অবশেষে নির্বাচনের তারিখ ঘোষিত হলো। ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচন। ২৪ ও ২৮ উপজেলা নির্বাচন। চ্যানেল আই তে দেখলাম দুনেত্রী এই সংবাদে মোটামোটি আশ্বস্ত । তারা সংলাপেও নাকি বসছেন। ব্যা: রফিক উল হক এ বিষয়ে বেশ দৃঢ়তা দেখাচ্ছেন । ফলাফল কি হবে, তা দেখার বিষয়। (more…)
আমাদের দেশের বুদ্ধিব্যাপারীরা ইনিয়ে-বিনিয়ে মাখো মাখো করে কৃষকজয়গাঁথা রচনা করেন। নিজের চৌহদ্দীর ভেতর শহুরে জজবা মেখে আলাভোলা কুষকদরদি সাজেন। "কুষক বাঁচলে দেশ বাঁচবে"-র মত ছেঁদো কথা দিয়ে বানী সাজান। নিজেকে "কৃষকের সন্তান" বলে গর্ব করেন। কৃষকের দরদে গন্ধগোলাপে নাক ডুবিয়ে কাঁদেন। কিন্তু কাল থেকে কালান্তরে এদেশের লেখাপড়াজানা মানুষ কেবলই কুষকপীড়ন করে যাচ্ছেন। কৃষকপীড়নের ইতিহাস এত বেশি ভারি হয়ে গেছে যে একাত্তরের পাক জল্লাদদের নয় মাসের অত্যাচারকেও হার মানিয়েছে। (more…)
খুব বেশিদিন আগের কথা নয়।আমাদের সরকারের পুরানো এক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী পাটশিল্প নিয়ে "জেহাদ" করেছিলেন। হ্যাঁ, ঠিক এই কথাগুলিই বলেছিলেন তিনি। বলেছিলেন, জুট নিয়ে তিনি জেহাদ শুরু করেছেন।
খুব বেশিদিন আগের কথা নয়। আমাদের সরকারের পুরানো এক উপদেষ্টা গীতিআরা সাফিয়া চৌধুরী পাটশিল্প নিয়ে "জেহাদ" করেছিলেন। হ্যাঁ, ঠিক এই কথাগুলিই বলেছিলেন তিনি। (more…)
রাষ্ট্র থেকে গণতন্ত্র উবে গেলে রাষ্ট্র আপনাআপনি একটা ভিন্ন রূপ গ্রহণ করে। এই একবিংশ শতকেও সেই রাষ্ট্রব্যবস্থা রাজতন্ত্র হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে সামরিক একনায়কতন্ত্র অথবা সামরিক আর সিভিল ব্যুরোক্র্যাসির মিশেলে আমলা নির্ভর রাষ্ট্র, শেষ বিচারে যা পুলিশি রাষ্ট্র। কেননা আমলারাষ্ট্রের প্রধান চালিকাশক্তি পুলিশ। আমলা রাষ্ট্রের সাংঘাতিক সব আইনকানুন প্রয়োগ করতে হয় পুলিশকে। পুলিশই হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার একমাত্র নিয়ামক। (more…)
তত্ত্বাবধায়ক সরকারের গত (প্রায়) দু'বছরের কর্মকান্ড নিয়ে শ্রদ্ধেয় ব্লগার ইমতিয়ার শামীম শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সন্ত্রাস নামের পর্যালোচনামূলক এই তথ্যবহুল ই-বুকটি লিখেছেন। এখান থেকে ডাউনলোড করুন । পাঠকদের প্রতি আহ্বান রইলো ই-বুকটি পড়ার এবং এ বিষয়ে মতামত দেবার। লেখক মনে করেন সবার সুচিন্তিত মতামত আর পর্যালোচনার ওপর ভিত্তি করে বইটির আরো মানোন্নয়ন সম্ভব। বইটির ওপর এখানে মন্তব্যাকারে মতামত দেয়া যাবে। আরেকটি বিষয়: যেহেতু বইটি এখনো খসড়া পর্যায়ে, তাই কপিরাইট ইত্যাদি বিষয়াদি বিবেচনার আলোকে সবাইকে সনির্বন্ধ অনুরোধ করবো লেখকের সরাসরি অনুমোদন ছাড়া যেন বইটির কোন অংশ তারা অন্য কোথাও উদ্ধৃত বা প্রকাশ না করেন। ধন্যবাদ।
