কানাডা সফররত বাংলাদেশের নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস কানাডা সরকারকে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশের জন্য কানাডা সরকারের বরাদ্ধকৃত ঋণের ১০ থেকে ১৫ শতাংশ যেন তার "সামাজিক ব্যবসা" খাতে দেওয়া হয়[..]

কানাডা সফররত বাংলাদেশের নোবেল বিজয়ী ডঃ মুহাম্মদ ইউনুস কানাডা সরকারকে প্রস্তাব দিয়েছেন, বাংলাদেশের জন্য কানাডা সরকারের বরাদ্ধকৃত ঋণের ১০ থেকে ১৫ শতাংশ যেন তার "সামাজিক ব্যবসা" খাতে দেওয়া হয়। ডঃ ইউনুস কানাডা সরকারকে বোঝাতে চেষ্টা করছেন যে, বরাদ্ধকৃত অর্থ ঠিক কি খাতে ব্যয় হচ্ছে, তা না জেনে কিংবা বরাদ্ধকৃত অর্থ আর কোন দিনই ফেরত পাওয়া যাবেনা, তা নিশ্চিত জেনেও বাংলাদেশ সরকারকে অর্থ বরাদ্ধ দেওয়ার চেয়ে তাঁর তথাকথিত " সামাজিক ব্যবসায় " অর্থ বরাদ্ধ দিলে তা থেকে একটি ভাল ফল পাওয়া যাবে। ডঃ ইউনুসের মত বিশ্ব পরিচিত দারিদ্রের বিরুদ্ধে যুদ্ধরত একজন নোবেল বিজয়ী যোদ্ধার কাছে সরকার ও আমরা সাধারণ জনগনের প্রত্যাশা অনেক বেশী। তিনি দেশ, সরকার ও জাতির প্রতিনিধিত্বকারী একজন হয়েও নিজের সেই কর্পোরেট বাণিজ্যকে বেগবান করার প্রত্যয়ে একটি দাতা রাষ্ট্রের কাছে ঋণ গ্রহীতা দেশ হিসাবে বাংলাদেশকে কিভাবে তুচ্ছ-তাচ্ছিল্যভাবে উপস্থাপন করলেন, তা আমার বোধগম্য নয়। ডঃ মুহাম্মদ ইউনুস যে সামাজিক ব্যবসার কথা বলেন, তা আমি যেমন বুঝিনা, বাংলাদেশের অনেক বড় বড় অর্থনীতিবিদরাও বোঝেন না বলে আমি জানি। আমি যতটুকু বুঝি, বৈদেশিক সাহায্য রাষ্ট্রের কাছে দেওয়ায়ই সবচেয়ে উত্তম। এসব সাহায্য দেশের স্বাস্থ্য, শিক্ষা, কৃষিসহ অবকাঠামোগত উন্নয়ন ও অনগ্রসর খাতসমূহে ব্যয় হবে । সাধারণত কোন দেশের নীতি বাস্তবায়নের স্বার্থেই এই সব বৈদেশিক অনুদান ও ঋণ সাহায্য আমাদের মত দেশে এসে থাকে এবং শেষ পর্যন্ত এসব সাহায্য আমাদের অর্থনৈতিক নির্ভরশীলতা বাড়ায়। এসব সাহায্য যত বর্জন করা যায় ততই দেশের জন্য মঙ্গল। বৈদেশিক সাহায্য ব্যক্তির সামাজিক বাণিজ্য খাতে দিয়ে জনগনের কি লাভ হবে ? তাছাড়া একটি দাতা রাষ্ট্রকে এই ধরনের প্রস্তাব দিয়ে রাষ্ট্রকে ছোট করার কোন অধিকার ডঃ ইউনুসের নেই । ডঃ মুহাম্মদ ইউনুস গ্রামীন ব্যাংক, গ্রামীনফোনসহ বিভিন্ন ব্যবসাকে যে সামাজিক ব্যবসা বলে অভিহিত করেন সেগুলো দারিদ্রতা হ্রাসে কতটুকু ভূমিকা রেখেছে ? ডঃ ইউনুস-এর কথিত সামাজিক ব্যবসা হচ্ছে বহুজাতিক পূঁজির ছদ্মবেশী বাজার । কানাডা সরকারকে দেওয়া তার প্রস্তাবের অর্থ দাড়ায়, এদেশে বহজাতিক পূঁজিকে আমন্ত্রন জানানো । এতে বাংলাদেশের প্রাপ্তি কিছুই নেই। তাই, ডঃ মুহাম্মদ ইউনুসের প্রতি আমার জিজ্ঞাসা : বৈদেশিক ঋণের টাকায় সামাজিক বাণিজ্য, নাকি ছদ্মবেশী বহুজাতিক পূঁজির বাজার তৈরী করবেন ?

বিশ্বকাপ ‘উপলক্ষে’ বুয়েট বন্ধ ঘোষিত হয়েছে। উপলক্ষ মানে ঠিক বিশ্বকাপ উদযাপনের জন্য নয় [..]

