কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়। [...]

কয়েক সপ্তাহ আগে ব্লগে বাংলা লেখার সুবিধার্থে ছয়টি প্রচলিত কীবোর্ড সংযোজন করা হয়েছিল। কীবোর্ডগুলো হল: বিজয়, ইউনিজয়, প্রভাত, ফেনেটিক, ইনস্ক্রিপ্ট এবং মাউস দিয়ে বাংলা লেখার প্যাড। অনেক নিবেদিতপ্রাণ মানুষ এই কীবোর্ডগুলো তৈরিতে অবদান রেখেছেন। তাঁদের মধ্যে হাসিন হায়দার, লাভলু, সবুজ কুণ্ডু প্রমুখ উল্লেখযোগ্য। তাঁরা তাঁদের কাজ করেছেন আমাদেরকে অমূল্য এ কীবোর্ডগুলো উপহার দেয়ার মাধ্যমে। এখন আমাদের কাজ হল প্রায়োগিক অর্থে এগুলোকে কীভাবে আরো ত্রুটিহীন করা যায়, সে বিষয়ে নির্মাতাদের প্রয়োজনীয় মতামত দেয়া, যাতে এগুলোর আরো উন্নত ভার্সন তৈরি করা সম্ভব হয়। এ লক্ষ্যে আমারব্লগ, ক্যাডেট কলেজ ব্লগ এবং মুক্তাঙ্গন সম্মিলিতভাবে কাজ করছে। আমাদের সকল পাঠক ও লেখকদের প্রতি অনুরোধ থাকবে, তাঁরা যেন কীবোর্ডগুলো ব্যবহার করতে গিয়ে যে-সব সমস্যার সম্মুখীন হয়েছেন, তা এখানে মন্তব্য আকারে তুলে ধরেন। সব মন্তব্য একত্র করে আমরা কীবোর্ডগুলোর ত্রুটি সংশোধনে এবং সার্বিক মানোন্নয়নে মনোনিবেশ করতে চাই। এ উদ্যোগে সবার একান্ত সহযোগিতা কামনা করছি।

আগামী ২৯ ডিসেম্বর ২০০৮ বহু প্রতীক্ষিত বাংলাদেশের সাধারণ নির্বাচন। নির্বাচন, অংশগ্রহণকারী দলগুলোর ম্যানিফেস্টো, পরিসংখ্যান, সাম্প্রতিকতম খবরাখবর জানতে নিচের এই তথ্যের উৎসগুলো হয়তো কাজে লাগবে [...]

আগামী ২৯ ডিসেম্বর ২০০৮ বহু প্রতীক্ষিত বাংলাদেশের সাধারণ নির্বাচন। নির্বাচন, অংশগ্রহণকারী দলগুলোর ম্যানিফেস্টো, পরিসংখ্যান, সাম্প্রতিকতম খবরাখবর জানতে নিচের এই তথ্যের উৎসগুলো হয়তো কাজে লাগবে। সার্বিক তথ্যের জন্য ‌- নির্বাচন কমিশন এর বাংলা ও ইংরেজী ওয়েবসাইট (এতে পাবেন: প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা, নির্বাচন সংক্রান্ত আইন, নির্বাচন তদারকি বিধিমালা)। - প্রার্থীদের ঘোষিত সম্পদ/আয়ের বিবরণীমূলক তথ্য সম্বলিত ওয়েবসাইট দলীয় ম্যানিফেস্টো - বাংলাদেশ আওয়ামী লীগ এর নির্বাচনী ম্যানিফেস্টো - বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর নির্বাচনী ম্যানিফেস্টো - বাংলাদেশ জামায়াতে ইসলামী'র নির্বাচনী ম্যানিফেস্টো -‌ জাতীয় পার্টির নির্বাচনী ম্যানিফেস্টো - (বাকী দলগুলোর ম্যানিফেস্টোর লিন্ক পাঠালে বাধিত হব) সর্বশেষ নির্বাচনী খবরের জন্য তথ্য পোর্টাল -‌ সুজন পোর্টাল - নিউ এজ পোর্টাল - আমার ব্লগ পোর্টাল পূর্বের তিনটি নির্বাচনের ইন্টার‍ অ্যাকটিভ ম্যাপ সহ ফলাফল - এখানে।

লেখকদের অনেক সময়ই যৌথ উদ্যোগে পোস্ট লেখার প্রয়োজন বা পরিস্থিতির সৃষ্টি হয়। সে লক্ষ্যে সাইটে একাধিক লেখকের যৌথভাবে কোন নির্দিষ্ট পোস্ট লেখায় অংশগ্রহণের সুবিধা সংযোজিত হয়েছে এখন। যেভাবে এই সুবিধাটি ব্যবহার করতে হবে: (more…)

সফল কীবোর্ড প্রোজেক্ট অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে সাইটে বাংলা লেখার প্রক্রিয়াকে সহজতর করার লক্ষ্যে সাইটে আরও তিনটি বাংলা কীবোর্ড সংযোজন করা হয়েছে। (more…)

প্রিয় ব্লগার এবং ব্যবহারকারী, ২৭ মে ২০০৮ সাইট হিসেবে মুক্তাঙ্গনের যাত্রা শুরু। সেই থেকে সাইটের বিভিন্ন কারিগরি এবং অন্যান্য দিক নিয়ে চলছে নিরন্তর পরীক্ষা নিরীক্ষা। মুক্তাঙ্গনের ১০০-তম এই পোস্টটি তার খতিয়ান দিতেই লেখা। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.