৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশের তথাকথিত "গণ-অভ্যুত্থানে" ঘোষিত জুলাই ঘোষণাপত্রটি রাজনৈতিক ভাষায় যতটা নাটকীয়, বিশ্লেষণে ততটাই বিভ্রান্তিকর ও বাস্তবতা-বিচ্যূত। এটি ইতিহাস ও সংবিধানকে এমনভাবে ব্যাখ্যা করেছে, যা পক্ষপাতদুষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের স্বার্থে রচিত। কেন? বলছেন জাহানারা নূরী।

অবৈধ জুলাই সনদ

অধ্যায় এক.  রাষ্ট্র ও জনজীবন-যাপনের ধারা উন্নয়নের নানা দিক বিবেচনা করলে দেখা যায় রাষ্ট্রকে টিকে থাকতে হলে ব্যক্তি অধিকার ও বৈপ্লবিক ধ্বংসযজ্ঞের চেয়ে  রাষ্ট্র, আইন ও শৃঙ্ক্ষলা প্রাধান্য পায় । একটি স্থিতিশীল রাষ্ট্র কাঠামোই প্রকৃত মানবাধিকার রক্ষার শর্ত। যে কোনো বিপ্লবই যদি রাষ্ট্রের ভিত নাড়িয়ে দেয়, তা সভ্যতা, জনপদের জীবন ও নিরাপত্তার পরিপন্থী।   যে কারণে ৫ আগস্ট ২০২৪-এ বাংলাদেশের তথাকথিত "গণ-অভ্যুত্থানে" ঘোষিত জুলাই ঘোষণাপত্রটি রাজনৈতিক ভাষায় যতটা নাটকীয়, বিশ্লেষণে ততটাই বিভ্রান্তিকর ও বাস্তবতা-বিচ্যূত। এটি ইতিহাস ও সংবিধানকে এমনভাবে ব্যাখ্যা করেছে, যা পক্ষপাতদুষ্ট, উদ্দেশ্যপ্রণোদিত এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের স্বার্থে রচিত। রাষ্ট্রীয় ও আইনগত যুক্তির আলোকে এই ঘোষণাপত্রের মূল দাবিগুলো বিশ্লেষণ করা যাক।   ধারা ১-২:   ঘোষণাপত্রটি স্বাধীনতার ইতিহাস পুনর্লিখনের উদ্দেশ্যে শুরু থেকেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে এমনভাবে ব্যাখ্যা করেছে, যাতে মনে হয় ১৯৭১ সালের যুদ্ধের নেতৃত্ব ও সংগঠকদের ভূমিকা ম্লান করে জনতার স্পন্টেনিয়াস লড়াইকে কেন্দ্র করে একটি রাষ্ট্র গঠিত হওয়ার বয়ান বলা যায়। এটি প্রকৃত ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক। মুক্তিযুদ্ধ ছিল গণমানুষের দীর্ঘ আন্দোলন, রক্তপাত, লড়াই এবং স্বাধীনতার পথে সচেতন উত্থান,  রাজনৈতিক নেতৃত্ব ও

সামরিক প্রতিরোধের সমন্বয়ের ফসল—এটি কোনো নেতা-শূন্য লুকোনো- ছাপানো গণপ্রতিরোধ নয়।  ধারা ৩-৪:   ১৯৭২ সংবিধান ও বাকশাল নিয়ে ভুল ব্যাখ্যা করে এতে নিন্দনীয় একটা ভূমিকা পালন করা হয়েছে। ১৯৭২ সালের সংবিধান ছিল দক্ষিণ এশিয়ায় এমন কি বিশ্বে ও গৃহীত প্রশংসিত অন্যতম প্রগতিশীল একটি দলিল, যেখানে মৌলিক অধিকার, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদকে কেন্দ্র করে রাষ্ট্রের কাঠামো নির্ধারণ করা হয়। একে "কাঠামোগতভাবে দুর্বল" বলা রাজনৈতিক অপপ্রচার ছাড়া কিছুই নয়। বাকশাল ব্যবস্থা নিয়ে একপাক্ষিক ব্যাখ্যার মাধ্যমে একটি ঐতিহাসিক মুহূর্তকে কেবলমাত্র ক্ষমতা লোভের ফলাফল হিসেবে তুলে ধরা হয়। এই বয়ান শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যার আগে থেকেই, যার পেছনে ছিল তৎকালীন দেশে নৈরাজ্য, দুর্নীতি ও বারবার সামরিক ষড়যন্ত্র।  ধারা ৫-৭:   গণতন্ত্রের ইতিহাসকে খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে। ঘোষণাপত্রে ১৯৯০-এর গণ-অভ্যুত্থান ও ১/১১-কে যথেচ্ছভাবে ব্যাখ্যা করা হয়েছে, এবং বর্তমান গণতান্ত্রিক সংবিধানিক ধারাবাহিকতাকে ভেঙে ফেলার চেষ্টা করা হয়েছে। এই সনদ দিয়ে বাংলাদেশের জনগনের স্বাধীনতা ও জাতির গণতান্ত্রিক চেতনাকে চূড়ান্ত অপমান করা হয়েছে। সংবিধানের পরিবর্তন জনগণের ভোটে নির্বাচিত সংসদের মাধ্যমেই সম্ভব, কোনো মুখোশধারী গোষ্ঠীর বা নির্বকারত্বের চেহানার ধারী…

কেন ফরাসি ভাবুক এবং কেন উত্তরআধুনিকতা নিয়ে বই? [...]

