[১. অনুবাদক ও রচয়িতার ভূমিকা, ২. প্রাক্কথন-এর সূচনাংশ, ৩. প্রাক্কথন-এর মধ্যাংশ] প্রা ক্ ক থ ন শিল্প ও শিল্পী প্রসঙ্গে (পূর্বানুসৃতি) আমার মনে হয় আমরা যদি আমাদের নিজস্ব অভিজ্ঞতার সাহায্য নিই তাহলেই কেবল ব্যাপারটা বোঝার আশা করতে পারি। আমরা অবশ্য শিল্পী নই; হয়তো কখনোই কোনো ছবি আঁকার চেষ্টা করিনি আমরা, কখনো যে করবো সে-রকম ইচ্ছেও নেই হয়তো। কিন্তু তার মানে এই নয় যে শিল্পীর জীবন যেসব সমস্যায় পরিকীর্ণ সে-ধরনের সমস্যার মুখোমুখি আমরা কখনোই হই না। সত্যি বলতে কী, এধরনের সমস্যার -- তা সে যতোই সাধারণ হোক না কেন -- অন্তত খানিকটা আভাসও পায়নি এমন লোক যে নেই বললেই চলে সেটাই বরং প্রমাণ করতে উৎসুক আমি। যিনি একগুচ্ছ ফুল সাজিয়ে রাখার চেষ্টা করেছেন, রঙে অদল-বদল ঘটাতে চেয়েছেন, এখানে খানিকটা যোগ করে ওখান থেকে খানিকটা সরিয়ে নেবার প্রয়াস পেয়েছেন তিনিই আকার এবং রঙের মধ্যে ভারসাম্য আনার এই অদ্ভুত সংবেদনটি উপলব্ধি করেছেন, যদিও ঠিক কোন ধরনের ঐকতান তিনি অর্জন করার চেষ্টা করছেন সেটা বলতে পারেননি। আমাদের শুধু মনে হয় এখানে লালের একটা ছোপই হয়তো বিরাট একটা পরিবর্তন এনে দেবে। কিংবা, এমনিতে নীল রঙটা ঠিকই আছে, কিন্তু ওটা অন্য রঙগুলোর সঙ্গে ঠিক 'যাচ্ছে' না, এবং হঠাৎ সবুজ পাতাঅলা ছোট্ট একটা ডালই মনে হয় যেন ব্যাপারটাকে 'ঠিক' বলে মনে হতে সাহায্য করে। 'আর হাত দিয়ো না ওটায়,' বলে উঠি আমরা। 'একেবারে নিখুঁত আছে ওটা এখন।' স্বীকার করছি, প্রত্যেকেই ফুল সাজানোর ব্যাপারে এতোটা সতর্ক নয়, কিন্তু প্রায় প্রত্যেকেরই এমন কিছু বিষয় রয়েছে যেটাকে তিনি 'ঠিক ঠিক মতো' দেখতে চান; হতে পারে সেটা স্রেফ একটা বিশেষ পোশাকের সঙ্গে মানানসই একটা কোমরবন্ধনী খুঁজে পাওয়া, বা এই যেমন কারো প্লেটে কাস্টার্ড বা পুডিং-এর ভাগটা ঠিকমতো পড়ল কিনা এরকম কোনো মামুলি বিষয় নিয়ে উৎকণ্ঠা। এ-ধরনের প্রতিটি ক্ষেত্রে, তা সে যতোই তুচ্ছাতিতুচ্ছ হোক না কেন, আমাদের মনে হয় স্রেফ একটা অতি বেশি বা খুব কম শেড পুরো ভারসাম্যটাই নষ্ট করে দেয়, এবং মাত্র একটাই সম্পর্ক রয়েছে যেটা আসলে সঠিক, অন্য কোনোটি নয়। যেসব মানুষ ফুল, পোশাক বা খাবার নিয়ে এরকম উৎকণ্ঠায় ভোগেন তাদেরকে আমরা হয়তো খুঁতখুঁতে বলতে পারি, কারণ আমাদের মনে…
আমার মনে হয় আমরা যদি আমাদের নিজস্ব অভিজ্ঞতার সাহায্য নিই তাহলেই কেবল ব্যাপারটা বোঝার আশা করতে পারি। আমরা অবশ্য শিল্পী নই; হয়তো কখনোই কোনো ছবি আঁকার চেষ্টা করিনি আমরা, কখনো যে করবো সে-রকম ইচ্ছেও নেই হয়তো। [...]
