একই সময়ে সংগ্রহ করিনি বই দুটি। কিন্তু একই সময়ে পড়েছি। একই সময়ে পড়ে উপকৃত হয়েছি। এই বিজ্ঞাপন বলছে, এদুটো বই একসাথে পড়ুন – পড়লেই বুঝবেন দুটোর পরিপূরকতা কোথায়।[...]

পুরনো বইপ্রস্থ বইপ্রস্থ ২৫ আগস্ট ২০০৯ বইপ্রস্থ ০৮ ফেব্রুয়ারি ২০১০ একই সময়ে সংগ্রহ করিনি বই দুটি। কিন্তু একই সময়ে পড়েছি। একই সময়ে পড়ে উপকৃত হয়েছি। এই বিজ্ঞাপন বলছে, এদুটো বই একসাথে পড়ুন – পড়লেই বুঝবেন দুটোর পরিপূরকতা কোথায়। অতীত প্রগতির খেলাঘর বেহাত বিপ্লব ১৯৭১।।সলিমুল্লাহ খান সম্পাদিত।। আগামী প্রকাশনী, ঢাকা।। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০৭।। মূল্য ৩২০ টাকা।। এটি এক ভয়ংকর নাটকীয় প্লট, বিপ্লব মুক্তিযুদ্ধ দেশগড়ারসংগ্রাম হল, ১৯৪৭ থেকে ১৯৭৫, এইসময়ের জনগণনায়কেরা বিকট রাজনৈতিক জটিলতায় নিজেদের সব অর্জন নিজেরাই শেষ করে দিয়ে চলে গেল। রয়ে গেল কিছু নিয়ত ‘বেহাত’ তাত্ত্বিক। তেমনই একজন সলিমুল্লাহ খান সম্পাদনা করেছেন ‘বেহাত বিপ্লব ১৯৭১’, আহমদ ছফার ১৯৭৭এ লেখা ‘বাংলাদেশের রাজনৈতিক জটিলতা’ প্রবন্ধটিকে বইটির প্রধানকর্ম বিবেচনা করে। এবং এই বইটিকে ঘোষণা করা হয়েছে ‘আহমদ ছফা মহাফেজখানা ১’ । সলিমুল্লাহ খানের বই পড়া আমার হয়ে ওঠে না, পত্রিকা মারফত কিছু কলাম ও প্রবন্ধ পড়েই বুঝে নিয়েছি, এপথ মাড়িয়ে আমার কাজ নেই। এবারের এই বই নিতান্ত লেখক হিসেবে ছফার গুরুত্ব বিবেচনায় পড়তে নিয়েছি এবং ছফাকে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের জটিলতার দিকটি অনুধাবন করেছি। এবং যারই এই জটিলতা বোঝার প্রয়োজন আছে তাকেই আমি অনুরোধ করব এই বইটি পড়ে নিতে। ন্যাশনাল আওয়ামী পার্টি, নিষিদ্ধ কমিউনিস্ট পার্টি ও কমিউনিস্ট পার্টি(এম-এল), আওয়ামী লীগ এই চতুর্ভুজের আভ্যন্তরীন জটিলতা ও রাশিয়া আমেরিকা ভারত চীন এই চতুর্ভুজের আন্তর্জাতিক জটিলতার হিরণ্ময় বাংলাদেশ কেন শেষ পর্যন্ত মুসলমানের বাংলাদেশ হয়ে উঠল? আসলে বাংলাদেশের অতীতের প্রগতির সব প্রাণশক্তি একে একে উধাও হয়ে গিয়েছিল। আভ্যন্তরীন চারধারা একে অপরকে খেয়ে ফেলেছিল, আন্তর্জাতিক চৌকোষ নিজ নিকেতনে ফিরে গিয়েছিল, পড়ে ছিল পাকিস্তানপন্থার মৌলবাদীরা আর আমেরিকা প্রতাপশালী হয়ে উঠছিল তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে – তাতেই শক্তিশালী হয়ে উঠল পাকিস্তান – আর বাংলাদেশ জিয়া এরশাদের হাত ধরে চলে গেল একতরফা ধর্মীয় অন্ধকারে। বাংলাদেশের ভবিষ্যতের পাঠ নিতে ‘বেহাত বিপ্লব ১৯৭১’ কাজে লাগবে ঠিকই কিন্তু ‘বেহাত’ তাত্ত্বিকদের কাজে লাগার কোনো সম্ভাবনা আর নেই। একটি মুরগি ভারত অন্দরের অবরোধ।। এম. জে. আকবর।। অনুবাদ অশোক হালদার।। আনন্দ পাবলিশার্স, কলকাতা।। প্রথম সংস্করণ জানুয়ারি ১৯৯২।। মূল্য ৬০ ভারতীয় টাকা।। অথবা India The Siege Within || M. J. AKBAR || Penguin India || First Edition 1985 ||…

তোর তো সাহস বেশি, তুই রাজাকার ন, তুই বেডা জামাত![...]

