পুরো অনুষ্ঠানটি চলাকালীন সভা কক্ষের আবেগ, উদ্দীপনা, আর উপস্থিত সবার প্রত্যয় নিয়ে লিখতে গিয়ে নিজের প্রকাশ-ক্ষমতার সীমাবদ্ধতা প্রবলভাবে অনুভব করলাম। তাই মনে হল, পুরো ছয়শো মানুষ যেখানে একই আবেগ আর প্রত্যয়ে এক সূত্রে গাঁথা ছিল গোটা সন্ধ্যা জুড়ে, সেখানে নিজের অনুভূতি বা প্রতিক্রিয়ার কথা আলাদাভাবে বলার কিছু তো নেই আসলে! তাই হিলটনের সেই সভাকক্ষে উপস্থিত দর্শক শ্রোতারা বক্তৃতা চলাকালীন টুইটারে তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করছিলেন সেখান থেকে কিছু স্ক্রিনশট তুলে ধরছি

গত ২ জুলাই লন্ডনে ব্রিটিশ হিউম্যানিস্ট এসোসিয়েশন আয়োজিত এ বছরের ‘ভলতেয়ার বক্তৃতা’ শোনার সৌভাগ্য হয়েছিল। হাই-প্রোফাইল এ বক্তৃতানুষ্ঠানের এ বছরের নির্ধারিত বক্তা রাফিদা (বন্যা) আহমেদ। অত্যন্ত তথ্যবহুল এবং উদ্দীপনাময় সে বক্তৃতা স্পর্শ করেছে উপস্থিত ছয় শতাধিক মানুষকে। তারা সবাই যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসে হাজির হয়েছিলেন এই সন্ধ্যায় বন্যা আহমেদের বক্তব্য শোনার জন্য। এদের বেশীরভাগই সেক্যুলার-মানবতাবাদী, যার যার ক্ষেত্রে আন্দোলনের সংগঠক, কর্মী। আরও উপস্থিত ছিলেন ইউরোপের মূলধারার মিডিয়ার সাথে যুক্ত সাংবাদিক, কলামিস্ট, লেখক, সম্পাদকরা। অভিজ্ঞতাটা নিয়ে লেখার কথা ভাবছিলাম আমিও। কিন্তু পুরো অনুষ্ঠানটি চলাকালীন সভা কক্ষের আবেগ, উদ্দীপনা, আর উপস্থিত সবার প্রত্যয় নিয়ে লিখতে গিয়ে নিজের প্রকাশ-ক্ষমতার সীমাবদ্ধতা প্রবলভাবে অনুভব করলাম। তাই মনে হল, পুরো ছয়শো মানুষ যেখানে একই আবেগ আর প্রত্যয়ে এক সূত্রে গাঁথা ছিল গোটা সন্ধ্যা জুড়ে, সেখানে নিজের অনুভূতি বা প্রতিক্রিয়ার কথা আলাদাভাবে বলার কিছু তো নেই আসলে! তাই হিলটনের সেই সভাকক্ষে উপস্থিত দর্শক শ্রোতারা বক্তৃতা চলাকালীন টুইটারে তাৎক্ষণিকভাবে যে প্রতিক্রিয়াগুলো ব্যক্ত করছিলেন সেখান থেকে কিছু স্ক্রিনশট তুলে ধরছি এই এ্যালবামে। এই অনুষ্ঠান সম্বন্ধে, কিংবা উপস্থিত সবার প্রতিক্রিয়া জানতে টুইটারে হ্যাশটা্যাগ #BHAVoltaire খোঁজ করলে আরও জানতে পারবেন। [এই লিন্কে বন্যা আহমেদের পুরো বক্তৃতাটিই পাবেন] যদিও অত্যন্ত তাৎপর্যহীন, তবুও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে, যার কিছুটা প্রাসঙ্গিকতা থাকায় এখানে উল্লেখ করছি। বন্যা আহমেদের ‘ভলতেয়ার বক্তৃতা’ নিয়ে লেখক তসলিমা নাসরিন কিছু অদ্ভুত মন্তব্য করেছেন (এই এ্যালবামের শেষে দেখুন)। ‘অদ্ভুত’ বললাম এ কারণে যে – তার এই মন্তব্যগুলোর হেতু বা উদ্দেশ্য আমার কাছে একেবারেই স্পষ্ট নয়। সত্যি বলতে কি সেটা উদঘাটনেরও তেমন আগ্রহ বোধ করছি না। বন্যা আহমেদ তার বক্তৃতায় হেসেছেন কেন তা নিয়ে তসলিমা নাসরিন অসন্তুষ্ট হয়েছেন। আরও অসন্তুষ্ট হয়েছেন যে বক্তৃতায় বন্যা আহমেদ যথেষ্ট ‘রাগ’ এবং ‘ফুঁসে ওঠা’ প্রকাশ করেননি! অভিজিৎ বিষয়ে বন্যা আহমেদের প্রকাশভঙ্গী মনঃপূত না হওয়ায় তা নিয়েও তসলিমা নাসরিনের ‘একটুখানি অস্বস্তি’ হয়েছে বলে তিনি লিখেছেন! তসলিমা নাসরিন সেদিন হিলটনের সভাকক্ষে উপস্থিত ছিলেন না। আমি ছিলাম, আরও ছিলো ছয় শতাধিক মানুষ, যারা তাদের প্রতিক্রিয়া/অনুভুতি তাৎক্ষণিকভাবে ব্যক্ত করেছেন। এই এ্যালবামের টুইটগুলো পড়লে তসলিমা নাসরিন নিশ্চয়ই তার ভুল উপলদ্ধি করবেন। সভাকক্ষে উপস্থিত কারোই মনে হয়নি যে অভিজিৎ রায়কে কিংবা বাংলাদেশের তাবত…

লিসিয়াস মানুষের নামকরণ করেছিলেন হোমো স্যাপিয়েন্স, অর্থাৎ জ্ঞানী জীব। কিন্তু সে যথার্থ জ্ঞানী হতে পারেনি। তার মধ্যে স্বার্থপরতা ও প্রতিযোগিতা প্রবৃত্তির মাত্রা অত্যধিক। ধর্ম ও সংস্কৃতির শত ধৌতনেও এই মলিনত্ব ঘোচেনি। পুঁজি হলো এইসব প্রবৃত্তির মূর্তরূপ। পুঁজির প্রকোপ প্রশমনে সাফল্য লাভের ওপরই মানুষের জ্ঞানী হওয়ার সম্ভাবনা নিহিত। [. . .]

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সম্প্রতি প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘রক্ষা করি পরিবেশ/গড়ি সোনার বাংলাদেশ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে পরিবেশবিদ, বন কর্মকর্তা ও সুধীজনের প্রদত্ত ভাষণের নির্যাস নিম্নরূপ। ক. সরকার পরিবেশ সুরক্ষায় আন্তরিক। কিন্তু প্রভাবশালী কতিপয় পরিবেশনাশী ব্যক্তির দৌরাত্ম্যে সবকিছু ভন্ডুল হতে চলেছে। খ. পরিবেশবান্ধব অর্থনীতি ও জীবনমান উন্নয়ন বাস্তবায়নের জন্য প্রয়োজন সমবেত উদ্যোগ। গ. টেকসই উন্নয়ন ধারণার বিকাশ ঘটান। ঘ. বন বিভাগের ওপর অত্যধিক কর্মচাপ এবং ফলত নানা ব্যর্থতা। ঙ. পরিবেশ ধ্বংস ও মনুষ্যবিলুপ্তির আশঙ্কা এক সমাবদ্ধ বাস্তবতা। এই বিজ্ঞ আলোচকদের নিয়েই এই পর্যালোচনা। ক. কতিপয় প্রভাবশালী ব্যক্তির দাপটে সরকারের পরিবেশ রক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়া অবিশ্বাস্য মনে হলেও এটাই আমাদের বাস্তবতা। এই ব্যক্তিবর্গ দেশের শিল্পপতি, যাঁরা প্রভূত বৈদেশিক মুদ্রা অর্জন করে সরকারকে স্বস্তিতে রেখেছেন। তাদের উৎপন্ন বর্জ্যের ব্যাপারে সরকারের