'ইতিবৃত্তে চণ্ডাল জীবন' মনোরঞ্জন ব্যাপারীর প্রবন্ধ-সংকলন বা গবেষণা-অভিসন্দর্ভ নয়, আত্মজৈবনিক উপন্যাসের প্রথম খণ্ড — এবং সেইসঙ্গে সম্ভবত কোনো বাঙালি দলিত লেখকেরও প্রথম আত্মজৈবনিক উপন্যাস। [...]

ছবির এই মানুষটি — মনোরঞ্জন ব্যাপারী — নিজের জন্মতারিখ জানেন না। তাঁর গর্ভধারিণীও ছেলের জন্মের দিনটির কথা ঠিকঠাক বলতে পারেননি। আনুমানিক ১৯৫০ সালের দিকে তাঁর জন্ম — বরিশালে। দেশভাগের ধাক্কায় তাঁদের ছিন্নমূল পরিবার যখন পশ্চিমবঙ্গে পাড়ি জমায় সে-সময়ে মনোরঞ্জনের বয়স তিন বছর। বারে বারে ঠাঁইনাড়া হতে হয়েছে — উদ্বাস্তু শিবিরের মানবেতর পরিবেশে তিনি বড়ো হয়েছেন আরো অসংখ্য দেশহারা মানুষজনের সঙ্গে, ইচ্ছার বিরুদ্ধে তাঁর পরিবারকে যেতে হয়েছে দণ্ডকারণ্যে। অল্পবয়স থেকেই মনোরঞ্জনকে জড়িয়ে পড়তে হয়েছে কঠিন জীবনসংগ্রামে। আর বর্ণমালায় তাঁর হাতেখড়ি হয়েছে শৈশবে নয়, চব্বিশ বছর বয়সে — কয়েদখানায়! এমন একজন মানুষের লেখা ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ (২০১২) বইটি এখনো পড়ার সুযোগ পাইনি। কিছুদিন আগে কলকাতা থেকে এ বইয়ের একটা কপি নিয়ে এসেছেন একজন; আর সেটা পড়ার জন্য পড়ে গেছে লম্বা লাইন। এক সন্ধ্যায় বইটা হাতে নিয়ে উলটেপালটে দেখার সুযোগ হয়েছিল। ‘ইতিবৃত্তে চণ্ডাল জীবন’ প্রবন্ধ-সংকলন বা গবেষণা-অভিসন্দর্ভ নয়, মনোরঞ্জন ব্যাপারীর আত্মজৈবনিক উপন্যাসের প্রথম খণ্ড — এবং সম্ভবত কোনো বাঙালি দলিত লেখকেরও প্রথম আত্মজৈবনিক উপন্যাস। কিন্তু মরাঠী, কন্নড় ও গুজরাতির মতো বাংলা ভাষায়ও কি দলিত সাহিত্যের একটি ধারা আছে, যা এখনো সবার গোচরে আসেনি? দেবেশ রায় সম্পাদিত ও সংকলিত ‘দলিত’ (প্রথম প্রকাশ ১৯৯৭, দ্বিতীয় মুদ্রণ ২০০৪) নামের সংকলনটিতে কিন্তু তার আভাস মাত্রও ছিল না। এখন থেকে বছর পাঁচেক আগে, ২০০৭ সালে, মনোরঞ্জন ব্যাপারীরই একটি প্রবন্ধ এদিকে দৃষ্টি আকর্ষণ করেছে সর্বভারতীয় পাঠক-সমালোচকদের। ভারতের ‘ইকোনমিক অ্যান্ড পলিটিকাল উইকলি’-র একটি সংখ্যায় (বর্ষ ৪২ সংখ্যা ৪১, ১৩ অক্টোবর ২০০৭) তাঁর হইচই-ফেলে-দেয়া প্রবন্ধ ‘Is there Dalit Writing in Bangla?’ প্রকাশিত হয়েছিল মীনাক্ষী মুখোপাধ্যায়ের অনুবাদে। বাংলাদেশে তাঁকে নিয়ে এখনো আলোচনার সূত্রপাত না হলেও মনোরঞ্জন ব্যাপারী ইতিমধ্যেই তাঁর লেখনীর জোরে অনুসন্ধিৎসু পাঠকদের দৃষ্টি আকর্ষণ করতে পেরেছেন। তাঁর উপন্যাসের সংখ্যা ৯, গল্প শতাধিক।

আজকে বাংলাদেশের মাটিতে ১৯৭১ এর চিহ্নিত অপরাধীদের বিচার শুরু হয়েছে অবধি একে আমরা গাল ভরে বলি "দ্বিতীয় মুক্তিযুদ্ধ", বলি "অসমাপ্ত কাজ"। যদি তাই সত্য হয়ে থাকে তাহলে ৪১ বছর আগেকার মতো এখনও আজাদ-রুমিরা আবারও নিশ্চয়ই বেরিয়ে আসবে চারপাশের নিম্ন-মাঝারী বৃত্তগুলো ভেঙ্গে। বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই [..]

