প্রায় ৭/৮ মাস পড়ে থাকার পর গত পরশু ‘স্বপ্নভূমি’ দেখলাম। ভালো লাগল। তবে প্রামাণ্য চিত্রটির বিহার ও করাচি অংশটির মেকিং আমার ভালো লাগেনি। সম্ভবত বিহার ও করাচির অংশটি নিয়ে সময় কম দেয়া হয়েছে, অথবা যাবতীয় খোঁজখবর সংগ্রহে ব্যাপ্তি কম ছিল। (more…)
সেরা রাঁধুনী-১৪১৪ বিজয়ীর পুরস্কার ১০,০০,০০০ টাকা, পড়তে কষ্ট হচ্ছে তো, আমারও হয়েছিল, দশ লক্ষ যে হতে পারে ভাবিনি। 'প্রথম আলো' সেরা বইয়ের পুরস্কারের অর্থমূল্য সম্ভবত ৪০,০০০ টাকা, খুব সহজেই পড়া যাচ্ছে তাই তো, চল্লিশ হাজার, এতো সহজে পড়বার মতো পুরস্কার হয়তো আমাদের দেশে আর নেই। (more…)
ঘরের বাইরে কমের মধ্যে একবার হলেও এক কাপ চা আমরা সবাই খেতে চাই। কিন্তু গত ১০-১৫ বছর ধরে কী যে চা খাচ্ছি নিজেই জানি না। চট্টগ্রাম শহরের প্রায় সব অঞ্চলেই কম বেশি চা খেয়েছি। মনে হয়েছে এ শহরে কে কার চেয়ে কত বেশি খারাপ চা বানাতে পারে তার অঘোষিত প্রতিযোগিতা চলছে।
ঘরের বাইরে কমের মধ্যে একবার হলেও এক কাপ চা আমরা সবাই খেতে চাই। কিন্তু গত ১০-১৫ বছর ধরে কী যে চা খাচ্ছি নিজেই জানি না। চট্টগ্রাম শহরের প্রায় সব অঞ্চলেই কম বেশি চা খেয়েছি। মনে হয়েছে এ শহরে কে কার চেয়ে কত বেশি খারাপ চা বানাতে পারে তার অঘোষিত প্রতিযোগিতা চলছে। (more…)
ভারতে যাঁদের বয়স ৯০-৯৫, তাঁদের মধ্যে অনন্য বিখ্যাত দুজন, জ্যোতি বসু ও হরকিষেণ সিং সুরজিৎ। গত ১ অগাস্ট ২০০৮-এ নয়ডার মেট্রো হাসপাতালে মারা গেলেন হরকিষেণ সিং সুরজিৎ, বয়স হয়েছিল ৯২ বছর, জ্যোতি বসুর চেয়ে ২ বছর কম। সেই কৈশোর হতে রাজনীতিতে জড়িয়ে পড়েছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রণের মধ্য দিয়ে। তখন ছিলেন ভগত সিংয়ের 'নওজওয়ান ভারত সভা'র সদস্য। (more…)
আনন্দবাজার পত্রিকায় ৫ অগাস্ট ২০০৮ এ সলঝেনিৎসিন মারা যাবার পর প্রতিবেদন। এই লিন্কটি দেখুন। সেইসাথে পড়ুন একই দিনের আনন্দবাজার পত্রিকায় "শান্তিনিকেতন: ওল্ড মাস্টার্স, অ্যালামনি এন্ড ইয়ং আর্টিস্টস" শীর্ষক খবরটি। এই লিন্কটি দেখুন।