পক্ষে কোনো কঠিন পদক্ষেপ নেওয়া সংগত কারণেই যথেষ্ট কঠিন। কিছুদিন আগে এক দৈনিকে প্রকাশিত মিল্ক ভিটা কোম্পানির জনৈক কর্মকর্তার একটি লেখা পড়েছিলাম। তিনি একদা পরিবেশ অধিদপ্তরে কর্মরত ছিলেন এবং ‘অত্যুৎসাহবশত’ কিছু শিল্পপ্রতিষ্ঠানকে বর্জ্য শোধনে গাফিলতির দায়ে বড় অঙ্কের অর্থ জরিমানা করেছিলেন। ফল হয়েছিল হিতে বিপরীত। অতঃপর নির্বাসন বহু দূরের মিল্ক ভিটা কোম্পানিতে, যার সঙ্গে পরিবেশ রক্ষার কোনো সম্পর্ক নেই। এই হলো সরকারের পরিবেশ রক্ষা কর্মকাণ্ডের চালচিত্র। আমরা এই বাস্তবতা ভুলে যাই যে প্রাথমিক পুঁজি সঞ্চয়কালে প্রকৃতিকে ছাড় দেওয়া একটি অবান্তর প্রশ্ন। এতে পুঁজিপতি ও সরকার উভয়েরই ক্ষতি। কবে এই পুঁজি সঞ্চয়ের কাল শেষ হবে এবং সরকার পরিবেশ রক্ষায় কঠোর হবে বোঝা দুষ্কর। ঢাকার আশপাশের নদীগুলো ইতিমধ্যে বর্জ্যাগার হয়ে উঠেছে। আগামী দিনে সারা দেশে এই ধারার শিল্পায়ন বাস্তবায়িত হলে দেশের পরিবেশের হাল কেমন হবে, তা সহজেই অনুমেয়। দেশ তখন মনুষ্য বসবাসযোগ্য থাকবে তো? আরেকটি সমস্যাও দৃশ্যমান। শিল্পায়ন, অবকাঠামো ও আবাসন নির্মাণে আমরা প্রতিবছর ১ শতাংশ বা ততোধিক কৃষিজমি হারাচ্ছি। এই হার অব্যাহত থাকলে বা বৃদ্ধি পেলে শেষ পর্যন্ত কৃষি ও কৃষকের দুর্দশা কোথায় ঠেকবে, তা কেবল সরকারই জানে। অতি জনঘন দেশের নাজুক প্রকৃতি ও পরিবেশের ওপর সাবেকি উন্নয়নের চাপ কী ফল ফলাবে, বোঝা খুব কঠিন নয়। কিন্তু কীই-বা করার আছে? বিশ্বায়নের যুগে বিকল্প উন্নয়নধারা উদ্ভাবনের কোনো সুযোগ আমাদের নেই। খ. পরিবেশবান্ধব অর্থনীতিও তার…

অথচ একসময়ে রটে গিয়েছিল যে, নভেরা আহমেদ বোধহয় বেঁচে নেই। বেঁচে যদি-বা থাকেনও, সক্রিয় নেই — সৃষ্টিশীলতার বাইরে ছিটকে পড়েছেন, হারিয়ে গিয়েছেন অপরিচয়ের অন্ধকারে। [. . .]

এই এক সত্তা যে নিঃশর্তে এবং সম্পূর্ণভাবে তার শিল্পে নিবেদিত। শিল্প তাঁকে আবিষ্ট করে রেখেছে এবং এই সর্বগ্রাসী আবেগে সদা উত্তেজিত তাঁর অন্তর। তাঁর জীবন তিনি একাকী যাপন করছেন শিল্পের ভেতর এবং শিল্পের জন্যে। এই কথা ক’টি ১৯৬০ সালের। এর পরেও আরো পঞ্চান্ন বছর শিল্পের প্রতিই তিনি নিবেদিত থেকেছেন। একেবারে নিজের মতো করেই বাঁচতে চেয়েছেন; যাপন করেছেন তাঁর নিভৃত জীবন। সম্প্রতি অগ্রগণ্য এই শিল্পীর জীবনাবসান হলো পঁচাশি-উত্তীর্ণ বয়সে, দূর প্রবাসে। তাঁর সমসাময়িক শিল্পীদের মতো তিনি চিত্রকর নয়, হতে চেয়েছিলেন ভাস্কর। এই নির্বাচন তাঁর নিজের। দেশবিভাগোত্তর ঢাকার নতুন