আজ ৬ সেপ্টেম্বর ২০০৮ সকাল ১১:৫৫ মিনিট (গ্রীনিচ সময়) থেকে আনুমানিক তিন ঘণ্টার জন্য এই সাইটের ডাটাবেজ থেকে সকল পোস্ট, মন্তব্য এবং ব্যবহারকারী সংক্রান্ত সকল তথ্য আকস্মিকভাবে মুছে যাবার কারণে সাইটটি ব্যবহার করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি নজরে আসার পর থেকে আমাদের কারিগরি টীম পুরো সাইটটির প্রায় সকল তথ্য পুনরুদ্ধার করতে সমর্থ হয়। সমস্যাটির কারণ হিসেবে এখনো কোনো কিছু নিশ্চিতভাবে বলা সম্ভব হচ্ছে না। (more…)

তত্ত্বাবধায়ক সরকারের গত (প্রায়) দু'বছরের কর্মকান্ড নিয়ে শ্রদ্ধেয় ব্লগার ইমতিয়ার শামীম শান্ত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সন্ত্রাস নামের পর্যালোচনামূলক এই তথ্যবহুল ই-বুকটি লিখেছেন। এখান থেকে ডাউনলোড করুন । পাঠকদের প্রতি আহ্বান রইলো ই‌-বুকটি পড়ার এবং এ বিষয়ে মতামত দেবার। লেখক মনে করেন সবার সুচিন্তিত মতামত আর পর্যালোচনার ওপর ভিত্তি করে বইটির আরো মানোন্নয়ন সম্ভব। বইটির ওপর এখানে মন্তব্যাকারে মতামত দেয়া যাবে। আরেকটি বিষয়: যেহেতু বইটি এখনো খসড়া পর্যায়ে, তাই কপিরাইট ইত্যাদি বিষয়াদি বিবেচনার আলোকে সবাইকে সনির্বন্ধ অনুরোধ করবো লেখকের সরাসরি অনুমোদন ছাড়া যেন বইটির কোন অংশ তারা অন্য কোথাও উদ্ধৃত বা প্রকাশ না করেন। ধন্যবাদ।

গত ২৭, ২৮ ও ২৯শে জুন ২০০৮ ভারতের মুম্বাই শহরে প্রগতিশীল সংগঠন সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি এন্ড̈ সেকুলারিজম (CSSS) এবং ইন্সটিটিউট অফ ইসলামিক রিসার্চ যৌথভাবে তিনদিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

গত ২৭, ২৮ ও ২৯শে জুন ২০০৮ ভারতের মুম্বাই শহরে প্রগতিশীল সংগঠন সেন্টার ফর স্টাডি অফ সোসাইটি এন্ড̈ সেকুলারিজম (CSSS) এবং  ইন্সটিটিউট অফ ইসলামিক রিসার্চ যৌথভাবে তিনদিনব্যাপী এক সম্মেলন আয়োজন করে। (more…)

অভিযোগ উঠেছে (বিডি নিউজ ২৪) যে জনপ্রিয় ব্লগিং সাইট সচলায়তন বাংলাদেশে ব্লক করে দেয়া হয়েছে গতকাল (মঙ্গলবার) থেকে। অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে নিগৃহীত মুক্তিযোদ্ধা জনাব শেখ আলী মোহাম্মদ আমানকে নিয়ে সচলায়তনে ছাপানো স্বাধীনতার চেতনার পক্ষে প্রতিবাদী কিছু পোস্ট দায়ী। (more…)

নবীন কণ্ঠশিল্পী পলবাশা সিদ্দিকের কণ্ঠে রবীন্দ্র সংগীতের 'সাড়া-জাগানো' রূপান্তর!

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.