ক - করিম খুবই বেশী সিগ্রেট খায়। খ - খবিরুদ্দিন এখন ভাত খাচ্ছে। গ - গিরিবাজ পায়রাগুলো আকাশে চমৎকার ডিগবাজী খাচ্ছে। ঘ - ঘুড়িটা গোত্তা খেয়ে মাটিতে পড়ল। (more…)
আজ আমার ২৩ তম জন্মদিন। কিন্তু বাইরে আকাশের অবস্হা এত খারাপ যে সারাটা দিন কিছুই করতেও পারলাম না, কোথাও যেতেও পারলাম না। বলুন তো কেমন লাগে ? (more…)
অনেক দিন ধরে বেশ কিছু মানুষ এই আশঙ্কাটার কথা লিখে আসছিলাম। পক্ষান্তরে এই আশঙ্কাটাকে কেউ কেউ আশীর্বাদ ভেবে বিস্তর লেখা লেখিও করেছেন। কথা হচ্ছে হাইব্রীড ধান নিয়ে। বাংলাদেশে যখন থেকে এই হাইব্রীড বীজের আগমন ঘটেছে, তখন থেকেই কেউ কেউ এই বীজের ব্যবহার বাংলাদেশের কৃষকের কি কি ক্ষতি করতে পারে তা উল্লেখ করে সরকারকে, দেশবাসীকে সাবধান করতে চেয়েছেন। এই বিষয়ের ওপর যখনই কোন তথ্যমূলক লেখা ছাপা হয়েছে, সাথে সাথে হাইব্রীড বীজের কর্ণধাররা তাদের নিযুক্ত লেখকদের দিয়ে কাউন্টার বক্তব্য সম্বলিত লেখা প্রচার করেছে। (more…)
যত বোনা তত মরা। পড়ুন এখানে।
একটি চমৎকার যোগসূত্র। জামিনের মেয়াদ বাড়ছে আগামী সরকারের মেয়াদ শুরু হওয়ার সঙ্গে সঙ্গতি রেখে। বেগম খালেদা জিয়া জামিন পেয়েছেন তিন মাসের। তারই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর একটি মামলায় জামিন পেয়েছেন ৮ মাসের। বর্তমান সরকারের মেয়াদ আছে মাত্র আড়াই মাস। আইন উপদেষ্টা হাসান আরিফ বলেছেন, ডিসেম্বর মাসের শেষ দিন পর্যন্ত তারা থাকবেন। (more…)
