বাংলাদেশে ইসলামপন্থী কারা? বহু বছর আগে বঙ্গিমচন্দ্র চট্টপাধ্যায় সেসময়কার শিক্ষিত মধ্যশ্রেণীকে সনাক্ত করেছিলেন এভাবে, "যে টেবিলে খায়, চোঙ্গা পড়ে, কমোডে হাগে কাগজে মোছে; সে-ই বাবু।" অন্যত্র বলেছিলেন, "যে পিতার কাছে হিন্দু, কেশব সেনের সামনে ব্রাহ্ম, ইয়ং বেঙ্গলের কাছে বিদ্রোহী, ভিখারির কাছে নাস্তিক, বামুনের সামনে ধর্মচারি, স্ত্রীর কাছে বীর আর সাহেবের সামনে নতজানু...সেই বাবু।" সেই বাবুরাই আজকের যুগে মধ্যবিত্ত। এখন সে সমাজে মুসলিম, রাষ্ট্রে পুঁজিবাদী, বিশ্বব্যাংকের কাছে উন্নয়নবাদী, এনজিওর কাছে সিভিল সোসাইটি, মার্কিন রাষ্ট্রদূতের কাছে ওয়ার অন টেররিজমের টেররিস্ট, বিশ্বায়নের মোহে দেশবিরোধী। (more…)

কবি শঙ্খ ঘোষ অক্টোবর মাসের মাঝামাঝি অল্প কয়েক দিনের জন্য ঢাকায় যাবেন -- খবরটা শান্তিনিকেতনে থাকতেই পেয়েছিলাম। ঢাকায় দেখাও হয়েছিল, তাঁর কলকাতায় ফিরে যাবার দিন -- ১৯ অক্টোবর তারিখে। সেদিন তাঁকে ঘিরে গল্পে-আড্ডায়-গানে মেতে উঠেছিলেন অনেকে। ছবি তোলার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। এক ফটোগ্রাফারকে ছবি তুলতে দেখে আমিও নিজের ক্যামেরাটা বের করেছিলাম। সেদিনের কয়েকটা ছবি দিয়েই মুক্তাঙ্গন-এ আমার এই প্রথম পোস্ট। (more…)

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরেই ঘোষনা দিলেন, ১৮ ডিসেম্বরের নির্বাচনে কে এলো আর না এলো, তা দেখে লাভ নেই, এবং তাঁর সহকর্মী নেতারা বললেন, জনগণ অংশগ্রহন করলেই নির্বাচন গ্রহনযোগ্য হয়ে যাবে। তারা বলছেন, ১৮ ডিসেম্বরের নির্বাচনকে বানচাল করার চেষ্টা, যে কোন মূল্যে প্রতিরোধ করতে হবে। আরো বলছেন যে, কোন মূল্যে এই নির্বাচন হতেই হবে। এই বক্তব্যগুলো চরম অগণতান্ত্রিক ও অসহিষ্ণু মানসিকতার প্রতিফলন বলে মনে হচ্ছে। (more…)

মানুষ চেয়ে চেয়ে দেখে তার স্বপ্নের ডিঙাটি মাঝ নদীতে ডুবে যাচ্ছে। বাঁচতে চেষ্টা করে। বাঁচানোর চেষ্টা করে। কিন্তু পারে না। কারণ ডিঙাটির রক্ষকরা চায় না তরণীটি বাঁচুক। এভাবে অনেক স্বপ্নের সলিল সমাধি হয়ে যায়। মানুষ স্বপ্নের ওপর বিরক্ত হয়ে পড়ে। বাড়ে হতাশা। বাড়ে সামাজিক উৎপীড়ন। দুর্বৃত্তরা হাসে উল্লাসের হাসি। (more…)

বাঙালীমাত্রেই রাজনীতি প্রিয়। রিকশাওয়ালা থেকে শিল্পপতি পর্যন্ত সবারই নিজস্ব রাজনৈতিক পছন্দ অপছন্দ আছে। মাঝে মাঝে মনে হয় রাজনীতিতে মাথাটা আরেকটু কম ঘামালে দেশ আরো এগোতে পারতো। তবু খাওয়া-পরা-ঘুমের মতো রাজনীতি আমাদের প্রত্যেকের কিছু না কিছু সময় অধিকার করে রাখে প্রতিদিন। টিভিতে খবর দেখতে দেখতে কিংবা খাবার টেবিলে সপরিবারে রাজনৈতিক তর্ক খুব স্বাভাবিক দৃশ্য এদেশে। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.