আমাদের দেশে নিবন্ধিত ভোটার সংখ্যা কতো ? আট কোটি ? সঠিক সংখ্যাটি এ মুহূর্তে হাতে নেই আমার। আট কোটির ধারে কাছে হবে হয়তো। সেক্ষেত্রে কতজন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন বা করার সুযোগ পান ? এই হিসাবটা হয়তো চলে আসে নির্বাচনের ফলাফল থেকে। আমাদের জাতীয় নির্বাচনগুলোর বিগত ইতিহাস অনুযায়ী মোট ভোটারের ষাট থেকে পঁয়ষট্টি ভাগ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করলেই মোটামুটি সফল নির্বাচন হয়েছে বলে সরকারীভাবে ধরে নেয়া হয়। (more…)

একটি রাষ্ট্রের রক্ষক কিংবা ত্রাতা কখনই কোন ব্যক্তি কিংবা গোষ্ঠী হতে পারে না। একটি দেশে তার নিজস্ব প্রকল্পের পরিভ্রমণ থাকে। প্রজন্ম বেড়ে ওঠে। যোগ্য নেতৃত্ব সামনে এগিয়ে আসে। এক সময় তারা রাষ্ট্রের নেতৃত্বভার গ্রহণ করে। এটাই হচ্ছে স্বাভাবিক নিয়ম। এই নিয়ম থেকে ব্যত্যয় যে ঘটে না তা বলছি না। কিন্তু মানুষের অগ্রসরমাণ চেতনাকে দমিয়ে রাখা যায় না। উচিতও নয়। একটি দেশে দু’ চার শ’ দুর্নীতিবাজ নেতা নির্বাচন করতে না পারলে সে দেশের রাজনীতি থমকে থাকার কথা নয়। কারণ প্রতিটি দেশের বিভিন্ন রাজনৈতিক বলয় থাকে। সামনের সারিটি ব্যর্থতার জন্য কুপোকাত হলে পেছনের সারি সামনে চলে আসে এবং দায়িত্ব নেয়। (more…)

থাকলে কোথায় পেতে।[...]

নাই দেখে খাচ্ছ, থাকলে কোথায় পেতে।

এই দিনে ইয়াসির আরাফাত মারা গিয়েছিলেন, কিংবা যে পূর্বঘোষিত মৃত্যুর দিকে তাঁকে তিলে তিলে টেনে নেওয়া হচ্ছিল , এই দিনে তা পূর্ণতায় পৌঁছে। আধুনিক ফিলিস্তিনি জাতির এই পুরোধা পুরুষের মৃত্যুর নয় মাস পর ইসরায়েলের প্রধান পত্রিকা হারিতজ পত্রিকা তাদের শিরোনাম করে: “আরাফাত মারা গেছেন এইডস অথবা বিষপ্রয়োগে: চিকিতসকগণ”। এইডস এসেছে প্রথমে। (more…)

১৯৮৭ সাল। আমার বয়েস তখন ১৬ এর ঘর পেরিয়েছে। স্বৈর-একনায়ক সামরিক জান্তা এরশাদের পতনের দাবীতে দুর্বার গণআন্দোলনের ডাক দেয়া হয়েছে। চারিদিকে মিটিং-মিছিল-শ্লোগান। ছাত্র মিছিলে পুলিশ বিডিআরের লাঠি পেটা, টিয়ার গ্যাস দিয়ে মিছিল ছত্রভংগ করার ঘটনা তখন নিত্যদিনের বিষয়। বিকেলে স্কুল কলেজ ছুটি হলে, কেউ হেঁটে কেউ বা রিক্সায় বাসায় ফিরতো। (more…)

  • Sign up
Password Strength Very Weak
Lost your password? Please enter your username or email address. You will receive a link to create a new password via email.
We do not share your personal details with anyone.