সম্প্রতি টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত এক আর্টিকেলের বরাতে জানা যায়, মুক্তিযুদ্ধকালীন ব্রিটেন আসলে 'ইউনাইটেড পাকিস্তান' ভাঙ্গার বিরূদ্ধে সক্রিয় ছিলো! যেই যুক্তরাজ্য আজ ভদ্র দেশ সাজতে চায়, সেই বেনিয়া সাম্রাজ্যবাদী দেশ বিচারপতি আবু সাঈদ চৌধুরীকে ঘুষ পর্যন্ত সেধেছিলো। তিনি উল্টো ইন্দিরা গান্ধীকে ইঙ্গ-মার্কিন অভিসন্ধি জানিয়ে দেন, এমনকি ইন্দিরাকে বাংলাদেশের স্বীকৃতি দেয়ার জন্য চাপও দেন। শঙ্কর এস. ব্যানার্জীর রচিত "A Long Journey Together: India, Pakistan and Bangladesh" বইটিতে তৎকালীন নিক্সন প্রশাসনের ঘৃন্য কর্মকান্ডের হাঁড়ি ভেঙ্গে দেয়া হয়েছে। যুক্তরাজ্যে প্রেরিত মার্কিন রাষ্ট্রদুত চৌধূরীকে 'ইউনাইটেড পাকিস্তানে'র রাষ্ট্রপতি করার প্রস্তাবও দিয়েছিলে্ন। মার্কিনীরা যে কতটা নোংরা কুটনীতি করতে পারে এটা তার জ্বলন্ত নমুনা। সাম্প্রাদায়িকতার বিষ আসলে আসে এই ইঙ্গ-মার্কিন থলে থেকে। তখনও সেই রাষ্ট্রদুত বিচারপতি সাঈদকে ভুমভাম দেয়ার চেষ্টা করেন এই বলে, 'হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত দ্বারা প্রবেষ্টিত নতুন বাঙলাদেশ কোনভাবেই টিকবে না'। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এলেক ডগলাস ও একই বুলি কপচিয়ে গেছে। দুরদর্শী বিচারপতি সাঈদ ইন্দিরা গান্ধীকে চাপ দিয়েছিলেন বাংলাদেশের স্বীকৃতি আদায়ের জন্য, যার সুফল আমরা পেয়েছি। তাঁর আরেকটি দুরদর্শীতার স্বাক্ষর আমরা দেখতে পাই বঙ্গবন্ধু যখন লন্ডনে, দিল্লি হয়ে ঢাকায় ফিরবেন, এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা পেতে রাখা হতে পারে সন্দেহে তিনি তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রীকেই এয়ারফোর্সের একটি বিমানে করে সদ্য মুক্ত শেখ মুজিবকে প্রথমে দিল্লি, পরে ঢাকায় লিফট দেবার অনুরোধ করেন। It was a move with a motive! টাইমস অব ইন্ডিয়া ও বিডি নিউজ অবলম্বনে

২০ জানুয়ারি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান তাঁর অভিষেক ভাষণে যা বলেছিলেন, এখনও তা আমাদের কানে বাজে। মুক্তবাজারের একনিষ্ঠ অর্থনীতিবিদ ফ্রিডম্যানের বই হাতে নিয়ে নির্বাচনী প্রচারণাকারী রিগান তাঁর সেদিনের ভাষণে বলেছিলেন, 'আমাদের সমস্যার সমাধান সরকার নয়; সরকার হলো সমস্যা... আমার পরিকল্পনা হলো ফেডারেল এস্টাবলিসমেন্টের আকার আর প্রভাবের লাগাম টেনে ধরা।' তারপর মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী মুক্তবাজার প্রতিষ্ঠার যে তাণ্ডব শুরু করেছিল কালক্রমে তা খ্যাতি পেয়েছিল রিগান বিপ্লব হিসেবে। ক্ষুদ্রাবয়বের সরকার, নিম্ন কর, ডি-রেগুলেশান এসবই ছিল সেই বিপ্লবের অন্তর্গত এবং এই সেদিন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্লাটফরম থেকেও পুনরায় ঘোষণা করা হয়েছিল রিগানের পুরানো অঙ্গীকার। (more…)

কিছুদিন আগেও জঙ্গিবাদের আছর লাগা দেশ হিসেবে বাংলাদেশ ও পাকিস্তানের বিশেষ বদনাম জুটেছিল। ভবিতব্য কী, তা আজ নয় বোঝা যাবে কাল। আজকের পরিস্থিতিতে ভারতে জঙ্গিবাদী কার্যকলাপ নতুন চেহারায় হাজির হয়েছে। সেখানে কিছুদিন পরপরই ট্রেনে-মসজিদে, বাজারে বোমা ফাটছে। (more…)

লেখকদের অনেক সময়ই যৌথ উদ্যোগে পোস্ট লেখার প্রয়োজন বা পরিস্থিতির সৃষ্টি হয়। সে লক্ষ্যে সাইটে একাধিক লেখকের যৌথভাবে কোন নির্দিষ্ট পোস্ট লেখায় অংশগ্রহণের সুবিধা সংযোজিত হয়েছে এখন। যেভাবে এই সুবিধাটি ব্যবহার করতে হবে: (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.