গত কয়েক বছরে আমেরিকার থেকে ভারত অনেক এগিয়েছে। অবুঝ মার্কিনভক্তদের মধ্যেও ‘আমেরিকা গণতন্ত্রের বাতিঘর’ এই গল্প আর চলে না। অন্যদিকে গত এক দশকে ভারত দারুণভাবে জনমতের মধ্যে ক্যু ঘটিয়ে প্রতিষ্ঠা করতে পেরেছে যে, ‘ভারত আফগানিস্তান নয়’, ‘ভারত পাকিস্তান নয়’, ‘ভারত হলো এক ধর্মনিরপেক্ষ গণতন্ত্র’। অথচ বিশ্বে সরকারি হেফাজতে মৃত্যুর সংখ্যায় ভারত এক নম্বরে। (more…)

আসন্ন সংসদ নির্বাচনে অংশ নিতে হলে বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলকে নির্বাচন কমিশনে নিবন্ধিত হতে হবে। জামায়াতে ইসলামী বাংলাদেশ তাদের গঠনতন্ত্রে মৌলিক পরিবর্তন না আনলে এই নিবন্ধনে অংশ নিতে পারবে না। অন্যদিকে জামায়াত তার 'ইসলামী রাজনৈতিক' চরিত্রটি হারাবে যদি কমিশনের এই শর্ত মানতে চায়। এ এক উভয় সংকট জামায়াতের জন্য! (more…)

বিশ্বজুড়ে স্টক মার্কেট ডুবছে, ফলাফল বিনিয়োগ আড়তীরা পাততাড়ি গুটিয়ে ত্রাহি মধুসুদন! পুঁজিবাদ কি তবে ফেলু মিত্তির হতে যাচ্ছে? একে কি আরো আষ্টেপৃষ্ঠে বাঁধা উচিত, নাকি যেটুকু লাগাম ধরা আছে সেটুকুও খুলে নেয়া উচিত? মুদ্রা-আড়তীদের আপসে একীভূত হয়ে যাওয়া কি আসলেই কোন ধরনের সমাধান? দাদন সদাগর, রাজনীতিক, চিন্তাবিদ, সংখ্যাবেত্তা এদের কাছে সম্প্রতি বিবিসি'র এক আলোচনায় প্রশ্নগুলি রাখা হয়েছিলো। আসুন দেখি তাদের কি মত এ বিষয়গুলিতে: (more…)

সন্ধ্যার বাতাসে ঝরে যাওয়া জলপাই পাতা তুমি, আলতো করে শয়ান নিলে মাটিতে। পৃথিবীর বুকে পোঁতা হলো আরো একটি শোকের পাহাড়। এখন ঐ মাটি আর ঐ মা পৃথিবী তোমাকে টেনে নেবে তার মায়ার কন্দরে। ঐ বাতাস সব মৃত ভাইদের অন্তিম নিঃশ্বাসের দমক হয়ে আছড়ে পড়বে তোমার কবরে। (more…)

বাংলাদেশে 'সচলায়তন' নিষিদ্ধ হবার পর ওই ব্লগে আরিফ জেবতিক জার্মান কবি মার্টিন নিয়েমোলার (১৮৯২--১৯৮৪)-এর '১৯৩৮' কবিতাটির একটি ঈষৎ পরিবর্তিত পাঠ উদ্ধৃত করেছেন। এই নাৎসি-বিরোধী ধর্মতাত্ত্বিক ও যাজক ১৯৩৭ সালে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে গ্রেফতার হন; ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রবাহিনী তাঁকে মুক্ত করে। অপর এক জার্মান-ভাষী কবি এরিশ ফ্রীড (১৯২১--১৯৮৯)-এর একটি কবিতা আমার অক্ষম অনুবাদে এখানে নিবেদন করছি। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.