স্থান : চট্টগ্রামের মহানগর বিএনপি অফিসের ঠিক উল্টা দিকে। রিকশা টেক্সির অপেক্ষায় দাঁড়িয়ে আছে কিছু লোক ও কিছু রিক্সা। কাল : ২৯ রোজা ২০১০, দুপুর, একেবারেই কড়া দুপুর, জোহরের নামাজের ঠিক পরপর। পাত্র : একজন রিক্সাওয়ালা (*) বড় খোঁচা খোঁচা দাড়ি, রিক্সাওয়ালার সাথে ভাড়া নিয়ে দরাদরি করছে (**) সাদা চাপদাড়িওয়ালা একজন ছোটো দোকানি। ** গোলপাহাড়ের মোড়ে যাবি? * ২৫ টাকা। ** তুই বেডা রাজাকার! তোর রাজাকারের চেহারা, তোর ইনসাফ নাই, গোলপাহাড়ের মোড় এখান থেকে এখানে, ২৫ টাকা! * দেশে কার ইনসাফ আছে? কারো ইনসাফ নাই। দেশে শুধু ফাঁসির গল্প, ফাঁসির ধান্দা। ** তোর তো সাহস বেশি, তুই রাজাকার ন, তুই বেডা জামাত! * হাসিনার… রিক্সাওয়ালা এপর্যায়ে হাসিনাকে উদ্দেশ্য করে কয়েকটা অশ্রাব্য গালি চার্জ করে বসে। ** তোর সাহস রাজাকার জামাতের তুনও বেশি, তুই বেডা বিএনপি! * বিএনপিই তো, বিএনপি অইলে কি অইছে! এপর্যায়ে সবাই রিক্সাওয়ালাটাকে সামনে থেকে সরে যেতে বলে, রোজা রমজানের দিন মারামারি করা ঠিক হবে না – এই তাদের মতামত। রিক্সাওয়ালা ওইখান থেকে সরে সামনে চলে যায়।

করাচির কিছু তরুণ মিলে স্বেচ্ছাসেবী ত্রাণকর্ম চালাচ্ছে বন্যাদুর্গত এলাকায়। এখানে ইমেইল ও টাকা পাঠানোর একাউন্টের পূর্ণ বিবরণ আছে।[...]

করাচির কিছু তরুণ মিলে স্বেচ্ছাসেবী ত্রাণকর্ম চালাচ্ছে বন্যাদুর্গত এলাকায়। এখানে ইমেইল ও টাকা পাঠানোর একাউন্টের পূর্ণ বিবরণ আছে। সাধ্যমত সাহায্য করুন। তাদের একটা অনুরোধ আছে, জাকাতের টাকা দিলে একটু উল্লেখ করে দেবেন -- কারণ সেটাকা শরিয়া অনুযায়ী খরচ করতে হবে, অনুদানের টাকা হলে আলাদা করে জানানোর প্রয়োজন নেই। Dear Masud Sahib Assalam-o-Alaykum At the outset, my apologies for replying late to you. Actually, I just got confirmation regarding bank account details from my friend working in field at flood affected areas. Pls note that you may send your remittances at the following bank account; Acct Title: Tahir Farooqui Acct #: 0111-03600000723 Savings Account Meezan Bank Ltd. Saba Palace, Shahrah-e-Faisal, Karachi. Pakistan Swift Code: Meznpkka Also I would request you to kindly advice whether you would be remitting Zakat or not ? This is vital for us since zakat funds are handled by us only as per sharia rules. I would thank you for coming forward and helping the mankind at this crucial hour and would request you to kindly spread this message and appeal among your circle so that more funds may be generated. A separate email is being sent to you containing brief summary of what has been done as yet. This would also carry some snaps which we took during our journey at the affected areas. Pls advice me when you've sent the remittance for proper reconciliation purposes. Jazakallah ! Regards Adnan Mufti adnan.mufti@shekhamufti.com Bismillah.. Dear Brothers, Sisters and Respected Elders, Assalamu Alaikum> I hope this finds you in the best of Eman and health in the month of Ramadan. By the Grace of Allah Swt, We (Tahir Farooqui, Ali Raza and Danish Qaiyoum) have returned from Charsadda villages after successfully completing the first round of relief efforts in the flood hit areas. We got to witness pain, anguish, disaster, hunger, misery, violence and above all Allah’s anger in the form of rivers flowing way out of control.…

এই দিবস হতে পারে এই উপমহাদেশের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দেয়ার ও এই ত্রিদেশীয় সম্পর্কের নেতিবাচকতা উপশম করে এক উষ্ণ সম্পর্কের দিকে যাত্রার প্রচেষ্টায় সতত পদক্ষেপ।[...]

