সব যৌনতাই প্রকৃতিবিরুদ্ধ, কারণ যৌনতা প্রকৃতির ডাক নয়।
প্রকৃতিবিরুদ্ধ কারণ [...]
প্রকৃতিবিরুদ্ধ কারণ [...]
সব যৌনতাই প্রকৃতিবিরুদ্ধ, কারণ যৌনতা প্রকৃতির ডাক নয়।
সবাই ভুল করে সাতটি বলে[...]
পৃথিবীতে আটটি মহাদেশ, সবাই ভুল করে সাতটি বলে : ইতিহাস, আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ, এশিয়া, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অ্যান্টার্কটিকা।
প্রতি জেলার পুলিশ সুপার যেন অভিযুক্ত ব্যক্তিকে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলে রাখেন, সময়মতো ওই ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। কার কার নামের আগে ডি-ভোটার তকমাটি জুড়ে দিতে হবে সে ব্যাপারে নির্ণয় নেওয়ার সম্পূর্ণ অধিকারও জেলা পুলিশ সুপারের উপর ন্যস্ত করা হয়েছে ওই রায়ে।[...]
আমরা বাংলাদেশের মানুষেরা আসামের শুধু উলফা সমস্যার কথাই জানি। কিন্তু আসামের আরো একটি বড় সমস্যা হল ‘ডি-ভোটার’ দাগাঙ্কিত করে কাউকে Detention Camp-এ আটকে রেখে মানুষের নাগরিকতার মানবাধিকারকে চরম অবমাননা করা। এই সমস্যার সাথে দেশভাগ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ এসব জড়িত। তাছাড়া এই সমস্যা হিন্দু-মুসলমান উভয়েরই সমস্যা এবং এই সমস্যা দূরীকরণে দুই সম্প্রদায়কেই সমান সক্রিয় হতে হবে। তাছাড়া বাংলাভাষী হিসেবে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার বাঙালিদেরও এই সমস্যা সমাধানে আন্তরিক সংহতি প্রকাশ করা উচিত। এই বিষয়ে সুপারিশকৃত লিন্কে প্রথম আলোকপাত করেছিলাম ২৭ এপ্রিল ২০১১ তারিখে। ২২ জুন ২০১১ দৈনিক যুগশঙ্খ-এ প্রকাশিত ধ্রুবকুমার সাহার উত্তরসম্পাদকীয়টি আজ এখানে তুলে দিলাম এবিষয়ে আমরা মোটামুটি একটা ধারণা লাভ করতে পারব এই আশায়। ডি-ভোটার নির্দেশের কোনও আইনি বৈধতা নেই ধ্রুবকুমার সাহা অসমে বসবাসকারী অনসমিয়া ভারতীয়দের নাগরিক জীবনের অন্তর্হিত সমস্যার সঙ্গে যুক্ত হল ‘ডি-ভোটার’ পরিচয় নিয়ে সংকটটি। হাইকোর্টের বিচারপতি বিকে গোস্বামী ২১-০৪-২০১১ তারিখে এক রায়দানে ঘোষণা করেছেন যে সন্দিহান ব্যক্তির নামের আগে 'ডি-ভোটার' শব্দটি সংযোজিত হওয়া সেই ব্যক্তির নাম ভোটার তালিকা থেকে কেটে ফেলতে হবে এবং তাকে ‘ডিটেনশন ক্যাম্পে’ তথা জেলে পুরে দিতে হবে। প্রতি জেলার পুলিশ সুপার যেন অভিযুক্ত ব্যক্তিকে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত জেলে রাখেন, সময়মতো ওই ব্যক্তিকে আদালতে হাজির করতে হবে। কার কার নামের আগে ‘ডি-ভোটার’ তকমাটি জুড়ে দিতে হবে সে ব্যাপারে নির্ণয় নেওয়ার সম্পূর্ণ অধিকারও জেলা পুলিশ সুপারের উপর ন্যস্ত করা হয়েছে ওই রায়ে। রাজ্যের সর্বত্র তাই সুবিজ্ঞ মহলে এক চাপা ক্ষোভ পুঞ্জিভূত হতে দেখা যায়। অনেক মহলে এই রায়কে সম্পূর্ণ বেআইনি, অমানবিক এবং পক্ষপাতদুষ্ট বলে আখ্যায়িত করছে। এ ব্যাপারে ভারতীয় সংবিধান, দেশের সর্বোচ্চ আদালত কিংবা উচ্চ ন্যায়ালয়গুলির অবস্থান কী তা খতিয়ে দেখতেই এ লেখার অবতারণা। ভারতবর্ষের The Govt. of India Act’ 1935, The Registration of Foeigners Act এবং এটির নির্দেশনাবলী অনুধাবন করলে দেখা যায়, এর নীতি-নিয়মগুলি অখণ্ড ভারতের জন্য প্রণীত ছিল। ১৯৪৭-এ স্বাধীনতালাভ ও তৎসহ সাময়িক দেশবিভাগের পর ১৯৪৯ সালে গৃহীত ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ৬ ও ৭ অনুধাবন করলে আমরা দেখতে পাই যে প্রধানত সদ্য তৈরি ভারত ও পাকিস্তান রাষ্ট্রদ্বয়ের অগণিত উদ্বাস্তুর কথা মাথায় রেখে এই ধারাগুলি সংযোজিত হয়। এতে আছে যে ১৯৪৮ সালের…
সুশীল সিভিল নাগরিকের পরিসরে অনেকে নিজেকে খাপ খাওয়াতে পারেন না – কিন্তু ভদ্রলোকের পরিসরে অনেককেই ধরে যায়[...]
