রাষ্ট্র থেকে গণতন্ত্র উবে গেলে রাষ্ট্র আপনাআপনি একটা ভিন্ন রূপ গ্রহণ করে। এই একবিংশ শতকেও সেই রাষ্ট্রব্যবস্থা রাজতন্ত্র হয়ে যেতে পারে। হয়ে যেতে পারে সামরিক একনায়কতন্ত্র অথবা সামরিক আর সিভিল ব্যুরোক্র্যাসির মিশেলে আমলা নির্ভর রাষ্ট্র, শেষ বিচারে যা পুলিশি রাষ্ট্র। কেননা আমলারাষ্ট্রের প্রধান চালিকাশক্তি পুলিশ। আমলা রাষ্ট্রের সাংঘাতিক সব আইনকানুন প্রয়োগ করতে হয় পুলিশকে। পুলিশই হয়ে ওঠে রাষ্ট্র পরিচালনার একমাত্র নিয়ামক। (more…)
