কনভেনশনাল পত্র-পত্রিকার সাথে "ব্লগ" (লিন্ক দেখুন) প্রকাশনার একটি মৌলিক পার্থক্য আছে। "গণসাংবাদিকতা"-র (Citizen Journalism, এখানে দেখুন) একটি ধারা হিসেবে গত কয়েক বছর ধরেই সারা বিশ্বে ব্লগ নামের এই মাধ্যমটি লাভ করছে উত্তরোত্তর জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা। সত্যিকার অর্থেই সব ধরণের সেন্সরশিপ এবং বড় পুঁজির আধিপত্য থেকে মুক্ত এই আপাত নতুন মাধ্যমটি 'সাংবাদিকতা', 'লেখক', 'পাঠক', 'তাদের মাঝে সম্পর্ক' এসব বিষয়গুলো সম্বন্ধে আমাদের চিরাচরিত ও সনাতন সব ধ্যান-ধারণাকে পাল্টে দিচ্ছে। (more…)
বাংলাদেশে 'সচলায়তন' নিষিদ্ধ হবার পর ওই ব্লগে আরিফ জেবতিক জার্মান কবি মার্টিন নিয়েমোলার (১৮৯২--১৯৮৪)-এর '১৯৩৮' কবিতাটির একটি ঈষৎ পরিবর্তিত পাঠ উদ্ধৃত করেছেন। এই নাৎসি-বিরোধী ধর্মতাত্ত্বিক ও যাজক ১৯৩৭ সালে হিটলারের গেস্টাপো বাহিনীর হাতে গ্রেফতার হন; ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে মিত্রবাহিনী তাঁকে মুক্ত করে। অপর এক জার্মান-ভাষী কবি এরিশ ফ্রীড (১৯২১--১৯৮৯)-এর একটি কবিতা আমার অক্ষম অনুবাদে এখানে নিবেদন করছি। (more…)
অভিযোগ উঠেছে (বিডি নিউজ ২৪) যে জনপ্রিয় ব্লগিং সাইট সচলায়তন বাংলাদেশে ব্লক করে দেয়া হয়েছে গতকাল (মঙ্গলবার) থেকে। অনেকে মনে করছেন এই সিদ্ধান্তের পেছনে নিগৃহীত মুক্তিযোদ্ধা জনাব শেখ আলী মোহাম্মদ আমানকে নিয়ে সচলায়তনে ছাপানো স্বাধীনতার চেতনার পক্ষে প্রতিবাদী কিছু পোস্ট দায়ী। (more…)