শিল্পবিদ্যালয়ে তখনও মেয়েদের শিল্পশিক্ষা গ্রহণের সুযোগ তৈরি হয়নি, ভাস্কর্যও অন্তর্ভুক্ত হয়নি পাঠ্যক্রমে। তিনি পড়তে গিয়েছেন লন্ডনে, ক্যাম্বারওয়েল স্কুল অব আর্টস অ্যান্ড ক্র্যাফটস-এ, নিজেরই আগ্রহে। ইয়োরোপীয় আধুনিক ভাস্কর্যের পরম্পরা প্রত্যক্ষ করেছেন, একেবারে সাম্প্রতিক সময় পর্যন্ত। গিয়েছেন ফ্লোরেন্সে, ভেন্তুরিনো ভেন্তুরির স্টুডিওতে। ইউরোপের শিল্পতীর্থগুলিতে — দোনাতেল্লো, মিকেলাঞ্জেলো, রোদ্যাঁর ভাস্কর্যের সামনে দাঁড়িয়েছেন শিক্ষার্থীর একাগ্রতায়। এই সবই যেন তাঁর সুবিস্তৃত পাঠ্যক্রমের অংশ, তাঁর প্রস্তুতিপর্ব। দেশবিভাগোত্তর পূর্ববঙ্গে, বাংলাদেশে, আধুনিক ভাস্কর্যচর্চা সূচনা করবার দায়িত্ব তাঁর ওপরেই অর্পিত হয়েছিল। অন্য কেউ তাঁকে দেয়নি এই দায়িত্ব, দিয়েছিলেন তিনি নিজেই। আবগারি বিভাগের কর্মকর্তা, পিতা সৈয়দ আহমেদের কর্মসূত্রে তাঁর বেড়ে ওঠা শহর কলকাতায়; পড়েছেন কনভেন্টে — লরেটোয়। বোন আর ভাইদের সঙ্গে বেড়ে উঠেছেন বাড়ির উদার সাংস্কৃতিক পরিমণ্ডলে। দেশবিভাগের পর পিতার বদলির কারণে থেকেছেন কুমিল্লায়, তারপর কিছুকাল বাবা-মায়ের শহর চট্টগ্রামে। পরে, ইয়োরোপ থেকে ভাস্কর্যের পাঠ নিয়ে দেশে ফিরে, তাঁর কাজের ক্ষেত্র হলো ঢাকা — পাকিস্তানের পুব অংশের রাজধানী, শিল্পচর্চারও প্রাণকেন্দ্র। তিনি ভেবেছিলেন, এখানে নগর পরিকল্পনায় স্থাপত্য আর ভাস্কর্য একে অপরের পরিপূরক হয়ে উঠবে। ভেবেছিলেন, নগর-জীবনের দিগন্তসীমায় অধিষ্ঠান হবে শিল্পের। এই স্বপ্ন নিয়েই এ ভূখণ্ডের প্রথম আধুনিক ভাস্কর হিসেবে তাঁর আত্মপ্রকাশ। ১৯৬০ সালের আগস্টে কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গণে প্রায় পঁচাত্তরটি ভাস্কর্য নিয়ে তাঁর প্রথম একক প্রদর্শনীর আগেই, ১৯৫৭ আর ’৫৮ সালে দুটি খুব গুরুত্বপূর্ণ ভাস্কর্য নির্মাণ করেছিলেন তিনি। প্রথমটি পাবলিক কমিশনের কাজ: মাজহারুল ইসলামের স্থাপত্য-নকশায় নির্মিত গণগ্রন্থাগারের নীচতলার দেয়ালে গ্রাম-বাংলার দৃশ্য নিয়ে একটি আধুনিক ফ্রিজ — দেয়াল-লগ্ন নতোন্নত ভাস্কর্য। আর দ্বিতীয়টি প্রাইভেট কমিশন: মণিপুরিপাড়ায় শিল্পপতি এম. আর. খানের নির্মীয়মাণ বাসভবনের উদ্যানে ফোয়ারা সমেত একটি পূর্ণায়তন মুক্তাঙ্গন ভাস্কর্য,…

|| ঐতিহ্যের অভিভাবকবৃন্দ (দ্বিতীয়ার্ধ) || যেসব মানুষ প্রশান্ত স্বচ্ছলতার মাঝে দিন গুজরান করে তাদের গল্পের চাইতে এধরনের আখ্যান ঢের বেশি পাঠযোগ্য। Tours-এর গ্রেগরির পাঠক ছিলেন প্রচুর [. . .]

