আজ রাত সাড়ে আটটার দিকে ধানমণ্ডির সাত মসজিদ রোডের গ্রামীণ রূপায়ণে গিয়ে নতুন আসা পাঞ্জাবি-ফতুয়া দেখছিলাম, আমার মতো আরো বেশ কিছু নারী-পুরুষ পছন্দের কাপড়টি নেড়েচেড়ে দেখছেন। তিনজন বিক্রয়কর্মীর সবাই ব্যস্ত। এসময় বছর পঁচিশেক বয়সের একটা হিজড়া সবাইকে ডিঙিয়ে কাউন্টারের সামনে গিয়ে বলল, 'দে, টেকা দে, ঈদের বখশিস।' (more…)
কৈশোরে মাচ্চু পিচ্চু শিহরিত করে আমাদের। এক অচেনা, দুর্ভেদ্য, গা ছমছম করা অরণ্যের গাছগাছালি, লতাপাতাকাটা আর হিংস্র কিংবা অহিংস্র ভীতিজাগানিয়া সব প্রাণীদের মধ্যে দিয়ে পায়ে চলার পথ বানাতে শেখায়। আর তারুণ্যে প্রেরণা দেয় যুদ্ধে যাওয়ার, শীতল নল মেলে ধরা শোষকশাসকের রক্তনেশা জাগা চোখের দিকে অনত চোখে তাকিয়ে থাকার। (more…)
কবিতা নিয়ে, তা যে বা যার কবিতাই হোক না কেন, কিছু লিখা বেশ বিপজ্জনক। আমার সবসময় মনে হয়েছে কবিতার গঠন এবং প্রকৃতিতে এত বেশি সম্ভাবনা, প্রতি-সম্ভাবনা এবং বিমূর্ততা রয়ে যায় যে কবিতাকে সুনির্দিষ্টায়িত এলাকাভিত্তিক করার চেষ্টা পন্ডশ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু সময়ে সময়ে এ-বোধটুকু থাকা সত্ত্বেও কবিতার মানে বের করে ফেলার একটা চেষ্টা থেকেই যায়। . . . (more…)
@ যে গল্পের উপসংহার নেই, ভূমিকাও নেই অন্ন বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান ; মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত এই পাঁচটি অধিকার যে আসলে একটা কিতাবী বুলি ছাড়া আর কিছুই নয়, আজকাল এটা যেকোনো নির্বোধও বোঝে। তাই বোধ করি কেউ এখন আর এটা নিয়ে কোন উচ্চবাচ্য করেন না বা করতে চান না। কিন্তু উচ্চবাচ্য করা এবং না করা এই উভয়টাই যে ব্যক্তির অন্যতম মৌলিক অধিকার এটাও কি সবাই বুঝেন ? (more…)
পাঠক সুপারিশকৃত এ সপ্তাহের কিছু লিন্ক: (more…)
