শিল্পীর সঙ্গে সমাজের সম্পর্ক চিরকালই খুব ওতপ্রোত। যদিও তা সবসময় দৃশ্যমান নয়। কিংবা শিল্পের বৈচিত্র্য ও ব্যাপকতার কারণে বহু ক্ষেত্রেই তা প্রত্যক্ষ নয়। কারণ শিল্পের যেমন কোনো সরল পথ নেই, তেমনি তার ভাষার পৃথিবীও এত বহুমাত্রিক যে, কোনো ছাঁচ দিয়ে তাকে আবদ্ধ করার উপায় নেই। কিন্তু শিল্পী যা-ই করেন না কেন, চিরকালই তাকে সমাজের দিকে চোখ তাক করে রাখতে দেখা যায়। এ কথা যেমন প্রাচীন মহাকবি হোমার বা ভার্জিল, গ্রিক নাট্যকারগণ, চর্যাপদের কবিকুল কিংবা ময়মনসিংহ গীতিকার কথাকারদের ক্ষেত্রেও সত্য ছিল, আজ তা আরো বেশি সত্য। (more…)
আমরা গত কয়দিন ধরে ব্যাপক জল্পনা কল্পনা করছি। আমরা বের করার চেষ্টা করছি টিপে টিপে আসলেই ধর্মান্ধতার পঁচন কতটুকু গভীর হয়েছে। আমরা কেউ কেউ ফুঁসছি, রাগে। কেউবা আবার মুর্তি না ভাষ্কর্য সে বিবাদে মগ্ন। অনেকেই এই ফাঁকে মডারেট, সুবিধাবাদী, মাদ্রাসা ছাত্র ইত্যকার শব্দের পায়াভারী করছেন। তা চলছে বেশ, চলুক! তারপরে কি? (more…)
আশংকা, গুজব, কানাকানি এবং সন্দেহের রাষ্ট্রে পরিনত হয়েছে বাংলাদেশ। যেখানেই চোখ রাখবেন, চারদিক ফিস ফিস। গুন গুন। চাপা আওয়াজ। কিসের যেন একটা অজানা শংকা তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে আমার প্রিয় দেশটির মানুষগুলোকে। প্রচন্ড ঝড় শুরু হওয়ার পূর্ব মুহুর্তে প্রকৃতি যেমন স্তব্ধ হয়ে যায়, ঠিক তেমনি স্তব্ধ হয়ে আছে দেশটি। (more…)
প্রায় ৭/৮ মাস পড়ে থাকার পর গত পরশু ‘স্বপ্নভূমি’ দেখলাম। ভালো লাগল। তবে প্রামাণ্য চিত্রটির বিহার ও করাচি অংশটির মেকিং আমার ভালো লাগেনি। সম্ভবত বিহার ও করাচির অংশটি নিয়ে সময় কম দেয়া হয়েছে, অথবা যাবতীয় খোঁজখবর সংগ্রহে ব্যাপ্তি কম ছিল। (more…)
পাঠক প্রস্তাবিত এ সপ্তাহের কিছু লিন্ক (more…)
