২০ জানুয়ারি ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের রোনাল্ড রিগ্যান তাঁর অভিষেক ভাষণে যা বলেছিলেন, এখনও তা আমাদের কানে বাজে। মুক্তবাজারের একনিষ্ঠ অর্থনীতিবিদ ফ্রিডম্যানের বই হাতে নিয়ে নির্বাচনী প্রচারণাকারী রিগান তাঁর সেদিনের ভাষণে বলেছিলেন, 'আমাদের সমস্যার সমাধান সরকার নয়; সরকার হলো সমস্যা... আমার পরিকল্পনা হলো ফেডারেল এস্টাবলিসমেন্টের আকার আর প্রভাবের লাগাম টেনে ধরা।' তারপর মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীব্যাপী মুক্তবাজার প্রতিষ্ঠার যে তাণ্ডব শুরু করেছিল কালক্রমে তা খ্যাতি পেয়েছিল রিগান বিপ্লব হিসেবে। ক্ষুদ্রাবয়বের সরকার, নিম্ন কর, ডি-রেগুলেশান এসবই ছিল সেই বিপ্লবের অন্তর্গত এবং এই সেদিন সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির প্লাটফরম থেকেও পুনরায় ঘোষণা করা হয়েছিল রিগানের পুরানো অঙ্গীকার। (more…)

ব্রিটেনের মাননীয় প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউন অর্থনৈতিক ধসের হাত থেকে ব্যাংকগুলিকে উদ্ধার করার জন্যে ৫০০ বিলিয়ন পাউন্ডের যে-উদ্ধারপ্রকল্প ঘোষণা করেছেন, সেইন্ট জেমস পার্কের কাছে অবস্থানরত ট্রেজারি বিল্ডিংয়ের কর্মকর্তারা তার নাম দিয়েছেন ‘বালতি বেইলআউট’! এই নাম দেয়ার পেছনে ছোটখাটো এক ঘটনা কাজ করেছে। চ্যান্সেলর অ্যালেস্টেয়ার ডার্লিং এবং তার আরও প্রায় ৩০ জন কর্মকর্তা এক ম্যারাথন বৈঠকে বসেছিলেন মঙ্গলবার। আর ওই বৈঠকের ফাঁকে রাত সাড়ে নয়টার দিকে তাঁরা তাদের মূল্যবান সময়ের খানিকক্ষণ ব্যয় করেছিলেন দক্ষিণ লন্ডনের কেনিংটনের গান্ধী’স ইন্ডিয়ান রেস্টুরেন্টের টেকওয়ে কারী উদরস্থ করতে। (more…)

আমাদের দেশে সামাজিক মদ্যপান নিষিদ্ধ। দেশের বিশেষ কিছু ক্লাব, দেশজুড়ে স্বল্পসংখ্যক একজনআরেকজনেরমুখদেখতেনাপাওয়া লাইসেন্সধারী অন্ধকার বার এবং কয়েকটা বার লাইসেন্স পাওয়া হোটেল : মদ কেনা বেচা খাওয়া সব এই কয়েকটা জায়গা ছাড়া আর সবখানে বেআইনি। তাই লুকিয়ে চুরিয়ে মদ্যপানই আমাদের সংস্কৃতি। (more…)

বিশ্বজুড়ে স্টক মার্কেট ডুবছে, ফলাফল বিনিয়োগ আড়তীরা পাততাড়ি গুটিয়ে ত্রাহি মধুসুদন! পুঁজিবাদ কি তবে ফেলু মিত্তির হতে যাচ্ছে? একে কি আরো আষ্টেপৃষ্ঠে বাঁধা উচিত, নাকি যেটুকু লাগাম ধরা আছে সেটুকুও খুলে নেয়া উচিত? মুদ্রা-আড়তীদের আপসে একীভূত হয়ে যাওয়া কি আসলেই কোন ধরনের সমাধান? দাদন সদাগর, রাজনীতিক, চিন্তাবিদ, সংখ্যাবেত্তা এদের কাছে সম্প্রতি বিবিসি'র এক আলোচনায় প্রশ্নগুলি রাখা হয়েছিলো। আসুন দেখি তাদের কি মত এ বিষয়গুলিতে: (more…)

যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা ক্রমশ চরমের দিকে এগিয়ে যাচ্ছে। রিয়েল এস্টেট ব্যবসায় ধস নামার পর স্টক মার্কেটেও নেমে এসেছে চরম বিপর্যয়। লেহমান ব্রাদার্স নামের বিখ্যাত স্টক ব্রোকার কোম্পানিটি ‘চ্যাপ্টার ইলেভেন’ দাখিলের মাধ্যমে ব্যাংকক্রাপসি করার ঘোষণা দিয়েছে। অর্থনীতির এই দেউলিয়াপনা শঙ্কিত করে তুলেছে যুক্তরাষ্ট্রের জনজীবন। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.