পুরনো বইপ্রস্থ বইপ্রস্থ ২৫ আগস্ট ২০০৯ বইপ্রস্থ ০৮ ফেব্রুয়ারি ২০১০ বইপ্রস্থ ১৭ সেপ্টেম্বর ২০১০ বইপ্রস্থ ২৬ জুন ২০১২ অধিবিদ্যাসংহারকাব্য উত্তর-আধুনিক চিন্তা ও কয়েকজন ফরাসি ভাবুক।। অমল বন্দ্যোপাধ্যায় ।। এবং মুশায়েরা, কলকাতা।। প্রথম প্রকাশ জানুয়ারি ২০১১ ।। মূল্য ২৫০ ভারতীয় টাকা ।। মূলত অমল বন্দ্যোপাধ্যায় চারজন ফরাসি দার্শনিকের দর্শন নিয়ে আলোচনা করেছেন, Jacques Derrida | জাক দেরিদা (১৯৩০ – ২০০৪), Michel Foucault | মিশেল ফুকো (১৯২৬ – ১৯৮৪), Jacques Lacan | জাক লাকঁ (১৯০১ – ১৯৮১) ও Gilles Deleuze | জিল দ্যলজ (১৯২৫ – ১৯৯৫)। বইয়ের একবারে শেষে তিনি আরেক ফরাসি দার্শনিককে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছেন, তিনি হলেন, Jean Baudrillard | জঁ বোদ্রিয়ার (১৯২৯ – ২০০৭)। এছাড়া জার্মান দার্শনিক Friedrich Nietzsche | ফ্রিডরিশ নিৎসের (১৮৮৪-১৯০০) দর্শন নিয়ে জাক দেরিদা ও জার্মান দার্শনিক Martin Heidegger | মার্টিন হাইডেগারের (১৯৮৯ – ১৯৭৬) দার্শনিক আলোচনা নিয়ে অমল বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তৃতার সারাংশও স্থান পেয়েছে। দর্শনপাঠের একটা ঝুঁকির দিক হল এর ক্রমাগত গোলকধাঁধা, এবং আনন্দ এখানে, যদিও আমার ব্যক্তিগত, এই গোলকধাঁধায় প্রবিষ্ট হতে ভাল লাগে এবং এই বইটিও আমার অন্যান্য পছন্দের দর্শন ও দর্শন বিষয়ক বইয়ের মতো আমাকে টানা আবিষ্ট রেখেছে শুরু থেকে এর শেষ ২৩১ পৃষ্টাংক পর্যন্ত। অমল বন্দ্যোপাধ্যায়ের ভাষা যদিও সৃষ্টিশীল উচ্চাঙ্গের বাংলা নয়, কিন্তু তার ভাষা দার্শনিক চিন্তা প্রকাশের উপযুক্ত এবং পরিশ্রমী। ছোটবেলা থেকে অমল বন্দ্যোপাধ্যায় ফরাসি ভাষা শিখেছেন, উপনিবেশের শিক্ষা প্রতিষ্ঠানে, চন্দননগরে এবং সে চর্চা তিনি অক্ষুন্ন রেখেছেন এবং উত্তাল মে৬৮-এর পর সেবছরের সেপ্টেম্বর থেকে কয়েক বছর তিনি প্যারিসেও ছিলেন ফরাসি সরকারের দীর্ঘমেয়াদি বৃত্তি নিয়ে। আরো গুরুত্বপূর্ণ হল তিনি জার্মান ভাষাও ভালই জানেন এবং ইংরেজি ভাষা ও সাহিত্যের ছাত্র হিসেবে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমফিল করেছেন এবং পরবর্তীতে কর্মসূত্রে দুদশক লন্ডনে কাটিয়েছেন এবং সেসময় বৃটিশ বিবিধ জার্নালে তার ভাষা ও দর্শন বিষয়ক প্রবন্ধও ছাপা হয়েছিল। কয়েকটি দর্শনের জন্য গুরুত্বপূর্ণ ভাষা জানার ফলে তার আলোচনায় একটা চমৎকার পটভূমি অনায়াসে নাটকের দৃশ্যপটের মতো উপস্থিত থাকে। বইয়ের একবারে শুরুতে অমল বন্দ্যোপাধ্যায়ের নিজের সম্বন্ধে একথাগুলো আমাকে খুবই আকর্ষণ করেছে প্রচলিত অর্থে আমি লেখক নই। যেহেতু কপট বিনয় আমার চরিত্রানুগ নয় আমি নিজেকে অলেখক আখ্যাও দিতে পারি না।…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.