বিশ্বকাপ ‘উপলক্ষে’ বুয়েট বন্ধ ঘোষিত হয়েছে। উপলক্ষ মানে ঠিক বিশ্বকাপ উদযাপনের জন্য নয়। বিশ্বকাপের খেলা দেখার সুবিধার্থে একদল ছাত্র ক্লাস বন্ধ রাখার দাবি জানিয়েছিল, কতৃপক্ষ সে দাবি মেনেও নিয়েছিলেন। কিন্তু মাঝখান থেকে একদল ছাত্র আবার ক্লাস করার দাবি জানায়। এই ক্লাস করা না করা নিয়ে দু দল ছাত্রের মাঝে মৃদু সংঘর্ষ হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরো সংঘর্ষ এড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেন। বিশ্ববিদ্যালয় বন্ধ হলেও বিশ্বকাপের এই এক মাস বুয়েটের শিক্ষক এবং অন্যান্য কর্মকর্তাদের বেতন বন্ধ থাকবে না। বিশ্ববিদ্যালয় পরিচালনার আনুষঙ্গিক খরচ থেকেই যাবে। সে হিসাবে এই এক মাসে সরকারের আর্থিক ক্ষতি প্রায় ৫ কোটি টাকা। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুয়েটকে অনুসরণ করলে এই ক্ষতির পরিমাণ দাঁড়াবে প্রায় ৫০ কোটি টাকা। এই পরিমাণ টাকা ঢাললে বাংলাদেশের ফুটবলের করুন দশার বেশ খানিকটা উন্নতি সম্ভব। বিশ্বকাপ উপলক্ষে বুয়েট বন্ধের এই প্রক্রিয়াটি এবারই প্রথম নয়। বুয়েটে আমাদের ক্লাস শুরু হয়েছিল ১৯৯৪ সালের জুনে, সে মাসেই বিশ্বকাপ শুরু। অটোভ্যাকেশন নামে একটা ব্যাপার শুরু হয়ে গেল, সেটার মানে হচ্ছে আগে থেকে ঠিক করা হলো বিশ্ববিদ্যালয়ের সব ছাত্রছাত্রী বিশ্বকাপ চলার সময়ে একসাথে ক্লাসে অনুপস্থিত থাকবে। যেহেতু বিশ্ববিদ্যালয়ের সব ছাত্র ছাত্রীর বিরুদ্ধে একসাথে শাস্তিমুলক ব্যবস্থা নেয়া যায় না, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপারটা মেনে নিতেন। ১৯৯৮ সালের বিশ্বকাপের সময়ে শিক্ষকরাই ক্লাস বন্ধ রাখেন। বিশ্বকাপের সময়ে এই ছুটি নেবার ব্যাপারটা দেখে বুয়েটের ছাত্রছাত্রীদের বিরাট ক্রীড়ামোদি বলে মনে হতে পারে। কিন্তু ব্যাপারটা মোটেই সেরকম নয়। বড় দলের অল্প কিছু খেলা ছাড়া হলের টিভি রুমগুলোতে কোন ভিড়ই থাকে না। পুরো ব্যাপারটাই হচ্ছে বিশ্বকাপ বা এই জাতীয় অজুহাতে ছাত্রজীবন দীর্ঘায়িত করা। বুয়েটের ছাত্র মানেই দেশের সেরা মেধাবী ছাত্রদের একজন এই জাতীয় একটা টাইটেল, এই টাইটেল খাটিয়ে মাগনা হলে থাকা আর টিউশনী করা, এবং সেই করে মাসে হাজার হাজার টাকা রোজগার করা। বুয়েটের শিক্ষা জীবন শেষ মানে মাগনা হলে থাকার দিন শেষ, আর একজন বেকারের পক্ষে মেধাবী ছাত্রের টাইটেলও দাবি করা সম্ভব নয়। সুতরাং টিউশনির বাজারে দাম পরে যায়। তাই যতদিন পারা যায় টিউশনির বাজার ধরে রাখার জন্য ফুটবল বা ক্রিকেট বিশ্বকাপ, বন্যা, ডেঙ্গু জ্বর, ইতাদি ছুতো ধরে ক্লাস বা পরীক্ষা পিছিয়ে…

শাসন করা তারই সাজে[...]

শাসন করা তারই সাজে শোষণ করে যে।

মানবপাচার, মাদকপাচার, অস্ত্রপাচার ও অর্থপাচার : কালোবাজারের এই চার ভিত্তি এখনো বহাল তবিয়তে থাকলেও, পণ্যপাচারের এক বিশাল অংশ এখন হলুদবাজারের আওতায় চলে এসেছে।[...]