নিচের এই দৃশ্যগুলো অসম্ভব এবং অলীক ছিলো বলেই আমাদের আজকে একটা দেশ আছে। অনেক কমতি, অনেক ঘাটতি, অনেক সীমাবদ্ধতা - তারপরও তো একটা দেশ, আমাদের দেশ! অথচ আমরা জানি - বহু তালেবর মানুষের পক্ষেই সময়ের সেই সন্ধিক্ষণে - বিদেশী বৃত্তির মোহ, উঁচু পদে চাকরীর অভ্যাস, ব্যক্তিগত উচ্চাভিলাষ, গোলামীর মোহ, পরিবারের সদস্যদের চোখের জলের হাতছানি অনুযোগ উপেক্ষা করা সম্ভব হয়নি সেদিন। এর বিপরীতে নিচের এই মানুষগুলো, এবং তাদেরই মতো আরও লক্ষ লক্ষ মানুষ সেদিন প্রচলিত বৃত্তের গন্ডি থেকে বেরিয়ে না আসলে কি হতে পারতো, এবার আসুন একটু কল্পনা করার চেষ্টা করি: দৃশ্য এক: ---------- সকাল বেলা বঙ্গবন্ধু সু্যুট প্যান্ট জুতা পরে রেডি, বেগম মুজিব উনার টাই বেঁধে দিচ্ছেন। ভাবছেন - ছেলেমেয়েগুলো বড় হয়ে যাচ্ছে, ওদের ভাল জায়গায় পড়াশোনা, ভাল জায়গায় বিয়ে-শাদী দিতে হলে, আরেকটু ভালো স্ট্যাটাস নিয়ে থাকতে হলে - আয় রোজগারটা আরেকটু না বাড়ালেই চলছে না! বারবার নার্ভাস হয়ে ঘড়ি দেখছেন বঙ্গবন্ধু, বড় সাহেবের সাথে মিটিংটা না দেরী হয়ে যায়, ক্যারিয়ারের জন্য আজকের মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ। দৃশ্য দুই: --------- তাজউদ্দিন আহমেদ মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানীর একজিকিউটিভ - রিভলভিং চেয়ারে বসে পুত্র কন্যাদের ভবিষ্যত নির্বিঘ্ন করার কাজে রাত দিন খাটছেন। দৃশ্য তিন: --------- আমেরিকার বিশ্ববিদ্যালয়ের স্কলারশিপ পাকা। বিমান বন্দরে ব্যাগ নিয়ে অপেক্ষা করছে রুমি, একটু পরেই ফ্লাইট, বিদায় জানাতে এসেছেন জাহানারা ইমাম, বলছেন - "বাবা তুই ঠিকই সিদ্ধান্ত নিয়েছিস, বাকিরা মরুক, তুই লেখাপড়া কর আর ক্যারিয়ার গোছা, সেটাই দরকারী!" সেদিন সঠিক পথ আসলে কি ছিল সেটা বুঝতে আজ আমাদের কোনো সমস্যা হয় না। আজকে বাংলাদেশের মাটিতে ১৯৭১ এর চিহ্নিত অপরাধীদের বিচার শুরু হয়েছে অবধি একে আমরা গাল ভরে বলি "দ্বিতীয় মুক্তিযুদ্ধ", বলি "অসমাপ্ত কাজ"। যদি তাই সত্য হয়ে থাকে তাহলে ৪১ বছর আগেকার মতো এখনও আজাদ-রুমিরা আবারও নিশ্চয়ই বেরিয়ে আসবে চারপাশের নিম্ন-মাঝারী বৃত্তগুলো ভেঙ্গে। বিশ্বাস করতে চাই, বিশ্বাস রাখতে চাই।

চোর নির্বাচন [...]

টুইট করতে করতে অনেক সময় এমন কিছু গুচ্ছ টুইট হয়ে যায় যেগুলোকে পোস্টের রূপ সহজে দেয়া যায়। সেকাজটাই এখানে করা হল। আগে এরকম প্রচুর টুইট কালের গর্ভে হারিয়ে গেছে। এখন থেকে ভাবছি, এরকম টুইটগুলোকে ‘টুইট থেকে পোস্টে’ সিরিজে সংগ্রহ করে রাখব। এই পোস্টে সংকলিত টুইটগুলো ক্রমান্বয়ে : এক, দুই, তিন। এখন শুধু একথা মুখ ফুটে বলার বাকি আছে, আমাদের চুরিতে জনগণের সমর্থন আছে -- কারণ জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছি। আর বিরোধীদের একথা মুখ ফুটে বলার বাকি আছে, ওরা আর কত চুরি করবে এবার আমাদেরকে চুরি করার সুযোগ দিন। আর ভোটারদের একথা মুখ ফুটে বলার আছে, আমরা চোর নির্বাচন করি। নির্বাচিত চোর হতে চাইলে আমাদের দুয়ারে আপনাদের আসতেই হবে।

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.