১৪ ও ১৫ আগস্ট পাকিস্তান ও ইন্ডিয়া তাদের ‘স্বাধীনতা দিবস’ হিসেবে পালন করে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট রাতে (কারণ তখন রোজার মাস ছিল, তাই মধ্যাহ্নভোজের পরিবর্তে নৈশভোজের মাধ্যমে পাকিস্তানের জন্ম হয়েছিল) ও মধ্যরাতে (১৫ আগস্ট জ্যোতিষের গণনায় ছিল ‘অশুভ দিন’ তাই ১৪ আগস্টের মধ্যরাতে শুভ সময় শেষ হওয়ার পূর্ব মুহূর্তে ইন্ডিয়ার জন্ম হয়েছিল) সত্যিকার অর্থে যা ঘটেছিল তাকে স্বাধীনতা বললে ভুল হবে – সেদিন ব্রিটিশ সরকার তার ইন্ডিয়ান উপনিবেশকে দুইটি ‘ডমিনিয়ন’ ঘোষণা করে ক্ষমতা হস্তান্তর করেছিল। এবং এই দুই ‘ডমিনিয়ন’ পাকিস্তান ও ইন্ডিয়া যখন নিজ নিজ সংবিধান রচনা সম্পন্ন করবে তখনই তারা সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে ঘোষিত হবে, তার আগ পর্যন্ত তাদের পরিচয় হবে : Dominion of India and Dominion of Pakistan in the Commonwealth of Nations। সংবিধান রচনা সম্পন্ন করে ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ইন্ডিয়া সার্বভৌম রাষ্ট্র হয়ে ওঠে। আর সংবিধান রচনা সম্পন্ন করে পাকিস্তান ১৯৫৬ সালে সার্বভৌম হয়। কাজেই সাদাকথায় ১৯৪৭ সালের ১৪ আগস্ট (ও ১৫ আগস্ট) কী হয়েছিল, জানতে চাইলে আমার সবসময়ের উত্তর : দেশভাগ। আজ ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ যাই ভাবুক, ইতিহাসের বিচারে এটা আমাদের স্বীকার করতেই হবে ১৯৪৭ সালের দেশভাগ সবচেয়ে বড় ক্ষতি করেছিল এই ভূখণ্ডের সেই অঞ্চলগুলোর যেই অঞ্চলগুলো বিভেদরেখার প্রান্তীয় ভৌগলিকতার কারণে জাতিগত ভাবে দ্বিখণ্ডিত ও বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। বাংলা, কাশ্মীর, পাঞ্জাব, সিন্ধু… উত্তর ও পূর্বের এই দুর্ভাগা অঞ্চলগুলোর মধ্যে বাংলাদেশকে পাকিস্তানের সাথে এক অসমযুদ্ধে (সেই অসমসাহসী যুদ্ধে বাংলাদেশ জয়লাভ করে প্রতিষ্ঠা করেছে স্বাধীন বাংলাদেশ, যদি জয়লাভ করতে না পারত তাহলে বাংলাদেশের ভাগ্যে কী ভয়ংকর নারকীয় রাষ্ট্রীয় নির্যাতন নেমে আসত তা বোঝার ক্ষমতা আজ আমাদের দেশের অনেকেরই নেই) হারাতে হয়েছে লক্ষ লক্ষ প্রাণ, পশ্চিমবাংলাকে আত্মস্থ করতে হয়েছে সুবিশাল শরণার্থীর দানবিক চাপ। আজো কাশ্মীর যে ভয়ংকর অমর্যাদার ও অনিশ্চয়তার আগুনে পুড়ছে তাও তো এই দেশভাগেরই কারণে। পাঞ্জাব ও সিন্ধু ইন্ডিয়া ও পাকিস্তানে দুঅংশেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক উন্নয়নের প্রতীক হলেও ওই অঞ্চলের সামাজিক জীবনের অন্তরআত্মায় আজো দেশভাগের রক্তক্ষরণ চলছে। আর বিচ্ছিন্ন মেঘালয়, আসাম, অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা তো দেশভাগের পর থেকেই চির অসুখী জীবনযাপন করছে। ইন্ডিয়া, পাকিস্তান ও বাংলাদেশ তার নিজ নিজ স্বাধীনতা দিবস পালন করুক।…

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.