ভারতে যাঁদের বয়স ৯০‌-৯৫, তাঁদের মধ্যে অনন্য বিখ্যাত দুজন, জ্যোতি বসু ও হরকিষেণ সিং সুরজিৎ। গত ১ অগাস্ট ২০০৮-এ নয়ডার মেট্রো হাসপাতালে মারা গেলেন হরকিষেণ সিং সুরজিৎ, বয়স হয়েছিল ৯২ বছর, জ্যোতি বসুর চেয়ে ২ বছর কম। সেই কৈশোর হতে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রণের মধ্য দিয়ে। তখন ছিলেন ভগত সিংয়ের 'নওজওয়ান ভারত সভা'র সদস্য। (more…)

আনন্দবাজার পত্রিকায় ৫ অগাস্ট ২০০৮ এ সলঝেনিৎসিন মারা যাবার পর প্রতিবেদন। এই লিন্কটি দেখুন। সেইসাথে পড়ুন একই দিনের আনন্দবাজার পত্রিকায় "শান্তিনিকেতন: ওল্ড মাস্টার্স, অ্যালামনি এন্ড ইয়ং আর্টিস্টস" শীর্ষক খবরটি। এই লিন্কটি দেখুন।

রবীন্দ্রনাথ আজ আমাদের মধ্যে বেঁচে নেই। এই বেঁচে না থাকা রবীন্দ্রনাথ সেই ১৯৪২ থেকে বছরে দুদিন তাঁর জন্মমৃত্যুর তারিখ ঘোষণায় আমাদের পত্রপত্রিকায় উপস্থিত আছেন। আমরা তাঁকে নিয়ে গর্বিত। আমরা উচ্ছ্বাস প্রকাশ করি এবং তাঁকে নিয়ে আমাদের উচ্ছ্বাস আমাদের সাংষ্কৃতিক অবস্থানকে উচ্চকিত করে। কিন্তু আমরা কি রবীন্দ্রনাথকে ছেনে দেখছি? কিন্তু আমরা কি আমাদের হাতে ছেনে আমাদের রবীন্দ্রনাথকে তৈরী করছি? কিন্তু আমরা কেন ওপথে যাচ্ছি না, যখন সে পথে না গেলে, আমরা জানি, অন্তত বাংলাদেশের রবীন্দ্রনাথকে খুঁজে পাওয়া যাবে না। (more…)

কয়েকদিন আগে বিপ্রদাশ বড়ুয়া পঞ্চাশ বছরের একটি গাছের যাবতীয় কাজের একটা মূল্যায়ন করেছিলেন। একটি পঞ্চাশ বছরের গাছ যে অক্সিজেন তৈরী করে তার মূল্য ৭.৫ লাখ টাকা, জীবজন্তুর আমিষ সরবরাহ করে ৬০ হাজার টাকা, মাটির ক্ষয়রোধ ও উর্বরতা বৃদ্ধির মূল্য ৭.৫ লাখ টাকা, জলের আবর্তনচক্রের আর্দ্রতা নিয়ন্ত্রনের মূল্য ১৫ লাখ টাকা, পাখি ও পোকামাকড় ইত্যাদির আশ্রয় হিসেবে মূল্য ৭.৫ লাখ টাকা। মোট ৪৭ লাখ ১০ হাজার টাকা।

এই লেখাটি 'আজকাল'এ ছাপা হয়েছিল। এখানে চুক্তির শর্তগুলো পরিষ্কারভাবে দেয়া আছে। আগ্রহীরা পড়ুন ও মন্তব্য করুন। http://www.aajkaal.net/archive/cat.php?hidd_cat_id=6

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.