বাংলাদেশে ১৮ ডিসেম্বর নির্বাচন না হলে কারা বেশি ক্ষতিগ্রস্ত হবে? এর হিসাবটি রাজনীতিকদের অজানা নয়। তারপরও বিএনপি প্রধান বেগম খালেদা জিয়া নানা ধরনের আলটিমেটাম দিয়ে যাচ্ছেন কেন? এর কারণ কি? তাহলে কি বেগম জিয়া বুঝে নিয়েছেন, নির্বাচনী ফলাফল চারদলীয় জোটের অনুকূলে নাও আসতে পারে? (more…)

প্রিয় পাঠক, আমার লেখায় অতি মাত্রায় ভুল থাকে, মার্জনা করবেন। আমার পোস্টের পর অনেকের কাছ থেকে উৎসাহ পেয়েই আমি লেখাটাকে বাড়ানোর সাহস পেয়েছি। মূলত আমি গল্প শুনতে ভালবাসি। যাঁদের মন্তব্যের আমি উত্তর দিতে পারিনি, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। মুক্তাঙ্গন-এর যাঁরা আমার আগের লেখায় মন্তব্য করেছেন তাঁদের প্রতি রইল আমার অকৃত্রিম ভালবাসা। অবিশ্বাস্য সব মন্তব্য করেছেন অনেকে, আমি তাঁদের প্রতিদান দেয়ার চেষ্টা চালিয়ে যাব, যতটা পারি। (more…)

তাঁর জন্মশতবর্ষে এসে উত্তরসূরিদের এ কথা স্বীকার করা প্রয়োজন, বুদ্ধদেব বসুর ঋণ শোধ করার যোগ্যতা এককভাবে আমরা এখনো খুব বেশি অর্জন করতে পারিনি। কারণ তিনি বাংলা কবিতার এমন এক আশ্চর্য চিরনতুন শিক্ষক, যার কাছ থেকে ব্যক্তিগত ও সম্মিলিত শিক্ষা গ্রহণের প্রয়োজন আমাদের খুব সহজে ফুরোবে না। বাংলাদেশে কবির সংখ্যা চিরকালই বেশি, উত্তম কবির সংখ্যাও সুপ্রচুর। অথচ কবিতার খাঁটি শিক্ষকের সংখ্যা নগণ্য। (more…)

আমাদের দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা কতো ? আট কোটি ? সঠিক সংখ্যাটি এ মুহূর্তে হাতে নেই আমার। আট কোটির ধারে কাছে হবে হয়তো। সেক্ষেত্রে কতজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বা করার সুযোগ পান ? এই হিসাবটা হয়তো চলে আসে নির্বাচনের ফলাফল থেকে। আমাদের জাতীয় নির্বাচনগুলোর বিগত ইতিহাস অনুযায়ী মোট ভোটারের ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করলেই মোটামুটি সফল নির্বাচন হয়েছে বলে সরকারীভাবে ধরে নেয়া হয়। (more…)

সফল কীবোর্ড প্রোজেক্ট অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সাইটে বাংলা লেখার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে সাইটে আরও তিনটি বাংলা কীবোর্ড সংযোজন করা হয়েছে। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.