আশংকা, গুজব, কানাকানি এবং সন্দেহের রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। যেখানেই চোখ রাখবেন, চারদিক ফিস ফিস। গুন গুন। চাপা আওয়াজ। কিসের যেন একটা অজানা শংকা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমার প্রিয় দেশটির মানুষগুলোকে। প্রচন্ড ঝড় শুরু হওয়ার পূর্ব মুহুর্তে প্রকৃতি যেমন স্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি স্তব্ধ হয়ে আছে দেশটি। (more…)
একটা পরিকল্পিত আপসরফা চলছে। সরকার ও রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত। রাষ্ট্রের স্বার্থের প্রতি তাদের কোন খেয়াল আছে বলে মনে হয় না। জামায়াত নেতা আলী আহসান মুজাহিদ। তার বিরুদ্ধে রয়েছে গ্রেফতারি পরোয়ানা। পুলিশ বলছে, তাকে খুঁজে পাচ্ছে না। তিনি 'সংলাপ' করছেন প্রধান উপদেষ্টার সঙ্গে, উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমানের সঙ্গে। সে ছবি দেশ-বিদেশের মানুষ টিভিতে দেখছে। কি আজব দেশ! কি অদ্ভুত সার্কাস! কবি শামসুর রাহমান বেঁচে নেই। না হয় তাকে হয়তো আরেকটি কবিতা লিখতে হতো। ‘উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ’। (more…)
গত কয়েক বছরে আমেরিকার থেকে ভারত অনেক এগিয়েছে। অবুঝ মার্কিনভক্তদের মধ্যেও ‘আমেরিকা গণতন্ত্রের বাতিঘর’ এই গল্প আর চলে না। অন্যদিকে গত এক দশকে ভারত দারুণভাবে জনমতের মধ্যে ক্যু ঘটিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে যে, ‘ভারত আফগানিস্তান নয়’, ‘ভারত পাকিস্তান নয়’, ‘ভারত হলো এক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র’। অথচ বিশ্বে সরকারি হেফাজতে মৃত্যুর সংখ্যায় ভারত এক নম্বরে। (more…)
আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে হলে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের গঠনতন্ত্রে মৌলিক পরিবর্তন না আনলে এই নিবন্ধনে অংশ নিতে পারবে না। অন্যদিকে জামায়াত তার 'ইসলামী রাজনৈতিক' চরিত্রটি হারাবে যদি কমিশনের এই শর্ত মানতে চায়। এ এক উভয় সংকট জামায়াতের জন্য! (more…)
প্রশ্নগুলো অত্যন্ত দীর্ঘ। কিন্তু উত্তর খুবই সংক্ষিপ্ত। প্রশ্ন হচ্ছে, যে জাতি রক্তবন্যা বইয়ে রাষ্ট্র স্বাধীন করেছিল, সে জাতির ভাগ্যে আজ এত দুর্ভোগ কেন? কেন কাঙ্ক্ষিত লক্ষ্যবিন্দুতে পৌঁছতে এত হোঁচট খেতে হচ্ছে। আর উত্তর হচ্ছে কিছুই হয়নি। কিছুই হচ্ছে না। কিছুই হবে না। যেমন ছিল তেমনি থেকে যাচ্ছে সবকিছু। (more…)