লোক একটি বহুমাত্রিক শব্দ। নিজেকে সে জড়াতে পারে অনেক কিছুর সাথে এবং অনেকেই জড়িয়ে পড়তে পারে তার সাথে। মানুষের সমাজ এই অর্থে যে বিস্তৃত ব্যবহার এই শব্দের সেখান থেকে আরো সুনির্দিষ্ট সুসংহত একটি সমাজকে চিহ্নিত করতে ব্যবহার করতে চাই ভদ্র যোগ করে ‘ভদ্রলোক’ পদবাচ্যটি। সুশীল সিভিল নাগরিকের পরিসরে অনেকে নিজেকে খাপ খাওয়াতে পারেন না – কিন্তু ভদ্রলোকের পরিসরে অনেককেই ধরে যায় – একবারে সোজা কথায় আমাদের হালের শেখ হাসিনা থেকে আনু মুহাম্মদ সবাইকে নিয়েই আমাদের ‘ভদ্রলোক’। আরো সহজে? আমরা সবাই ভদ্রলোক। শুধু তারাই ভদ্রলোক নন যারা জীবনে কিছুই করতে পারেননি – অসফলেরা, অকৃতকার্যরা, অবহেলিতরা ও অপগণ্ডরা ছাড়া সবাই আমরা ভদ্রলোক। আর আশঙ্কার কথা বা আনন্দের কথা যাই বলুন না কেন Inclusive growth-এর যুগে ভদ্রলোকের সংখ্যা দিকবিদিকজ্ঞানশূন্য হয়ে শুধুই বাড়ছে। সমাজের উপরের তলা ও ক্ষমতার তলাটা এখন অনেক বড়। নগর বন্দর শহর গ্রাম সবখানের জন্যই একথা সত্য। পরিসর প্রতিনিয়ত বাড়ছে শুধু পৃথিবীটা দিনে দিনে ছোট হচ্ছে। অনেকে কথা বলছে একসাথে – জঙ্গি থেকে পরাঙ্মুখ – ভদ্রলোকের গণ্ডির ভেতর ঢুকে যাওয়া প্রতিটি লোক কথা বলছে। যারা হতাশাবাদী, পৃথিবীর ধ্বংসে বিশ্বাসী, তারাও আছে এই গণ্ডির ভেতর, তারা অবশ্য কথা বলছে না – খালি বিড়বিড় করছে। মানুষের সফলতার কৃতকার্যতার এই মহাস্রোতের নিচে যারা আছে অথবা যারা স্বেচ্ছায় অসফল ও অকৃতকার্য হয়ে আছে – অর্থাৎ যারা শুধুই ‘লোক’ – তারা কী ভাবছে বা তাদের নিয়ে ভদ্রলোকরা কী ভাবছে, এই চিন্তার সূত্র কোথায় পাব? ভদ্রলোকে ছেয়ে গেলে সমাজ, সেটাই তো হবে চূড়ান্ত অগ্রগতি? যেদিন এই মানুষের সমাজে ভদ্রলোক ছাড়া আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না – সেদিনই কি আসবে মুক্তি? সেই মুক্তির দিনে পৃথিবী যখন শুধুই ভদ্রলোকের সাথে ভদ্রলোকের করমর্দনে গুঞ্জরিত হয়ে উঠবে তখন আমরা যারা সেই প্রভাতে থাকব না তাদের বড় দুঃখ হবে। ঈর্ষাকাতর হয়ে একটা প্রশ্ন বেফাঁস মুখ দিয়ে বেরিয়ে যেতে পারে – তোমাদের সৃষ্টি কোথায়? এরা এত দেখাবে যে আমরা খেই হারিয়ে ফেলব। ওদেরকে কিন্তু খেই হারাতে দেখা যাবে না, ওরা লাইক কমেন্ট বা রিশেয়ার করে ঠিকই বেরিয়ে যাবে। কিন্তু যেলোকটা প্রতিদিনের গ্লানি নিয়ে পড়ে থাকবে – সে কোথায় কোন মহাশূন্যে পড়ে…
শিক্ষিত উদারনীতির আইকন হল্লা করার আগে নিজেকে বিশেষ ভাবে মজিয়ে ঠিক মুহূর্তে দৃষ্টিনন্দন হল্লা করেন – এ সকলে বুঝবে না।[...]
