্ষায় পুলিশে চাকরি করেন, টাকার জন্য নয়। একদা তিনি সাহসিকতার সাথে জনপদের মূর্তিমান আতঙ্ক ডাকু সর্দার গব্বর সিং’কে ধরে ফেলেন, জেলে পুরে দেন। কিন্তু ধূর্ত গব্বর সিং জেল থেকে পালিয়ে ঠাকুরের পুরো পরিবারকে (একমাত্র ছোট পুত্রবধূকে ছাড়া) হত্যা করে প্রতিশোধ নেয়। পরিবার হারিয়ে ক্রোধে উন্মত্ত ঠাকুর গব্বরকে ধরতে গিয়ে নিজেই ধরা পরে দুই হাত হারান। পরিনতি’র এক অসহায় জীবনেও তিনি গব্বর সিং-এর উপর প্রতিশোধ নেবার প্রতিজ্ঞা ছাড়েন না। এই কারণে তিনি ভাড়া করেন সাহসী বিপজ্জনক দুই তরুনকে - ভিরু এবং জয় । যারা ঠাকুরের ভাষায়, মুজরিম কিন্তু অমানুষ নয়। এরপর মারামারি, গোলাগুলি চলতে থাকলো ডাকু গব্বর সিং আর ঠাকুরের লোকের সাথে। আপাত অর্থে এই লড়াই কাহিনীতে সকলের শামিল হবার চক্রটা আমরা ধরি এই ভাবে - ঠাকুর…

মেয়েকে ইতিহাসের গল্প শোনাতে গিয়ে যখন হোঁচট খাচ্ছিলাম তখন কেবলই ভাবছিলাম -- গল্পটা একটা নতুন প্রজন্মের জন্য কতটা জরুরি। এই কম্পিউটার ডিজিটাইজেশনের যুগে ইতিহাসকে কত সহজে আর কত দ্রুতই-না ছেলেমেয়েদের কাছে পৌঁছে দেয়া যায়। [...]

আমার ছয় বছর বয়েসী মেয়ে পড়ে ১ম শ্রেণীতে। দেশের গানগুলো কেন যেন তার কাছে খুব প্রিয়। প্রায়ই তার অনুরোধে আমাকে জাতীয় সংগীত গেয়ে শোনাতে হয়। তার সঙ্গে অন্যান্য দেশের গান আর রবীন্দ্র সংগীত। আজ ২৬শে মার্চ ২০১৩। দেশের গানে ঘুম ভেঙেছে আমাদের। বিছানা ছেড়ে, শোলায় বানানো শহীদ মিনারটায় দুটো গোলাপ রেখে শহীদের জন্য প্রার্থনা করলাম আমরা দু’জন। তারপর দু’জনে মিলে একে একে গাইলাম অনেকগুলো গান। গান গেয়ে মন ভরছিল না, ভাবলাম মেয়েকে গল্প বলি। যুদ্ধের গল্প, স্বাধীনতার গল্প। কিন্তু কোথা থেকে শুরু করব ? ব্রিটিশ শাসনের শুরু ? নাহ্, তার আগের পটভূমি থেকে শুরু করাই বোধ হয় ভাল হবে। তৎকালীন রাষ্ট্র ‌আর তার শাসন ব্যবস্থা, শাসকদের ভূমিকা, প্রজা, অর্থনৈতিক অবকাঠামোতে রাজা-প্রজার সম্পর্ক, দেশের সম্পদ, ব্যবসা বাণিজ্য আরো কত কী! তারপর আসবে ব্রিটিশ আগ্রাসন। নাহ্, মাথাটা গুলিয়ে উঠল একেবারে। “ফকির মজনু শাহ্” ছবিটা নেট থেকে নামানোর ফরমায়েশ করলাম ছোটকে। আমি “ফকির মজনু শাহ্” দেখেছিলাম – যখন ১ম শ্রেণীতে পড়ি। ঢাকায় বিমান বাহিনীর শাহীন সিনেমা হলে। শৈশবের পড়ন্ত বেলাগুলো মায়ের কোলে শুয়ে ‘সোভিয়েত নারী‌’ পত্রিকার শিশু পাতার গল্প শুনে কাটিয়েছি। এই চালশে বয়েসে এসে যখন ভাবি তখন উপলব্ধি করি, ন্যায়-অন্যায় বোধ আর ভালো-মন্দ বিচারের যে-ক্ষমতা আমার ভেতর ‘কিশলয়’ থেকে ‘মহীরূহ’ হয়ে উঠেছে, তার পেছনে বড় একটা অবদান ঐ গল্পগুলোর। পাঠ্যপুস্তকের বাইরে বইপত্র পড়বার প্রত্যয়টা ঐ পথেই শুরু হয়েছিল। আজ হঠাৎ করেই যেন আমাদের দেশের শিশুতোষ পত্রিকা আর বইপত্রগুলোর ভোল্ পালটে গেল! শওকত ওসমান, আবদার রশীদ, আলী ইমাম – এঁদের লেখা শিশুতোষ গল্পগুলো যেন হাওয়ায় মিলিয়ে গেছে। রুশ-বাংলা বইপত্রগুলো ছাপা বন্ধ হয়ে গেছে আশির দশকেই। মাধ্যমিক ক্লাসে বাংলা পড়াতেন রিফাত আরা ম্যাডাম আর আখতার জাহান ম্যাডাম। শীত, গ্রীষ্ম আর উৎসবের ছুটিতে যখন স্কুল বন্ধের নোটিশ আসত ক্লাসে – একই সঙ্গে আমাদের এই দুই শিক্ষিকা নোটিশ করতেন – বন্ধে যেন কিছু প্রবন্ধ আর সাহিত্য পড়া হয়। ছুটি শেষে ক্লাস শুরু হলে, খোঁজ নিতেন – কী পড়েছি। আজকাল শুনছি স্কুল শিক্ষকেরা কেবল ‘এ+’ এর খোঁজ খবরই নেন। চকোলেট কারখানার চকোলেটের মতো তাঁরা ‘এ+’ পাওয়া মেধাবী ছাত্রছাত্রী উৎপাদন করেন মাত্র, মেধা বিকাশের খোঁজখবর রাখার সময় কোথায়!…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.