বাংলাদেশে ইসলামপন্থী কারা? বহু বছর আগে বঙ্গিমচন্দ্র চট্টপাধ্যায় সেসময়কার শিক্ষিত মধ্যশ্রেণীকে সনাক্ত করেছিলেন এভাবে, "যে টেবিলে খায়, চোঙ্গা পড়ে, কমোডে হাগে কাগজে মোছে; সে-ই বাবু।" অন্যত্র বলেছিলেন, "যে পিতার কাছে হিন্দু, কেশব সেনের সামনে ব্রাহ্ম, ইয়ং বেঙ্গলের কাছে বিদ্রোহী, ভিখারির কাছে নাস্তিক, বামুনের সামনে ধর্মচারি, স্ত্রীর কাছে বীর আর সাহেবের সামনে নতজানু...সেই বাবু।" সেই বাবুরাই আজকের যুগে মধ্যবিত্ত। এখন সে সমাজে মুসলিম, রাষ্ট্রে পুঁজিবাদী, বিশ্বব্যাংকের কাছে উন্নয়নবাদী, এনজিওর কাছে সিভিল সোসাইটি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে ওয়ার অন টেররিজমের টেররিস্ট, বিশ্বায়নের মোহে দেশবিরোধী। (more…)
আমাদের দেশে সামাজিক মদ্যপান নিষিদ্ধ। দেশের বিশেষ কিছু ক্লাব, দেশজুড়ে স্বল্পসংখ্যক একজনআরেকজনেরমুখদেখতেনাপাওয়া লাইসেন্সধারী অন্ধকার বার এবং কয়েকটা বার লাইসেন্স পাওয়া হোটেল : মদ কেনা বেচা খাওয়া সব এই কয়েকটা জায়গা ছাড়া আর সবখানে বেআইনি। তাই লুকিয়ে চুরিয়ে মদ্যপানই আমাদের সংস্কৃতি। (more…)
পা বাড়ালেই নদী! এভাবেই বাংলাদেশকে ভাবতে ভালো লাগত। নদীমাতৃক বলতে ভালো লাগত না। কেন জানি এ বিশেষণটা আমার পছন্দ নয়। কিন্তু গত ৩৭ বছরে আমরা হারিয়েছি ১৮ হাজার কিলোমিটার নদী। ১৯৭১ সালে আমাদের ছিল ২৪ হাজার কিলোমিটার নদী। তার মানে এখন আমাদের নদী মাত্র ৬ হাজার কিলোমিটার। কিন্তু এ হিসাব বর্ষা মৌসুমের, শুকনো মৌসুমে আমাদের নদী মাত্র ৩ হাজার ৮০০ কিলোমিটার। গড়ে প্রতি বছর ৫০০ কিলোমিটার ধরলে এক যুগের ব্যবধানে বাংলাদেশ সম্পূর্ণ নদীহীন হবে। (more…)
ভোট হোক না হোক, আজ ১৮ ডিসেম্বর।
সাধারনতঃ আমরা নিচের বক্তব্যগুলি শুনে থাকি দেশপ্রেমিকদের কাছ থেকে... ১. আমি বাংলাদেশ ভালবাসি ২. আমি স্বাধীনতার পক্ষের নাগরিক ৩. আমি মুক্তিযুদ্ধের গৌরবগাঁথায় আবেগাপ্লুত হই (more…)
