নিজের গ্রামে যাই না প্রায় এক যুগ হতে চলল। আগে প্রতিবছর ২/৩ বার গ্রামের বাড়ি যাওয়া হতোই। কর্মসূত্রে সমবয়সীদের গ্রামছাড়ার কারণেই আমার গ্রামে যাওয়া কমতে কমতে বন্ধই হয়ে গেল। কিন্তু আমার সব সময়ের ভালো লাগা ভাষা রয়ে গেল আজো আমার মনে। আক্ষেপ, নিয়মিত যাওয়া আসা থাকলে আরো ভালোভাবে আরো বেশী নোয়াখাইল্যা শব্দ এখানে উপস্থাপন ও ব্যাখ্যা করতে পারতাম। প্রতিটি ভাষার বিশেষ্য, বিশেষণ ও ক্রিয়াপদই তার মূল ভিত্তি। তবে ভাষার সুন্দরতম অংশ বিশেষ্য পদগুলো : আমার এ পোস্টের মূল লক্ষ্য, সবাইকে আহবান জানাব সবাই যেন তার আঞ্চলিক ভাষার কিছু না কিছু শব্দ ও তার ব্যাখ্যা মন্তব্যে তুলে দেন। ব্যাখ্যা না করতে পারলেও কোনো শব্দ জানা থাকলে শুধু শব্দটাই তুলে দিতে পারেন, তাতে অন্য কেউ তার ব্যাখ্যা দিতে পারবে—অথবা তিনি নিজেও পরে জেনে ব্যাখ্যা দিতে পারেন। (more…)

প্রায় ৭/৮ মাস পড়ে থাকার পর গত পরশু ‘স্বপ্নভূমি’ দেখলাম। ভালো লাগল। তবে প্রামাণ্য চিত্রটির বিহার ও করাচি অংশটির মেকিং আমার ভালো লাগেনি। সম্ভবত বিহার ও করাচির অংশটি নিয়ে সময় কম দেয়া হয়েছে, অথবা যাবতীয় খোঁজখবর সংগ্রহে ব্যাপ্তি কম ছিল। (more…)

সেরা রাঁধুনী-১৪১৪ বিজয়ীর পুরস্কার ১০,০০,০০০ টাকা, পড়তে কষ্ট হচ্ছে তো, আমারও হয়েছিল, দশ লক্ষ যে হতে পারে ভাবিনি। 'প্রথম আলো' সেরা বইয়ের পুরস্কারের অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা, খুব সহজেই পড়া যাচ্ছে তাই তো, চল্লিশ হাজার, এতো সহজে পড়বার মতো পুরস্কার হয়তো আমাদের দেশে আর নেই। (more…)

ঘরের বাইরে কমের মধ্যে একবার হলেও এক কাপ চা আমরা সবাই খেতে চাই। কিন্তু গত ১০‌-১৫ বছর ধরে কী যে চা খাচ্ছি নিজেই জানি না। চট্টগ্রাম শহরের প্রায় সব অঞ্চলেই কম বেশি চা খেয়েছি। মনে হয়েছে এ শহরে কে কার চেয়ে কত বেশি খারাপ চা বানাতে পারে তার অঘোষিত প্রতিযোগিতা চলছে।

ঘরের বাইরে কমের মধ্যে একবার হলেও এক কাপ চা আমরা সবাই খেতে চাই। কিন্তু গত ১০‌-১৫ বছর ধরে কী যে চা খাচ্ছি নিজেই জানি না। চট্টগ্রাম শহরের প্রায় সব অঞ্চলেই কম বেশি চা খেয়েছি। মনে হয়েছে এ শহরে কে কার চেয়ে কত বেশি খারাপ চা বানাতে পারে তার অঘোষিত প্রতিযোগিতা চলছে। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.