Tore Janson-এর সুইডিশ ভাষায় রচিত Latin: Kulturen, historien, språket গ্রন্থের Merethe Damsgård Sørensen ও Nigel Vincet-কৃত ইংরেজি অনুবাদ A Natural History of Latin-এর বাংলা ভাষান্তর ঐতিহ্যের অভিভাবকবৃন্দ (দ্বিতীয়ার্ধ)   যেসব মানুষ প্রশান্ত স্বচ্ছলতার মাঝে দিন গুজরান করে তাদের গল্পের চাইতে এধরনের আখ্যান ঢের বেশি পাঠযোগ্য। Tours-এর গ্রেগরির পাঠক ছিলেন প্রচুর, আর সেটা এই দুই কারণেই যে, যাদের কথা তিনি লিখেছেন তারা সেরকমই যেমনটি তাদেরকে তাঁর রচনায় দেখা যায়, আর তিনি ছিলেন এক অসামান্য প্রতিভাবান লেখক। অবক্ষয় আর পতনের কাল হিসেবে আমাদের কাছে মধ্য যুগের যে ভাবমূর্তি তার পেছনে বোধ হয় তাঁর খানিকটা অবদান রয়েছে। যেসব মানুষের কথা তিনি বর্ণনা করেছেন তাঁদেরকে সভ্য বলা যায় না। ধ্রুপদী লেখকদের চাইতে তাঁর লেখা ভিন্নও বটে। তাঁর লাতিন প্রাঞ্জল, এবং সহজপাঠ্য, তবে বিশেষ্যর বিভিন্ন সমাপ্তির মধ্যে তিনি ফারাক করতে পারতেন না, আর এ ব্যাপারটি সম্পর্কে তিনি নিজেও সচেতন ছিলেন, তার জন্য কষ্ট পেতেন, আর তাঁর বানান ছিল জঘন্য। (সুধীন দত্তের প্রথম দিকের বাংলা বানান সম্পর্কে বুদ্ধদেব বসু তাহলে বেশ মোলায়েম শব্দ-ই উচ্চারণ করেছেন দেখছি: অস্থির। — অনুবাদক)। ওপরে যে প্যাসেজটা উদ্ধৃত করা হয়েছে সেখানে ‘ipsus consobrinus meus' এমন দেখায় যেন সেটাতে -us-এ নমিনেটিভ সিঙ্গুলার এন্ডিং রয়েছে, যার কোনো মানে দাঁড়ায় না। যেটা বোঝানো হয়েছে তা হলো accusative plural, আর সেক্ষেত্রে সেটার সঠিক বানান হবে ‘ipsos consobrinos meos’। কিন্তু মধ্য যুগ বলতে যা বোঝায় তা হলো ইউরোপীয় ইতিহাসে এক হাজার বছর, অথচ মেরোভেঞ্জীয় শাসনামল ছিল ইউরোপের মূল ভূখণ্ডের বহু অঞ্চলের মধ্যে একটিতে কয়েকশ বছরের একটি পর্ব মাত্র। দেশ ও কাল ভেদে সংস্কৃতি আর রাজনীতি ভিন্নতা ঘটত। সমৃদ্ধির দীর্ঘ কাল যেমন রয়েছে, তেমনি রয়েছে গভীর, কঠিন সংকটের মুহূর্ত। সত্যি বলতে কি, গোটা মধ্য যুগ জুড়ে স্থির ছিল এমন জিনিস খুব বেশি পাওয়া যাবে না। সবাই ছিল খৃষ্টান, আর সর্বত্রই ব্যবহৃত হতো লাতিন; এছাড়া বেশিরভাগ ব্যাপারই ছিল যথেষ্ট আলাদা। যার ফলে এই যুগের অন্যান্য ঐতিহাসিকেরা Tours-এর গ্রেগরির চাইতে যথেষ্টই ভিন্ন, যদিও তাঁরা সবাই লাতিনেই লিখেছেন। অন্যরা অবশ্য তাঁর মতো ভুল লাতিনে লেখেন না মোটেই, বরং অনেকেই কাজটা করেন সুচারুভাবে এবং প্রাচীন অলংকারশাস্ত্র অনুযায়ী। আর সে রকম পাওয়া যাবে…

|| ঐতিহ্যের অভিভাবকসকল (প্রথমার্ধ) || প্রাচীনকালে যা ঘটেছিল তার বহু কিছু যে আমরা জানি তার কারণ অনেকটাই লিভি, ত্যাসিতাস এবং অন্যান্যদের রচনা, যাঁরা তাঁদের সমাজের ইতিহাস লিখে গেছেন। ইতিহাস লিপিবদ্ধ করার ধারণা কখনোই বিলুপ্ত হয়নি, এবং তার ফলে এসব ঐতিহাসিক রচনায় ইউরোপের প্রতিটি দেশেরই নিজস্ব অবদান আছে। [ . . . ]