মানবপাচার, মাদকপাচার, অস্ত্রপাচার ও অর্থপাচার : কালোবাজারের এই চার ভিত্তি এখনো বহাল তবিয়তে থাকলেও, পণ্যপাচারের এক বিশাল অংশ এখন হলুদবাজারের আওতায় চলে এসেছে। রাষ্ট্রীয় বাজার ব্যবস্থার বিধি নিষেধ ও উচ্চ করের কারণে যেসব পণ্য বাজারজাত করা অসম্ভব ছিল সেসব পণ্যই কালোবাজারে পাওয়া যেত। এর সাথে সংশ্লিষ্ট চক্রকে আমরা চোরাকারবারি বলতাম। বিশ্ব বাণিজ্য সংস্থার বিভিন্ন পদক্ষেপের কারণে গত বিশ বছরে আমাদের চোখের সামনেই আমাদের মতো গরীব বা ভারতের মতো আধাউন্নত দেশগুলোতে কালোবাজারে পণ্যের সমাহার কমতে কমতে হাতে গোনা সুনির্দিষ্ট কিছু পণ্যে স্থিত হয়ে গেছে। ফলে পণ্যপাচারের সাথে জড়িত চক্রগুলোর মধ্যে যারা কালোবাজারের চার ভিত্তিমূলে নিজেদের স্থান করে নিতে পারেনি তারাই আবার আমাদের চোখের সামনেই আস্তে আস্তে তাদের সঞ্চিত পুঁজি নিয়ে ঢুকে পড়েছে আমাদেরই বৈধবাজারগুলোতে। এই বিশাল পুঁজির খুঁটির জোরে প্রতিষ্ঠা পেয়েছে আমাদের অঞ্চলের অপ্রতিহত হলুদবাজার। এই হলুদবাজার সরকারকে শুল্ককর, ভ্যাট, সম্পূরক কর, আয়কর সবই দিচ্ছে –কিন্তু একজন ক্রেতাকে পণ্যের রাংতায় ভুলিয়ে মানে ও মাপে সম্পূর্ণ ঠকিয়ে আদায় করছে তার কাঙিক্ষত লাভ। আর বৈধবাজারে এতদিন যারা ছিল, অসম প্রতিযোগিতার কবলে পড়ে তাদরেকেও এই হলুদবাজারের ডাকে সামিল হতে হল। এবং নতুন নতুন যারা বাজারে এসেছে তারাও শুরু থেকেই বাজারের নিয়মেই এই হলুদবাজারের অংশ হয়ে গেছে। ফলে চাকচিক্য বেড়েছে, কারণ হলুদবাজার সম্পূর্ণই আকর্ষণনির্ভর, কিন্তু ভেজালে ছেয়ে গেছে সবকিছু, ওদিকে সরকারের রাজস্বও বেড়েছে, কিন্তু এদিকে ক্রেতা কম দামের জিনিস বেশি কিনতে কিনতে কী পরিমাণ অর্থ বাজারে ঢেলে দিচ্ছে সেঅর্থনীতি সম্পূর্ণই তার আয়ত্বের বাইরে। এই হলুদবাজার চারিদিক থেকে ছেয়ে ফেলেছে আমাদের। কোনো পণ্য আজ আর মনকে টানে না, ভেজাল আজ আমাদের নিয়তি। মার্কেটে মার্কেটে সয়লাব আজ আমাদের নাগরিক জীবন। আরো একজায়গায় কালো আছে কালোর জায়গায়, কিন্তু সেখানেও হলুদবাজার ঢুকে পড়েছে এবং সেবাজার এখন পূর্ণপ্রতিষ্ঠা পেয়েছে। চাকুরির বাজারের কথা বলছি। নিয়োগ, পোস্টিং ও প্রমোশন –এখাতগুলোতে যেপরিমাণ টাকার আদানপ্রদান আজ হচ্ছে তার হিসেব পেলে আমাদের সমাজের নীতিশূণ্যতার যেপরিচয় বেরিয়ে আসবে তাতে আমাদের সবারই, আজ আর প্রশাসন থেকে যে আমরা ভাল কিছু পাচ্ছি না, সেবিষয়ে বিস্ময়বোধ সারাজীবনের জন্য মুছে যাবে। কালোবাজার চিহ্নিত থাকে, সেবাজার চোর, তাকে আমরা চিনি। প্রতিরোধের মাত্রার উপর কালোবাজার ও ঘুষের ব্যাপ্তি সংকুচিত বা প্রসারিত হতে…

বাংলাদেশের সমুদ্রবক্ষের খনিজ সম্পদ বিদেশি কোম্পানীর হাতে তুলে দেয়ার প্রতিবাদ স্বরূপ গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের পাশাপাশি ইন্টারনেটেও স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে। এ উদ্দেশ্যে তেল-গ্যাস-খনিজ সম্পদ-বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির উদ্যোগে পিটিশনঅনলাইন.কম ওয়েবসাইটে ৭ দফা দাবী সম্বলিত একটি পিটিশন সেটআপ করা হয়েছে। স্বাক্ষর করতে এখানে ক্লিক করুন এই লিঙ্কটি ফেইসবুক, অন্যান্য ব্লগ ও ফোরামগুলোসহ ইন্টারনেটে যত বেশি সম্ভব ছড়িয়ে দিন।

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.