বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (ICT) ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ (ICTA) সম্বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন র্যাপের দেয়া সাম্প্রতিক পরামর্শগুলোর বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইমস স্ট্র্যাটেজি ফোরাম (ICSF) তার অবস্থান তুলে ধরে গত ১৫ মে ২০১১ তারিখে একটি ‘পজিশন পেপার’ বা অবস্থানপত্র প্রকাশ করেছে। এটি তৈরি করেছে ICSF-এর লিগ্যাল রিসার্চ টিম। (প্রসঙ্গত উল্লেখ্য, সরকারের যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়াকে সহায়তা দানের লক্ষ্যে ICSF-এর সামগ্রিক কার্যক্রম পরিচালিত হয় ২১টি সক্রিয় টিমের মাধ্যমে।) পূর্ণাঙ্গ অবস্থানপত্রটি ডাউনলোড করা যাবে এখান থেকে। এর একটি আংশিক ও রেফারেন্সবিহীন সংস্করণ ছাপা হয়েছে bdnews24.com-এ, এখানে। স্টিফেন র্যাপের ২১ মার্চ ২০১১-এ তারিখে বাংলাদেশ সরকারকে দেয়া পরামর্শগুলোর মানের উপরই মূলত আলোকপাত করা হয়েছে এই অবস্থানপত্রে। সেইসঙ্গে এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল (ICT) ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ (ICTA)-এর নীতিগত ও ধারণাগত অবস্থানের অনুপুঙ্খ বিশ্লেষণ ও সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করা হয়েছে। The rationale behind this paper is based on the realization that criticisms of the ongoing war crimes trial process in Bangladesh in the form of suggestions, especially when exposed before the public domain, must be based on correct factual and legal premises. The citizens of the People‟s Republic of Bangladesh, as well as the international community at large, deserve to be made aware of the issues that are pertinent to fairness in the justice process. At the same time, criticisms or suggestions from any quarter need to be fair, well-informed, and carefully construed so they are not based consciously or unconsciously upon misconceptions about a justice process that is purely domestic in every sense. অবস্থানপত্রটিতে আরো বলা হয়েছে : Undoubtedly, it is necessary to ensure that the proceedings against persons alleged to have committed crimes under the jurisdiction of the ICT are carried out in a manner that is free and fair. However, it is also important to ensure that the justice process initiated by the ICTA and the ICT does not become a victim to misconceived and unrealistic demands. What must be remembered is that the objective of…
বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল ও আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) অ্যাক্ট ১৯৭৩ সম্বন্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ দূত স্টিফেন র্যাপের দেয়া সাম্প্রতিক পরামর্শগুলোর বিষয়ে আই.সি.এস.এফ. তার অবস্থান তুলে ধরেছে নীচের এই অবস্থানপত্রে। যুদ্ধাপরাধীদের বিচার বিষয়ে আগ্রহীমাত্রেরই অবস্থানপত্রটি অভিনিবেশ সহকারে পড়া অবশ্যকর্তব্য বলে আমরা মনে করি। [...]
