লেখকদের অনেক সময়ই যৌথ উদ্যোগে পোস্ট লেখার প্রয়োজন বা পরিস্থিতির সৃষ্টি হয়। সে লক্ষ্যে সাইটে একাধিক লেখকের যৌথভাবে কোন নির্দিষ্ট পোস্ট লেখায় অংশগ্রহণের সুবিধা সংযোজিত হয়েছে এখন। যেভাবে এই সুবিধাটি ব্যবহার করতে হবে:
১) ধরুন ‘ক’ এবং ‘খ’ যৌথভাবে একটি পোস্ট লেখার সিদ্ধান্ত নিয়েছেন। সে ক্ষেত্রে দু’জনেরই মুক্তাঙ্গনে আলাদাভাবে পোস্ট লেখার অধিকার থাকতে হবে। অর্থাৎ, দু’জনেরই – (ক) এখানে একাউন্ট থাকতে হবে, এবং (খ) তাদের দু’জনেরই ন্যূনতমভাবে Contributor পর্যায়ের ব্যবহারকারী হতে হবে।
২) পোস্টটি এডিটিং প্যানেলে ‘ক’ অথবা ‘খ’ এর যে কোন একজনের আপলোড করে বা লিখে ‘সংরক্ষণ’ করতে হবে। অথবা “সাবমিট ফর রিভিউ” হিসেবে পেশ করতে হবে।
৩) সেক্ষেত্রে ‘ক’ যদি পোস্টটি আপলোড করে থাকেন তাহলে ‘খ’ এর নাম যুক্ত করার জন্য নীচের পদক্ষেপগুলো গ্রহণ করতে হবে।
৪) ‘খ’ এবং ‘ব্লগ এডমিন’-কে (nirman.admin@gmail.com) অনুলিপি পাঠিয়ে ইমেইল করে বিষয়টি জানাতে হবে। উক্ত ইমেইলের জবাবে ‘খ’ যদি নিশ্চিত/confirm করে যে এই পোস্টটিতে নাম সংযোজনে তারও সম্মতি রয়েছে, কেবল তখনই ‘ব্লগ এডমিন’ ‘খ’ এর নাম পোস্টে সংযুক্ত করে দেবেন। এই ছোট্ট কিন্তু প্রয়োজনীয় ধাপটি রাখা হয়েছে এটি নিশ্চিত করতে যাতে কারো প্রত্যক্ষ অনুমতি ছাড়া অন্য কেউ তার নাম লেখক হিসেবে কোন পোস্টে যুক্ত করতে না পারেন।
৫) যৌথ পোস্টে কতজন একসাথে লেখক হিসেবে নাম যুক্ত করতে পারবেন, সে বিষয়ে কোন সীমাবদ্ধতা নেই। যে কোন সংখ্যক লেখকই যুক্ত হতে পারবেন এ প্রক্রিয়ায়।
এ বিষয়ে কোন অসুবিধার সম্মূখীন হলে বা কোন মতামত থাকলে অনুগ্রহ করে লিখে জানাবেন।
ধন্যবাদ।
সাইট ব্যবহার সংক্রান্ত আপনার কোনো জিজ্ঞাস্য থাকলে আপনি সরাসরি ব্লগ এডমিনকে লিখতে পারেন। কিন্তু তার আগে দেখে নিন সাইটের নিজস্ব কারিগরি সাহায্য ম্যানুয়েল, বাংলায় লিখবার ম্যানুয়েল, ব্যবহারকারীদের লিখবার ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত নিয়মাবলি এবং নীতিমালা। যে সব বিষয়ে ইতোমধ্যেই উত্তর দেয়া আছে, সে সব বিষয় জানতে চেয়ে ইমেইল না করবার সনির্বন্ধ অনুরোধ থাকবে। ধন্যবাদ। ব্লগ এডমিন।