Tore Janson-এর সুইডিশ ভাষায় রচিত Latin: Kulturen, historien, språket গ্রন্থের Merethe Damsgård Sørensen ও Nigel Vincet-কৃত ইংরেজি অনুবাদ A Natural History of Latin-এর বাংলা ভাষান্তর ঐতিহ্যের অভিভাবকবৃন্দ (প্রথমার্ধ)   প্রাচীনকালে যা ঘটেছিল তার বহু কিছু যে আমরা জানি তার কারণ অনেকটাই লিভি, ত্যাসিতাস এবং অন্যান্যদের রচনা, যাঁরা তাঁদের সমাজের ইতিহাস লিখে গেছেন। ইতিহাস লিপিবদ্ধ করার ধারণা কখনোই বিলুপ্ত হয়নি, এবং তার ফলে এসব ঐতিহাসিক রচনায় ইউরোপের প্রতিটি দেশেরই নিজস্ব অবদান আছে। মধ্য যুগ সম্পর্কে আমি এর আগে যা কিছু লিখেছি তার বেশিরভাগই সেসব বিষয় নিয়ে যা আমরা জানি, কারণ কোনো না কোনো ধরনের ঐতিহাসিক রচনায় সেসবের উল্লেখ রয়েছে। এমন ঐতিহাসিক বহু রয়েছেন যাঁরা তাঁদের লেখায় বহু শতাব্দীর ঘটনাবলী সংকলিত করে গেছেন। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, মধ্য যুগে এরকম ইতিহাস লেখার একটা চল ছিল যা শুরু হতো ৬০০০ খৃষ্ট পূর্বাব্দে বিশ্বসৃষ্টির ঘটনা দিয়ে। সে যাই হোক, যে-বিষয়ে লেখক সবার চাইতে বেশি জানেন সে-ব্যাপারে তার কি বলার আছে সেটার ব্যাপারেই ভাবীকালের মানুষ আগ্রহী ছিল সব সময়। এই কাজগুলো, বা কাজের অংশগুলোকেই আধুনিক ঐতিহাসিকেরা তাঁদের উৎস হিসেবে ব্যবহার করেন। এমন কাজ অসংখ্যই আছে, কিন্তু রোমক ঐতিহাসিকেরা যে দৃষ্টিভঙ্গির অধিকারী ছিলেন তার খোল-নলচে পাল্টে যায় পশ্চিম সাম্রাজ্যের পতন-পরবর্তী নতুন পরিস্থিতির কারণে। ঐতিহাসিকেরা কখনোই একটা ফাঁকা স্থানে অবস্থান করেন না, বরং একটি নির্দিষ্ট দেশে একটি নির্দিষ্ট শাসনামলে কাজ করেন, এবং প্রায়ই দেখা যায় যে সেই দেশের বা শাসনামলের ইতিহাস তাঁদের আগ্রহের কারণ ঘটাচ্ছে। ত্যাসিতাস বা লিভি একটা সাম্রাজ্যের কেন্দ্রে বাস করতেন, এবং তাঁরা সেই সাম্রাজ্যের-ই ইতিহাস লিখে গেছেন। পঞ্চম শতকের পর সে-সাম্রাজ্যের আর অস্তিত্বই রইল না, এবং ইতিহাসবিদরা বাস করতে লাগলেন ক্ষুদ্রতর এলাকায় বা রাজ্যে। তাঁরা ছিলেন গির্জার, ঠিক যেমন ছিলেন তাঁরা যাঁরা লিখতে জানতেন। কাজেই বিভিন্ন রাজ্যের বা গির্জার ইতিহাস লিখে গেছেন তাঁরা। প্রাচীনতম এবং সবচাইতে উপভোগ্য লেখাগুলোর একটি হলো Tours-এর গ্রেগরিরটি; তিনি বর্ণনা করেছেন ফ্র্যাঙ্কদের ইতিহাস, তাদের রোমক প্রদেশ গঅল আক্রমণ থেকে শুরু করে তাঁর নিজের সময় — ষষ্ঠ শতকের শেষ পর্যন্ত। গ্রেগরি ছিলেন Tours-এর বিশপ, অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ ছিলেন তিনি; যাঁদের সম্পর্কে লিখেছেন তাঁদের সবাই ব্যক্তিগতভাবে তাঁর পরিচিত ছিল। এঁদের মধ্যে সবচাইতে…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.