সংসদে আজ ঘোষিত হল নতুন অর্থ বছরের বাজেট। পুরো বাজেটটিই পাওয়া যাবে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, ইংরেজী এবং বাংলা দুই ভাষাতেই।
আগ্রহীদের জন্য:
১) অর্থমন্ত্রীর পুরো বাজেট বক্তৃতার কপি রয়েছে এখানে।
২) বিগত বছরগুলোর বাজেট বিস্তারিত রয়েছে এখানে।
৩) এবারের বাজেটের উল্লেখযোগ্য একটি দিক হল অবকাঠামোগত উন্নয়নে বেসরকারী-সরকারী-অংশীদারিত্ব ব্যবস্থা (Public Private Partnership – PPP)। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ভাবনাগুলো পাওয়া যাবে প্রকাশিত এই অবস্থান-পত্রটিতে।
৪) নির্বাচনী প্রতিশ্রুতির কতটা বাজেটে যুক্তিযুক্তভাবে প্রতিফলিত হয়েছে তা যাচাই করার জন্য সরকারী দল আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের কপি পাওয়া যাবে এখানে।
আলোচনার সূত্রপাত এবং তাতে অংশগ্রহণের জন্য সবার প্রতি একান্ত আহ্বান রইলো।
সাইট ব্যবহার সংক্রান্ত আপনার কোনো জিজ্ঞাস্য থাকলে আপনি সরাসরি ব্লগ এডমিনকে লিখতে পারেন। কিন্তু তার আগে দেখে নিন সাইটের নিজস্ব কারিগরি সাহায্য ম্যানুয়েল, বাংলায় লিখবার ম্যানুয়েল, ব্যবহারকারীদের লিখবার ব্যবস্থা ইত্যাদি সংক্রান্ত নিয়মাবলি এবং নীতিমালা। যে সব বিষয়ে ইতোমধ্যেই উত্তর দেয়া আছে, সে সব বিষয় জানতে চেয়ে ইমেইল না করবার সনির্বন্ধ অনুরোধ থাকবে। ধন্যবাদ। ব্লগ এডমিন।