যখন কোনো সাধারণ নির্বাচনে ৮০ শতাংশের বেশি বাস্তব ভোট পড়ে তখন নির্বাচনের ফলাফল নিয়ে জল্পনা কল্পনা শুধুমাত্র মিডিয়ার নিজের অস্তিত্বকে সারাক্ষণ জানান দেয়ার অসুস্থ উপসর্গ ছাড়া আর কীই বা বলা যায়। পশ্চিমবঙ্গের বিধানসভার ৬ দফায় ভোটগ্রহণ শেষ হয়েছে ১০ মে ২০১১ – আশা করেছিলাম ১১ ও১২ তারিখ হবে সম্পূর্ণ শান্তির – পত্রিকাগুলো নির্বাচনী স্পেশাল চেহারা থেকে দুদিনের জন্য প্রতিদিনের স্বাভাবিক চেহারায় ফিরে আসবে, ফলাফল পরবর্তী সরকার স্পেশালের জন্য শক্তি সঞ্চয় করবে। কিন্তু না, ১১ ও ১২ তারিখেই পত্রিকাগুলো জ্যোতিষ শাস্ত্রে যার যার ব্যূৎপত্তি দেখাতে এতোই উঠে পড়ে লাগল তাদরেকে আর পত্রিকা বলেই মনে হচ্ছিল না – মনে হচ্ছিল তারা সবাই গণক টিয়াপাখির ঠোঁটে ওঠার জন্য উন্মুখ হয়ে আছে : এ বলছে আমায় নাও, ও বলছে আমায়! কী হবে সংখ্যাতত্ত্বের নামে এই আগাম ফলাফল ফলিয়ে – এর মধ্যে ফলাফল ঘোষণার পর যার বা যাদের ফলাফল ফলানো ঘোষিত ফলাফলের যত কাছাকাছি যাবে সে তত সত্যবাদী বা বাস্তববাদী হিসেবে পরিচিত হবে ? মানুষ সত্যবাদী ও বাস্তববাদী পড়ব বলে পরবর্তীতে বেশি বেশি করে ওদের কিনবেন বা ওদের খবর অনুসরণ করবেন ? এটা গেল পত্রিকাওয়ালাদের বিশ্বযুদ্ধ। পশ্চিমবঙ্গে এবার নির্বাচন হচ্ছে বামফ্রন্ট ও তৃণমূল-কংগ্রেস জোটের মধ্যে – কাজেই জয় পরাজয় যেমন সুনিশ্চিত এবং সেখানে ঝুলে থাকা ফলাফলের কোনো সম্ভাবনাই নেই। তারপরও সেখানে কিছু কিছু প্রভাবশালী ব্যক্তির মধ্যে অত্যন্ত করুণ টেনশন খেয়াল করছি – কারা সরকার গঠন করবে, সরকার কীভাবে গঠিত হবে, সরকার গঠনের প্রক্রিয়ায় তাদের নিজেদের ফায়দাগুলো সব ঠিকঠাক মাপেজোঁকে হবে কি না – এই করে করে ঘুম আরাম সব লাটে তুলেছেন। এই হল আরেক বিশ্বযুদ্ধ। আবার কেউ কেউ এতই বিমর্ষ হয়ে আছেন যেন বামফ্রন্ট হেরে গেলে সারাবিশ্বের বাম রাজনীতি হেরে যাবে। যেন সারাবিশ্বের বাম রাজনীতির প্রাণভোমরা সোভিয়েত রাশিয়া পশ্চিমবঙ্গের বামফ্রন্ট সরকারের কাছে গচ্ছিত রেখে বিশ বছর আগে ঠাণ্ডাযুদ্ধের অবসান ঘটিয়েছিল। এরা কেমন যেন দিকভ্রান্ত, হেরে গেলে কাকে কাকে দোষ দেবেন, কাকে কাকে শূলে চড়াবেন, কাকে কাকে অক্ষমতাহেতু শুধু শাপ শাপান্ত করবেন – এই নিয়ে সারাক্ষণ বিড়বিড় করছেন। এদেরই মধ্যে কেউ কেউ আবার ভাবটা এমন ভাবছেন – এই যে আবার একটা নির্বাচন জিতে সরকার গঠন করবে…